গান আনন্দলোকে মঙ্গলালোকে - Proshikkhon

গান আনন্দলোকে মঙ্গলালোকে

Song Anondaloke Mongolaloke

প্রার্থনা সংগীত: ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানটির মুলভাব

ভজনাঙ্গের এই গানটিতে স্রষ্টার বিভিন্ন সৃষ্টিকে বন্দনার মধ্যমে হিংসা-বিদ্বেষহীন একটি সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে৷ বিশ্বব্রহ্মান্ডের সকল সৃষ্টি একমাত্র স্রষ্টারই অবদান৷ সৃষ্টার সকল সৃষ্টিই নিজ নিজ অবস্থানে থেকে পৃথিবীর কল্যাণ সাধনে রত৷ স্রষ্টার আশির্বাদ হিসেবে মানবতার কল্যাণে যা কিছু প্রয়োজন তা এই পৃথিবীতে করা হয়েছে সহজলভ্য৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনা সংগীতটিতে সৃষ্টিকর্তার এই অসীম কর“ণার দানকে সমবন্টনের মাধ্যমে মানবতার কল্যাণে ব্যবহারে উদ্বুদ্ধ করার প্রয়াস পেয়েছেন৷

‘গান আনন্দলোকে মঙ্গলালোকে’ শেখানোর কৌশল :

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন।
  • এই গানটিতে ‘মঙ্গলালোকে’ উচ্চারণের সমং ‘মোঙ্গলালোকে’ এবং ‘সত্য’ উচ্চারণের সময় ‘সোত্তো’ উচ্চারিত হবে। ‘ফুল’ শব্দে ‘ফ’-এর উচ্চারণ ঠিকমত হওয়া চাই। ‘উদ্ভাসিত’, ‘শোভা’, ‘ভক্তি’, ‘ভূমাষ্পদ’ প্রভৃতি শব্দে ‘ভ’-এর উচ্চারণ যেন ‘ব’-এর মত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 
  • গানটির তাল একতাল। লয় মধ্য।

এক তাল : ১২ মাত্রা ৷ মাত্রা বিভাগ  ৩ ৷ ৩ ৷ ৩ ৷

+            
ধিনধিনধা ধাগেথুননা কৎতেধাগে তেরকেটেধিনধা 
 ১০১১১২

আনন্দলোকে মঙ্গলালোকে গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: গান আনন্দলোকে মঙ্গলালোকে

সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:

Comments (1)

[…] প্রার্থনা সংগীত আনন্দলোকে মঙ্গলালোকে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!