Language Game: Reading and sentence making and use techniques
পড়াভিনয় ও বাক্য তৈরি ও ব্যবহার কৌশল নিম্নে বর্ণনা করা হলো:
পড়াভিনয়:
খেলার পরিকল্পনা-
- শিক্ষার্থীদের পাঁচ/সাত জনের দলে ভাগ করে প্রত্যেক দলে আলাদা আলাদা একটি করে শিশুতোষ গল্প পড়তে দিন;
- পড়া শেষে গল্পটির চরিত্র অনুযায়ী সংলাপ লিখতে বলুন;
- লিখিত সংলাপ অনুযায়ী অভিনয় করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলুন;
- প্রস্তুতি শেষে পর্যায়ত্রমে প্রতি সপ্তাহে প্রত্যেক দলকে অভিনয় করে দেখাতে বলুন।
বাক্য তৈরি:
খেলার পরিকল্পনা-
- একটি শব্দ দিয়ে একাধিক বাক্য তৈরি করতে দিন;
- অসম্পূর্ণ বাক্য সম্পূর্ণ করতে দিন;
- বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে বাক্য তৈরি করতে দিন;
- ছবি/বস্তু/মডেল এর বর্ণনা করতে দিন।
