ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় পিকে ফাইনাল সাজেশন - Proshikkhon

ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় পিকে ফাইনাল সাজেশন

DPEd Final Examination-2021; DPEd Bangladesh & Global Studies PK Questions

ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় পিকে ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

  • জাতীয় শিক্ষানীতি ২০১০ এর মূল লক্ষ্য কী? “বাংলাদেশ ও বিশ্বপরিচয়” শিখন-শেখানোর লক্ষ্য ও উদ্দেশ্য লিখুন।
  • ব্যক্তিগত শিখন কি? এর বৈশিষ্ট্যসমূহ লিখুন।
  • ব্যক্তিগত শিখনের সহায়ক উপায়সমূহ লিখুন। ব্যক্তিগত শিখন একুশ শতকের এক শিখন ধারণার আলোকে ব্যক্তিগত শিখনের সহায়ক উপায়সমুহ উল্লেখ করুন।
  • “শিশুদের জন্য বিদ্যালয় ও বাড়ি পরস্পরের পরিপূরক”- ব্যাখ্যা করুন।
  • “বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণ চারটি গুরুত্বপূর্ণ উপাদান দ্বারা নির্ধারিত হয়”- উপাদান চারটি উদাহরণসহ উল্লেখ করুন।
  • প্রাক-প্রাথমিক শিক্ষা কি? প্রাক-প্রাথমিক শ্রেণিতে কী কী সৃজনশীল কাজ করানো হয়?
  • শিখনফল ও প্রান্তিক যোগ্যতা পরস্পর সম্পর্ক সংক্ষিপ্তভাবে উল্লেখ করুন।
  • শিক্ষাক্রম ও এবং প্রান্তিকযোগ্যতা কী? বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের দুটি প্রান্তিক যোগ্যতা লিখুন।
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিখন শেখানোর জন্য উপযোগী পদ্ধতিসমূহ সম্পর্কে বর্ণনা করুন।
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে শিখন কৌশলসমূহ কী কী? 
  • শিক্ষার্থীর শিখন প্রতিবন্ধকতা বলতে কী বুঝায়? শ্রেণিতে পাঠদানের সময় আপনি কোন কোন ধরণের শিখন প্রতিবন্ধকতা লক্ষ্য করেছেন? কীভাবে এ প্রতিবন্ধকতাসমূহ দূর করে কার্যকর পাঠ দেওয়া যায়? বাস্তব অভিজ্ঞতার আলোকে উদাহরণসহ ব্যাখ্যা করুন।
  • আপনার মতে কি কি কারণে শিক্ষার্থীর শিখন ব্যাহত হয় বলে আপনি মনে করেন তা উল্লেখ করুন
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টি শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তোলার জন্য আলোচনা ও প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করা যায় তা উদাহরণসহ আলোচনা করুন।
  • একজন আদর্শ শিক্ষক হিসেবে শিশুর অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত করার মানসে শিক্ষককে পাঠদানের কৌশল অবলম্বন করা উচিত। বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে বিশেষভাবে প্রয়োগযোগ্য পদ্ধতি কৌশলগুলো প্রয়োগে শিক্ষকের করণীয় উল্লেখ করুন।
  • মাইন্ড ম্যাপিং বা মন চিত্রায়ন কী?  বাংলাদেশ ও বিশ্বপরিচয় এর বিভিন্ন বিষয়বস্তু কিভাবে মন চিত্রায়নের মাধ্যমে উপস্থাপন করা যায়? উদাহরণসহ বর্ণনা দিন। 
  • কনসেপ্ট ম্যাপিং বা ধারণা চিত্রায়ন কী? কীভাবে ধারণা-চিত্র তৈরি করা যায়? উদাহরণসহ বর্ণনা করুন।
  • ৬ক বলতে কি বুঝায়? চিত্র বিশ্লেষণে ৬ক এর ব্যবহার সম্পর্কে লিখুন।
  • পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কী বুঝেন? পর্যবেক্ষণ পদ্ধতিতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় পাঠদানের বিশেষ দিকগুলো উল্লেখ করুন।
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টি শিক্ষার্থীদের কাছে বোধগম্য করে তোলার জন্য আলোচনা ও প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করা যায় তা উদাহরণসহ আলোচনা করুন।
  • শিখনে পদ্ধতি ও কৌশল পরস্পর সম্পূরক- সংক্ষিপ্তভাবে উল্লেখ করুন।
  • শিখনশৈলী কী? বিভিন্ন ধরনের শিখনশৈলীসম্পন্ন শিক্ষার্থীদের বৈশিষ্ট্য লিপিবদ্ধ করুন। বিভিন্ন ধরনের শিখনশৈলীসম্পন্ন শিক্ষার্থীর শিখন প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য আপনার ভূমিকা লিখুন।
  • ‘শিক্ষক-আদর্শ, অনুকরণ ও অনুসরণযোগ্য’-বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণের জন্য শিক্ষককে কতকগুলো বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়, বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিক্ষণে শিক্ষকের প্রয়োজনীয় এসব বৈশিষ্ট্যগুলো লিখুন।
  • শিখন-শেখানো সামগ্রী ও শিক্ষোপকরণ কাকে বলে? শিক্ষোপকরণের ধরণগুলো বর্ণনা করুন।
  • শিখন-শেখানো সামগ্রী ও শিক্ষোপকরণ কাকে বলে?
  • শিক্ষার উদ্দেশ্য অর্জনে শিক্ষা উপকরণের যথার্থ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন- ব্যাখ্যা করুন।
  • শিখনফল কী? একজন শিক্ষক হিসেবে শিক্ষাক্রম জানা জরুরি। শিখনফল অর্জনের জন্য শিক্ষক, শিক্ষাক্রম কিভাবে বাস্তবায়ন করবেন তার ধাপগুলো বিশ্লেষণ করুন।
  • পাঠ পরিকল্পনা কী? পাঠ পরিকল্পনার প্রধান বিবেচ্য বিষয় সমূহ কী কী? পাঠ পরিকল্পনার ধাপসমূহ বর্ণনা করুন।
  • পাঠ পরিকল্পনার প্রধান বিবেচ্য বিষয় সমূহ কী কী? ৩য়-৫ম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’-এর যে কোনো বিষয়বস্তু নিয়ে একটি পাঠপরিকল্পনা তৈরি করুন।
  • দৈনিক পাঠপরিকল্পনা ও পাক্ষিক পাঠপরিকল্পনার সম্পর্ক বর্ণনা করুন।
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বেসলাইন মূল্যায়নের নিয়মাবলি লিখুন।
  • বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে প্রাথমিক শিক্ষাস্তরে মূল্যায়নের গুরুত্ব বর্ণনা করুন। মুল্যায়নের সাধারণ নির্দেশনাসমূহ আলোচনা করুন।
  • ফলপ্রসূ শিখনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চাহিদা পূরণে আপনার করণীয় কী কী?
  • সামাজিক মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি সমাজ কাঠামোর একটি অনন্য উপাদান—ব্যাখ্যা করুন।
  • সামাজিক মূল্যবোধ গঠনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের সম্পর্ক নিরূপণ করুন।

আরও পোস্ট দেখুন:

দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!