বাংলা বিষয়ে শিখনফলভিত্তিক মূল্যায়ন - Proshikkhon

বাংলা বিষয়ে শিখনফলভিত্তিক মূল্যায়ন

Assessment based on learning outcomes on Bangla

শিক্ষার গুণগত মান অর্জনের মধ্য দিয়ে শিশুরা শিখনের ক্ষেত্রে সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন করে৷ আমাদের দেশের প্রাথমিক স্তরের প্রচলিত শিক্ষাক্রম শিশুদের শিখনের এই সুনির্দিষ্ট মান নিশ্চিত করার উদ্দেশ্যে প্রণীত৷ প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত যোগ্যতাকে বিভাজিত করে শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা পুনর্বিন্যাস করা হয়েছে৷ আবার শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাসমূহ অর্জনের জন্য রয়েছে নির্ধারিত শিখনফল৷ এ শিখনফলগুলো অর্জনের জন্য বাংলা বিষয়ে বিষয়বস্তুও নির্ধারিত যেমন- গল্প/ছড়া/কবিতা ইত্যাদি ৷ তবে এর অর্থ এই নয় যে, পূর্বনির্ধারিত বিষয়বস্তুই শিখনফল অর্জনের একমাত্র উপদান৷ একই ধরনের গল্প/ছড়া/কবিতা ইত্যাদি দিয়েও তা পরিমাপ করা যায়৷ শিখন শেখানো অগ্রগতি যাচাই করার নিমিত্তে মূল্যায়ন একটি অপরিহার্য প্রক্রিয়া৷ সঠিক মূল্যায়নের দ্বারা একজন শিক্ষার্থীকে তার মেধা ও শ্রমের সঠিক স্বীকৃতি প্রদান করা যায়৷ মূল্যায়নের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীর অপারগতা ও দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পারগ শিক্ষার্থীর পর্যায়ে উন্নীত করা সম্ভব৷ শিখন শেখানো কার্যক্রমে মূল্যায়ন একটি অবিচ্ছেদ্য প্রক্রিয়৷ শিখন শেখানো কর্মকাণ্ডর সার্থকতা, সফলতা ও বিফলতা যাচাইয়ের একমাত্র উপায়ই মূল্যায়ন৷

প্রাথমিক স্তরের বাংলা বিষয়ের শিখনফলভিত্তিক মূল্যায়ন

  • শিখনফলভিত্তিক মূল্যায়ন হচ্ছে পাঠের নির্ধারিত শিখনফলের অর্জনের মাত্রা নিরূপণ৷
  • নির্ধারিত শিখনফল কতটুকু অর্জিত হয়েছে তা যাচাই করাই শিখনফলভিত্তিক মূল্যায়ন৷
  • শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতাগুলো অর্জনের জন্য যে সকল শিখনফল নির্ধারণ করা হয় সেগুলো অর্জিত হয়েছে কিনা তা যাচাই করাই শিখনফলভিত্তিক মূল্যায়ন৷

শিখনফলভিত্তিক মূল্যায়ন প্রয়োজনীয়তা

  • অপারগ শিশু চিহ্নিত করা যায়৷
  • পুরোপুরি শিখন নিশ্চিত করা যায়৷
  • শিক্ষকের আত্মমূল্যায়ন করা যায়৷
  • শিক্ষার্থীর সবল ও দুর্বল দিকসমূহ চিহ্নিত করা যায়৷
  • শিখনে সুনির্দিষ্ট যোগ্যতা অর্জন করানোর ঘাটতি শনাক্ত করা যায়৷
  • শিক্ষার গুণগতমান অর্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়৷
  • যোগ্যতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিখনফলভিত্তিক মূল্যায়ন করা যায়৷
  • স্তরভিত্তিক শিক্ষা নিশ্চিত করা যায়
  • নিরাময়মূলক ব্যবস্থা নিশ্চিত করা যায়৷
  • উচ্চ শিক্ষার ভিত মজবুত করা যায়
  • শিখনফলভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শিক্ষকের শ্রেণিভিত্তিক অর্জনোপযোগী যোগ্যতা শনাক্ত করা সহজ হয়৷
  • শিখনফলভিত্তিক মূল্যায়নের মাধ্যমে শিখন ঘাটতি চিহ্নিত করে নিরাময় দিয়ে পুরোপুরি শিখন নিশ্চিত করা যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!