বাংলা (পিকে)

ডিপিএড বাংলা (পিকে),অধ্যায়-০৩

অধ্যায়-০৩: প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক পর্যালোচনা

১. বাংলা কোর্সে সন্নিবেশিত সাহিত্যধর্ম বিষয়বস্তুগুলো পড়ে কিভাবে আমরা সাহিত্যরস শিঞ্চন করবো এবং ভাষা দক্ষতার উন্নয়ন করতে পারি তা ব্যাখ্যা করুন।

বাংলা বিষয়ের বিষয়বস্তু মূলত কতগুলো সুনির্দিষ্ট বস্তুর উপর রচিত। এখন আমাদের জানা দরকার ভাববস্তু বলতে কি বুঝায়? ভাববস্তু হচ্ছে কোন লেখার মূল ধারণা। মূলত এ ধারণাকে কেন্দ্র করেই লেখাটির পরিকল্পনা করা হয়। ধরা যাক দেশপ্রেম একটি ভাববস্তু।

এই ভাববস্তুর ওপর নানা ধরনের লেখা স্থান পেতে পারে। নির্দিষ্ট কোন ভাববস্তু অনুযায়ী বিষয়বস্তু উপস্থাপনে লেখক সাধারণত কতকগুলো মাধ্যম ব্যবহার করেন। এ মাধ্যমগুলো হচ্ছে ছড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, নাটক, কথোপকথন, চিঠি ইত্যাদি। বিষয়বস্তু উপস্থাপনের জন্য এগুলো হচ্ছে সাহিত্যরূপ। কোন বিষয়বস্তু শিল্প রূপদানের জন্য ভাষার যে আঙ্গিক নির্মাণ করা হয় তাই সাহিত্যে রূপ।ভাববস্তু অনুযায়ী বিষয়বস্তুর এই বিভিন্নতা শিক্ষার্থীর শিখন এ যেমন প্রভাব ফেলে তেমনি শিক্ষকের শেখানোর ক্ষেত্রেও প্রভাব ফেলে।

ফলে বৈচিত্র্যপূর্ণ পাট উপস্থাপনা শিক্ষকের সচেতন থাকা খুবই প্রয়োজন। কেননা ছড়া বা কবিতা যেমন করে পড়াতে হবে তেমনি করে গল্প বা প্রবন্ধ পড়ানো যায় না। আবার সব গল্পই একই ঢঙে পড়ানো যায় না।

প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা কেবল সাহিত্য পড়ে তার অন্তর্নিহিত ভাবি বোঝেনা বরং সাহিত্যর মাধ্যমে অপরাপর ভাষা দক্ষতা উন্নয়ন করে।মূলত ভাষা চর্চা ও সাহিত্য বোধের বিকাশে এর মধ্য দিয়ে শিশুর মধ্যে ক্রম সম্প্রসারণশীল মূল্যবোধের জন্ম নেয়। এই মূল্যবোধ তাকে জীবন পথে নতুন দিশা দেয়। কেননা বাংলা কোর্স এ সন্নিবেশিত সাহিত্য ধর্মে বিষয়বস্তু গুলো পড়ে আমরা যেমন সাহিত্যরস শিঞ্চন করবো তেমনি ভাষা দক্ষতার ও উন্নয়ন করবো।

২. ভাববস্তু কি? বাংলা বিষয়ের মাধ্যমে আপনি শিক্ষার্থীদের কিভাবে নৈতিক বিকাশ ঘটাবেন?

ভাববস্তু:

ভাববস্তু হচ্ছে কোন লেখার মূল ধারণা। মূলত এই ধারণাকে কেন্দ্র করেই লেখাটির পরিকল্পনা করা হয়। যেমন ধরা যাক, দেশ প্রেম একটি ভাববস্তু এ ভাববস্তুর উপর নানা ধরনের লেখা স্থান পেতে পারে।

বাংলা বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক বিকাশ যেভাবে ঘটবে তা হলো। ধরা যাক, একটি শিশু পরিবারে জন্ম গ্রহণ করার পর পরিবার থেকে যেমন তার মূল্যবোধ জন্ম নেয় তেমনি তাকে যখন স্কুলে পাঠানো হয় তখন বই পুস্তকের মাধ্যমে ও তার মূল্যবোধ সৃষ্টি হয়ে থাকে। মূলত সে একদিন দেশ প্রেমিক হতে পারবে।

৩. ভাববস্তু বিষয়বস্তু নয়, এর যৌক্তিকতা বিশ্লেষণ করুন।

বিষয়বস্তু রচিত হয় ভাববস্তুর উপর নির্ভর করে। ভাববস্তু হল কোন লেখার মূল ধারণা মূলত ভাববস্তুকে কেন্দ্র করে কোন বিষয়ের উপর লেখা হয়ে থাকে। একটি বিষয়বস্তুতে একাধিক ভাববস্তু থাকতে পারে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, ‘দেশপ্রেম’ একটি ভাববস্তু। ভাববস্তু উপস্থাপনের বা প্রকাশের একটি অন্যতম মাধ্যম। সেটি হচ্ছে কথাবস্তু। যেমন- একই ভাববস্তু দেশপ্রেমকে কেন্দ্র করে বিভিন্ন ভাব, সাহিত্যিক কথাশিল্পী, নাট্যকার, ছড়াকার প্রাবন্ধিক লিখে থাকেন ছড়া কবিতা নাটক প্রবন্ধ গল্প রচনা প্রভৃতি।

৪. মূল্যায়ন পদ কী? শ্রেণিতে ব্যবহার করা হয় এমন কতকগুলো মূল্যায়ন পদের উদাহরণ দিন।

যে সকল পদের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায়, সেগুলোকে মূল্যায়ন পদ বলা হয়। প্রাথমিক স্তরে প্রতিটি শ্রেণির প্রতিটি বাংলা বিষয়ের অনুশীলনীতে মূল্যায়ন পদ উল্লেখ করা থাকে।

বিভিন্ন ধরণের মূল্যায়ন পদ:

  • বাক্য বলা ও লেখা,
  • পাঠ থেকে শব্দ খুঁজে বের করা,
  • শব্দের অর্থ বলা ও লেখা,
  • ছবির নিচে শব্দ লেখা,
  • যুক্তবর্ণ ভেঙ্গে লেখা,
  • খালি ঘরে শব্দ বসিয়ে বাক্য তৈরি করা,
  • মুখে মুখে উত্তর বলা ও লেখা,
  • পড়া ও নিজের ভাষায় বলা,
  • অর্থের পার্থক্য করা,
  • শব্দ খুঁজে মালা বানানো,
  • বিপরীত বলা ও লেখা,
  • শব্দ দিয়ে বাক্য তৈরি করা,
  • কবিতা আবৃত্তি করা, বিরাম চিহ্নের ব্যবহার,
  • প্রশ্ন তৈরি
  • ছবি দেখে গল্প তৈরি করা
  • ছক পূরণ করা,
  • ক্রমবাচক শব্দ বলা ইত্যাদি।

এমসিকিউ: সঠিক উত্তরটি খাতায় লিখুন।

১. কোনটি জীবনযাপনের আলো স্বরূপ কাজ করে?

ক) দৃষ্টিভঙ্গি

খ) মূল্যবোধ

গ) নৈতিকতা

ঘ) আদর্শ

উত্তর: খ) মূল্যবোধ

২. কোন লেখার মূল ধারণা কে বলা হয়-

ক) শিখনফল

ক) ভাববস্তু

গ) উপন্যাস

ঘ) নাটক

উত্তর: খ) ভাববস্তু

৩. নিচের কোনটি ভাববস্তুর উদাহরণ?

ক) পদ্মা

খ) শিক্ষা

গ) দেশ প্রেম

ঘ) নৈতিকতা

উত্তর: গ) দেশ প্রেম

৪. কোন ধারণা কে কেন্দ্র করে লেখার পরিকল্পনা করা হয়?

ক) ভাববস্তু

খ) শিখনফল

গ) বৈশিষ্ট্য

ঘ) চরিত্র

উত্তর: ক) ভাববস্তু

৫. দেশপ্রেম মূলক ভাববস্তুর মধ্য দিয়ে শিশুরা কি জানতে পারবে?

ক) ইতিহাস

খ) ঐতিহ্য

গ) সংস্কৃতি

ঘ) সবগুলোই

উত্তর: ঘ) সবগুলোই

৬. শিশুর ভাষা শিখনে বৈচিত্র আনে কোনটি?

ক) বিষয়বস্তুর ভিন্নতা

খ) ভাববস্তু

গ) বিষয়বস্তুর বর্ণনা

ঘ) বিষয়বস্তু উপস্থাপন

উত্তর: ক) বিষয়বস্তুর ভিন্নতা

৭. ভাষা চর্চা ও সাহিত্যবোধ এর মধ্য দিয়ে-

ক) মূল্যবোধের জন্ম নেয়

খ) বুদ্ধিমত্তার বিকাশ ঘটে

গ) প্রান্তিক যোগ্যতা অর্জন

ঘ) শিখন ফল অর্জন

উত্তর: ক) মূল্যবোধের জন্ম নেয়।

proshikkhon

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.