শিশুতোষ খেলা: পাখি উড়ে - Proshikkhon

শিশুতোষ খেলা: পাখি উড়ে

Kid’s Game: Pakhi Ure

খেলা: পাখি উড়ে

খেলার নিয়ম

  • শিশুদের নিয়ে একে অপরের হাত ধরে গোল হয়ে দাঁড়ান।
  • শিক্ষক যখন বলবেন “কাক উড়ে” তখন শিশুরা দু’হাত পাখি উড়ার মতো করে দোলাবে। যখন বলবে “হাতি উড়ে” তখন হাত না উঠিয়ে দাঁড়িয়ে থাকবে।
  • যে সব প্রাণী উড়ে সেগুলোর নাম বলার পর হাত দোলাবে, যেমন- কবুতর, চড়ুই, ময়না, কাক, চিল ইত্যাদি। আর যে সব জিনিসগুলো উড়ে না সেগুলোর নাম বলার পর হাত উঠালে খেলা থেকে আউট হয়ে যাবে। যেমন-হাতি, ঘর, টেবিল, বই ইত্যাদি।
  • এভাবে বিভিন্ন জীব, জন্তু, জিনিস বা পাখির নাম বলে খেলাটি খেলবে। যেসব শিশুরা সঠিকভাবে করতে পারবে তাদেরকে অন্যরা হাততালি দিয়ে উৎসাহিত করবেন।
  • প্রথম দিকে শিক্ষক নিজে খেলাটি পরিচালনা করবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে একজন একজন করে শিশুরা খেলাটি একইভাবে পরিচালনা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!