ছড়া শিখন শেখানো কৌশল - Proshikkhon

ছড়া শিখন শেখানো কৌশল

Rhyme learning teaching techniques

ছড়া শিখন শেখানো কৌশল নিম্নে বর্ণনা করা হলো:

  • প্রস্তুতি পর্বে শ্রেণি উপযোগী নানারকম ছড়া শোনানো এবং শিক্ষার্থীদের দ্বারা বলানো।
  • সঠিক ছন্দ অনুসরণ করে আবৃত্তি করা।
  • স্বাভাবিক স্বরতরঙ্গ বজায় রেখে শুদ্ধভাবে আবৃত্তি করা।
  • আবৃত্তির সময় ছড়ায় ব্যবহৃত প্রতিটি শব্দের ধ্বনিসুষমা যাতে পরিস্ফুট হয় তা লক্ষ রাখা।
  • শিক্ষার্থীদের দিয়ে শব্দের শুদ্ধ উচ্চারণ অনুশীলন করানো।
  • প্রাসঙ্গিক চিত্র ব্যবহার করা।
  • ছড়ার অন্তর্গত অর্থ-গৌরবের প্রতি মনোযোগী হওয়া।
  • সমধর্মী অন্যান্য ছড়া আবৃত্তি করে শোনানো।
  • দলগত/এককভাবে নির্বাচিত ছড়া আবৃত্তি অনুশীলন ।
  • খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তির ক্যাসেট বাজিয়ে শোনানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!