গান আল্লাহ্ মেঘ দে পানি দে - Proshikkhon

গান আল্লাহ্ মেঘ দে পানি দে

Song Allah Meg De Pani De

লোকসংগীত: ‘আল্লাহ্ মেঘ দে পানি দে’ গানটির মুলভাব

 এটি একটি প্রসিদ্ধ লোকসংগীত৷ গ্রীষ্মের কাঠফাটা রোদে খরা হ’লে বৃষ্টির জন্য আমাদের গ্রামীন সমাজে যে হাহাকার তার ছবি এই গানটিতে ধরা পড়েছে৷ পল্লীকবি জসীমউদ্দিনের ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে বৃষ্টির জন্য মাগন গানের যে বর্ণনা আছে তার সঙ্গে এই গানের মিল রয়েছে৷ আমাদের দেশে চাষবাসের অসুবিধা আর গরমের কষ্টের একটি বাস্তব ছবি ফুটে উঠেছে গানটিতে৷ ‘আল্লাহ্‌ মেঘ দে’ কথাটি ঘুরিয়ে ফিরিয়ে নানা সুরে বলতে চাওয়ার আকুলতাটুকু চমৎকারভাবে ফুটে উঠেছে লোকসুরের এই গানে৷

‘গান আল্লাহ্ মেঘ দে পানি দে’ শেখানোর কৌশল :

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
  • প্রমিত উচ্চারণ ‘মেঘ’ হওে এই গানটিতে ‘ম্যাঘ’ উচ্চারণ করা হয় গ্রামাঞ্চলে প্রচলিত উচ্চারণ অনুসরণ করে৷ গ্রামীন উচ্চারণের সাথে সঙ্গতি রেখে ‘বাইন্‌ধা’, ‘ফাইট্টা’ প্রভৃতি শব্দ ব্যবহার করা হছে৷ এ গানের জন্য এটি দুষণীয় নয়৷ 
  • গানটির তাল কাহার্‌বা৷ লয় মধ্য৷
  • কাহার্‌বা তালঃ :  ৪  +  ৪  =  ৮ মাত্রা

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩

+        
ধাগেতেটে নাগেধিনা


আল্লাহ্ মেঘ দে পানি দে গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: গান আল্লাহ্ মেঘ দে পানি দে

সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!