করোনার বিষ বাষ্প
— রাশেদ শ্রাবণ
——–
বিশ্বাকাশে আজ করোনার বিষ বাষ্প
চলছে মহামারী
চেয়ে দেখ বিধাতার খেলা
এ যেন মৃত্যুপুরী।
ক্রন্দনে ক্রন্দনে উঠছে রোল
হচ্ছে আকাশ ভারী
বিশ্ব আজ করোনা প্রকোপে
করছে আহাজারি।
বিধাতা আজ ক্ষেপে উঠেছে
তবুও হচ্ছে না হুশ
জীবন যাচ্ছে করোনা ভাইরাসে
তবুও সবাই বেহুশ।
করোনা থেকে পানাহ চাচ্ছি
হে আল্লাহ দয়াময়
তুমি ছাড়া আর কেহ নাই
আমরা যে অসহায়।