Lesson Planning: Bangladesh and Global Studies
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ৩টি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা দেখে ভালভাবে অনুশীলন করলে আপনি এই বিষয়ের যে কোন অধ্যায়ের পাঠ পরিকল্পনা করতে পারবেন।
পাঠ পরিকল্পনা-১
| পরিচিতি | বিদ্যালয়ের নাম: —————————— শিক্ষকের নাম: ——————————- শ্রেণি: ৩য় বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সময়: ৪০ মিনিট অধ্যায়-১: প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। পাঠ-১: প্রাকৃতিক পরিবেশ। পৃষ্ঠা: ২-৩ |
| শিখনফল | ১.১.১- পরিবেশ কী বলতে পারবে। ১.২.১- প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বলতে পারবে। |
| উপকরণ | – বিভিন্ন এলাকা/অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের চিত্র। |
| ধাপসমূহ | শিখন শেখানো কার্যাবলি |
| প্রস্তুতি | ১. শুভেচ্ছা ও কুশল বিনিময়: শ্রেণিকক্ষে প্রবেশ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করব। ২. আবেগ সৃষ্টি: ‘ধনধান্য পুষ্প ভরা’ দেশাত্ববোধক গানটির মাধ্যমে শিখন পরিবেশ সৃষ্টি করব। ৩. পূর্বজ্ঞান যাচাই: প্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করবো। যেমন- ক) পরিবেশ এর অর্থ কী? খ) প্রাকৃতিক পরিবেশ এর অর্থ কী? ইত্যাদি। ৪. পাঠ ঘোষণা: আজকের পাঠ ঘোষণা করে বোর্ডে লিখব এবং শিক্ষার্থীদের খাতায় লিখে নিতে বলব। |
| উপস্থাপন | ৫. উপকরণ প্রদর্শন: পাঠ সংশ্লিষ্ট ছবি যেমন- প্রাকৃতিক পরিবেশের ছবি ভিপ বোর্ডে ঝুলিয়ে দিয়ে প্রথমে ছবি সম্পর্কে শিক্ষার্থীদের একাকী ভাবতে বলব। এরপর জোড়ায় আলোচনার পর সম্ভাব্য নিচের প্রশ্নগুলো করব: ক) মানুষ বসবাসের আগে তাদের নিজ এলাকাটি কেমন ছিল? খ) পরিবেশের কোন উপাদানগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে? এভাবে প্রশ্ন ও উত্তর পদ্ধতিতে শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে ধারণা উন্নয়নে সহায়তা করব। ৬. পাঠ্য বইয়ের সাথে সংযোগ স্থাপন: পাঠ্যপুস্তকের ৪ নং পৃষ্ঠাটি খুলতে বলব। পাঠ্যপুস্তকের ২ নং পৃষ্ঠা পড়ে শোনাব এবং শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের ছবি দেখে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানসমূহ ভালভাবে লক্ষ্য করতে বলব। ৭. দলীয় কাজ: শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে পাঠ্যপুস্তকের লেখা ও ছবি দেখে দেখে প্রত্যেক দলকে উদাহরণসহ তালিকা করতে বলব। দলীয় কাজ ঘুরে ঘুরে দেখব এবং প্রয়োজনে সহায়তা করব। এরপর দলীয় কাজ উপস্থাপন করতে বলব। ৮. জোড়ায় কাজ: পাঠ্যপুস্তকের ৩ নং পৃষ্ঠার ‘এসো বলি’, কাজটি জোড়ায় করতে বলব। এজন্য শিক্ষার্থীদের জানালা দিয়ে বাইরে পর্যবেক্ষণ করতে বলব এবং জিজ্ঞেস করবো প্রাকৃতিক পরিবেশের কী কী দেখা যাচ্ছে? শিক্ষার্থীদের বলা বিভিন্ন উপাদানের নামগুলো ব্লাকবোর্ডে লিখব। লেখার সময় শিক্ষার্থীদের বানান লক্ষ্য করতে বলব। |
| মূল্যায়ন | ৯. নিচের প্রশ্নগুলোর মাধ্যমে মূল্যায়ন যাচাই করব: ক) পরিবেশ কাকে বলে? খ) প্রাকৃতিক পরিবেশে ৫টি উপাদানের নাম বল। |
| সার-সংক্ষেপ | অদ্যকার পাঠের সার-সংক্ষেপ বলব। |
| বাড়ির কাজ | বাড়ি থেকে তোমরা সামাজিক পরিবেশের একটি ছবি অঙ্কন করে আনবে। |
| পাঠ সমাপ্তি | বোর্ড পরিস্কার করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করব। |
পাঠ পরিকল্পনা-২
| পরিচিতি | বিদ্যালয়ের নাম: ———————– শিক্ষকের নাম: ———————– শ্রেণি: ৩য় বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সময়: ৪০ মিনিট অধ্যায়-১: প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। পাঠ-২: সামাজিক পরিবেশ। পৃষ্ঠা নং: ২-৩ |
| শিখনফল | ১.২.২। প্রাকৃতিক পরিবেশ কাকে বলে বলতে পারবে। ১.২.৩। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদান শনাক্ত করতে পারবে। |
| উপকরণ | প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ছবি এবং পাঠ্যপুস্তকের চিত্র। |
| ধাপসমূহ | শিখন শেখানো কার্যাবলি |
| প্রস্তুতি | ১. শুভেচ্ছা ও কুশল বিনিময়: শ্রেণিকক্ষে প্রবেশ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করব। ২. আবেগ সৃষ্টি: ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ গানটির মাধ্যমে শিখন পরিবেশ সৃষ্টি করব। ৩. পূর্বজ্ঞান যাচাই: পূর্ব পাঠের অংশ হতে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করবো। যেমন- প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? ৪. পাঠ ঘোষণা: আজকের পাঠের শিরোনাম ‘প্রাকৃতিক পরিবেশ’ ঘোষণা করে বোর্ডে লিখব এবং শিক্ষার্থীদের খাতায় লিখে নিতে বলব। |
| উপস্থাপন | ৫. উপকরণ প্রদর্শন: পাঠ সংশ্লিষ্ট ছবি যেমন- প্রাকৃতিক পরিবেশের ছবি ভিপ বোর্ডে ঝুলিয়ে দিব এবং প্রথমে শিক্ষার্থীদের একাকী ভাবতে ও জোড়ায় আলোচনা করতে দিয়ে নিচের প্রশ্নগুলো করব: ক) আমাদের চারপাশে কী দেখতে পাই? খ) তোমার জানা কয়েকটি প্রাণীর নাম বল। গ) বৃস্টি, নদী, মেঘ এগুলো কী? উপরোক্ত প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ধারণা দিতে চেষ্টা করব। ৬. পাঠ্য বইয়ের সাথে সংযোগ স্থাপন: পাঠ্যপুস্তকের ২ নং পৃষ্ঠাটি খুলে পড়তে দিয়ে পূ্র্ব পাঠের পুনরালোচনা করব। এবং এতক্ষণ পর্যন্ত আলোচিত বিষয়বস্তুর সম্পর্কে বইতে কী বলা হয়েছে তা মিলিয়ে নিতে বলব। ৭. দলীয় কাজ: শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করব। এরপর শিক্ষার্থীদের জানালা দিয়ে বাইরে দেখতে বলব এবং পর্যবেক্ষণ করতে বলব, মানুষের তৈরি করা বিভিন্ন উপাদানের নাম বলতে বলব। শিক্ষার্থীদের বলা বিভিন্ন উপাদানের নাম ব্লাকবোর্ডে লিখব। ৮. জোড়ায় কাজ: পাঠ্যপুস্তকের এসো লিখি, কাজটি জোড়ায় করতে বলব। যেমন- গাছ, প্রাণী বাতাস, ও পানি (ছক) |
| মূল্যায়ন | নিচের প্রশ্নগুলোর মাধ্যমে মূল্যায়ন যাচাই করব: ১) প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? ক) বাড়ি খ) গাছ গ) রাস্তা ঘ) সেতু। উত্তর: গাছ। ২) পাখি একটি- ক) উদ্ভিদ খ) প্রাণী গ) বাতাস ঘ) পানি। ৩) প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? |
| সার-সংক্ষেপ | অতঃপর অদ্যকার পাঠের সার সংক্ষেপ বলব। |
| বাড়ির কাজ | শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের ‘আরও কিছু করি’ অনুসারে প্রাকৃতিক পরিবেশের একটি ছবি যেমন-গাছ বা যেকোন প্রাণীর ছবি এঁকে নিয়ে আসতে বলব। |
| পাঠ সমাপ্তি | বোর্ড পরিস্কার করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করব। |
পাঠ পরিকল্পনা-৩
| পরিচিতি | বিদ্যালয়ের নাম: ———————— শিক্ষকের নাম: —————————— শ্রেণি: ৩য় বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় সময়: ৪০ মিনিট অধ্যায়-১: প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। পাঠ-৩: সামাজিক পরিবেশ। পৃষ্ঠা নং: ৪-৫ |
| শিখনফল | ১.১.১। সমাজ কী বলতে পারবে। ১.২.১। সামাজি পরিবেশ কাকে বলে বলতে পারবে। |
| উপকরণ | প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ছবি এবং পাঠ্যপুস্তকের চিত্র। |
| ধাপসমূহ | শিখন শেখানো কার্যাবলি |
| প্রস্তুতি | ১. শুভেচ্ছা ও কুশল বিনিময়: শ্রেণিকক্ষে প্রবেশ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করব। ২. আবেগ সৃষ্টি: ‘বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফুটানো হয়’ গানটির মাধ্যমে শিখন পরিবেশ সৃষ্টি করব। ৩. পূর্বজ্ঞান যাচাই: পূর্ব পাঠের অংশ হতে প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করবো। যেমন- পরিবেশ কাকে বলে? ৪. পাঠ ঘোষণা: আজকের পাঠের শিরোনাম ‘সামাজিক পরিবেশ’ ঘোষণা করে বোর্ডে লিখব এবং শিক্ষার্থীদের খাতায় লিখে নিতে বলব। |
| উপস্থাপন | ৫. উপকরণ প্রদর্শন: পাঠ সংশ্লিষ্ট ছবি যেমন- প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের ছবি ভিপ বোর্ডে ঝুলিয়ে দিব এবং প্রথমে শিক্ষার্থীদের একাকী ভাবতে ও জোড়ায় আলোচনা করতে দিয়ে নিচের প্রশ্নগুলো করব: ক) মানুষ কি একা না কি দলে বসবাস করে? খ) মানুষ মিলেমিশে কী করে? গ) মানুষ নিজের প্রয়োজনী কী কী তৈরি করে। উপরোক্ত প্রশ্ন ও উত্তর পদ্ধতিতে শিক্ষার্থীদের সামাজিক পরিবেশ সম্পর্কে ধারণা প্রদান করব। এরপর শিক্ষার্থীদের সমাজ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করার জন্য নিম্নোক্ত প্রশ্নগুলো করব: ক) সমাজ কাকে বলে? খ) সমাজ কীভাবে গঠিত হয়? গ) সমাজে মানুষ কী কী করে? ৬. পাঠ্য বইয়ের সাথে সংযোগ স্থাপন: পাঠ্যপুস্তকের ৪ নং পৃষ্ঠাটি খুলে পড়তে দিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচিত বিষয়বস্তুর সম্পর্কে বইতে কী বলা হয়েছে তা মিলিয়ে নিতে বলব। ৭. দলীয় কাজ: শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করব। এরপর পাঠ্যপুস্তক ও আলোচনা থেকে প্রাপ্ত ধারণা থেকে শিক্ষার্থীদের মানুষের তৈরি করা সামাজিক উপাদানগুলোর নামের তালিকা তৈরি করতে বলব এবং দলীয়ভাবে উপস্থাপন করতে বলব। ৮. জোড়ায় কাজ: পাঠ্যপুস্তকের ৫ নং পৃষ্ঠার ‘এসো বলি’ কাজটি জোড়ায় করতে বলব। শিক্ষার্থীদের জানালা দিয়ে বাইরে তাকিয়ে পর্যবেক্ষণ করতে বলব এবং মানুষের তৈরি করা বিভিন্ন সামাজিক উপাদানগুলো নাম বলতে বলব। শিক্ষার্থীদের বলা বিভিন্ন উপাদানের নাম ব্লাকবোর্ডে লিখব। যেমন- বাড়ি, দালান, রাস্তা, বেড়া ইত্যাদি। তবে গাছ ও পাথর এর মধ্যে পরবে না। এই কাজটি পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিক পরিবেশ সম্পর্কে ধারণা কতটুকু পরিস্কার হয়েছে যা সহজেই বোঝা যাবে। |
| মূল্যায়ন | ৯. নিচের প্রশ্নগুলোর মাধ্যমে মূল্যায়ন যাচাই করব: ১) সামাজিক পরিবেশ কাকে বলে? ২) সামাজিক পরিবেশের ৫টি উপাদানের নাম বল। |
| সার সংক্ষেপ | অতঃপর অদ্যকার পাঠের সার সংক্ষেপ বলব। |
| বাড়ির কাজ | শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের ‘আরও কিছু করি’ অনুসারে প্রাকৃতিক পরিবেশের একটি ছবি যেমন-গাছ বা যেকোন প্রাণীর ছবি এঁকে নিয়ে আসতে বলব। |
| পাঠ সমাপ্তি | বোর্ড পরিস্কার করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করব। |
