Introduction Teaching and Learning Materials of Elementary Science
নবায়নকৃত প্রাথমিক শিক্ষাক্রমের আলোকে ইতোমধ্যে নতুন পাঠ্যপুস্তক প্রনয়ন পূর্বক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে৷ কিন্তু শিক্ষকগণের জন্য কোন শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়নি৷ ফলে নব প্রনয়নকৃত বিজ্ঞান পাঠ্যপুস্তকের বিষয়বস্তু, পরিসর, বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়ে কোন ধারণা পাননি৷ এমতাবস্থায়, শিক্ষকগণের পাঠ্য পুস্তক পরিচিতি অতীব জরুরী৷তাই এই অধিবেশনের আয়োজন অতীব গুরুত্বপূর্ণ ৷
প্রাথমিক বিজ্ঞান শিখন শেখানো সামগ্রী পরিচিতি

শিখন শেখানো সামগ্রীর শ্রেণিবিভাগ
হেনরি এলিংটন এবং ফিল রেইস (Henry Elington and Phil Race) আধুনিক কালে ব্যবহৃত শিখন শেখানো সামগ্রীকে প্রযুক্তিগত জটিলতার দিক থেকে সাত ভাগে ভাগ করেছেন। সেগুলো হলো:
১৷ মুদ্রিত উপকরণ ও প্রতিলিপি (Printed and duplicated materials) যেমনঃ পাঠ্যপুস্তক, হ্যান্ডআউট, এ্যাসাইনমেন্ট শীট, ব্যক্তিনির্ভর সব শিখন শিক্ষা উপকরণ (মড্যুল), রিসোর্স উপকরণ৷
২৷ অপ্রেক্ষেপিত প্রদর্শন সামগ্রী (Non-projected display materials) যেমনঃ চকবোর্ড, মার্কার বোর্ড, চার্ট, ফ্লিপচার্ট, পোস্টার, আলোকচিত্র, মডেল, প্রকৃতবস্তু৷
৩৷ স্থির প্রক্ষেপিত প্রদর্শন সামগ্রী (Still projected display materials) যেমনঃ স্লাইড, ফিল্ম, স্ট্রাইপ, মাইক্রোফর্মঃ মাইক্রো ফিল্ম, মাইক্রো কার্ড৷
৪৷ শ্রবণ উপকরণ (Audio materials) বেতার, অডিও, ডিস্ক, অডিও টেইপ৷
৫৷ শ্রবণসংযুক্ত স্থির দর্শন সামগ্রী (Linked audio still visual materials) যেমনঃ টেইপ স্লাইড প্রোগ্রাম, টেইপ, ফটোগ্রাফ, শব্দসহ ফিল্ম স্টাইপ, রেডিও দর্শন প্রোগ্রাম ইত্যাদি৷
৬৷ দর্শন উপকরণ (Video materials) টেলিভিশন সম্প্রচার, টেইপ ফিল্ম প্রোগ্রাম, ভিডিও টেইপ রেকর্ডিং, ভিডিও রেকর্ডিং৷
৭৷ কম্পিউটার ভিত্তিক সামগ্রী (Computer mediated materials) যেমনঃ Computer managed learning system, Interactive video system, Multimedia interactive system ইত্যাদি৷
বিজ্ঞান বিষয়ের আরও পোস্ট দেখুন:
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রান্তিক যোগ্যতা কী? প্রাথমিক স্তরের ২৯টি প্রান্তিক যোগ্যতা
- প্রাথমিক বিজ্ঞান শিক্ষাক্রম: প্রাথমিক স্তরের বিজ্ঞান বিষয়ের প্রান্তিক যোগ্যতা

