জন্ম তোমার ধন্য আজি
-রাশেদ শ্রাবণ
সতেরই মার্চ জন্ম নিলে
মা সায়েরার কোলে
ধন্য হলো রাতের আকাশ
পূর্ণিমা চাঁদ দোলে।
জন্ম তোমার ধন্য আজি
ধন্য তোমার নাম
জন্ম তোমার খোকাবাবু
টুঙ্গিপাড়া গ্রাম।
তোমার মতো মহান নেতা
হারালো এই দেশ
সতেরই মার্চ এলে মোরা
পাইযে তোমার রেশ।
এমন দিনে পালন করি
আমরা শিশু দিবস
তুমি হলে জাতির পিতা
ভুলে হিংসা বিদ্বেষ।
ধন্য তোমার স্বপ্ন খোকা
ধন্য হলাে দশে
র্পূণ আজি স্বপ্ন তোমার
আছি মোরা বেশ।
রচনাকাল: ৯ মার্চ, ২০২০ খ্রি.
ডোমার, নীলফামারী
মোবাইলঃ ০১৭৩৮-৪২৬৩৮১