The purpose of elementary science training
বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। প্রযুক্তির উন্নয়নে বিজ্ঞানের অবদান সর্বাধিক। বিজ্ঞান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক স্তরের প্রত্যেক শিক্ষকের ধারণা থাকা আবশ্যক। নিম্নে প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বর্ণনা করা হলো:
- প্রাথমিক বিজ্ঞান শিক্ষাক্রম সম্পর্কে ধারণা লাভ করা৷
- প্রাথমিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের (৩য়-৫ম শ্রেণি পর্যন্ত) বিষয়বস্তু সম্পর্কে সম্যক অবহিত হওয়া এবং শ্রেণিকক্ষে প্রয়োগের কৌশল আয়ত্ব করা৷
- প্রাথমিক বিজ্ঞান শিক্ষক সংস্করণ ও শিক্ষক সহায়িকার ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জন করা৷
- বিজ্ঞান বিষয়ের শিখন শেখানো কৌশল সম্পর্কে অবহিত হওয়া৷
- বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা সমূহ অর্জন করে শ্রেণিকক্ষে প্রয়োগ করা৷
- বিজ্ঞান বিষয়ের পাঠ পরিকল্পনা প্রণয়ন করা৷
- প্রাথমিক বিজ্ঞান পাঠ উপস্থাপনের সহায়ক উপকরণ নির্বাচন এবং হাতে কলমে তৈরি, সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার কৌশল আয়ত্ব করা৷
- প্রণীত পাঠ পরিকল্পনা অনুযায়ী পাঠ প্রদর্শন ও অনুশীলন করা৷
- শ্রেণিকক্ষে প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করা৷
- প্রাথমিক বিজ্ঞান পাঠদানের উপযোগী শ্রেণি ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করা৷
- বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন কৌশল আয়ত্ব করা৷
বিজ্ঞান বিষয়ের আরও পোস্ট দেখুন:
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রান্তিক যোগ্যতা কী? প্রাথমিক স্তরের ২৯টি প্রান্তিক যোগ্যতা
- প্রাথমিক বিজ্ঞান শিক্ষাক্রম: প্রাথমিক স্তরের বিজ্ঞান বিষয়ের প্রান্তিক যোগ্যতা

