কবিতা-বিষন্ন বর্ষাবরণ - Proshikkhon

কবিতা-বিষন্ন বর্ষাবরণ

বিষন্ন বর্ষাবরণ

-এনতাজুর রহমান

আজকে যাদের সদ্য বাঁধা সুখের ঘরে

দুয়ার ঘেঁষা খিড়কি ছাওয়া কদম গাছে

বাদল দিনের প্রথম কদম আধোফোটায় গা মেলেছে,

বেদন মোড়া বাদল রাতে ওঘরটাতে

সুখবিলাসের ছন্দগানে সুর কি মধুর আছে?

আজ বর্ষারাণি পা রেখেছে নরম শিথিল মাটির ‘পরে

ওহিসেবটা রাখছে কেবা!

বেহিসেবি শঙ্কাদেবি লুকিয়ে যখন ঢুকছে ঘরে ঘরে

শান দেয়া সব অলখিত মরণ-খড়্গ ধরে।

কাঙ্গাল বেশে আসছে কবে বর্ষা,ফাগুন শরৎ, হেমন্ত বা শীত

বরণডালা হাতে নিয়ে কেইবা আছে খাড়া

কে আছে আর বাজিয়ে বাঁশি গায়বে বরণগীত!

পূবাল হাওয়ায় বর্ষা এসে দাঁড়াবে সব দ্বারের পাশে

বাদল ধারায় স্বনবে যে গান

বেদন ঢেলে বাজবে কানে—–হারাবে সব শঙ্কাগ্রাসে।

হায় দুখিনী বর্ষারাণি!

এবারও যে করব বরণ তোমায়—-সে ললাটে নাই

শুধু মৃত্যুভয়ে থরত্থর কাঁপছে চরণ,হাত দু’খানি।

১৬ জুন, ২০২১ খ্রি:

নীলফামারী।

Comments (5)

ধন্যবাদ স্যার।অনেক ভালো লাগলো।তবে স্যারের কন্ঠে শুনতে পারলে আরো ভালো লাগতো।

মিলন স্যার ভাল আবৃতি করেন।শুনাবেন ঠিক সময়েই।

অবশ্যই। সেই সুদিনের অপেক্ষায় থাকলাম….! তবে কবির কন্ঠে না শুনলে প্রাণ জুড়াবে কী!

Thnx sir..অনেক ভালো লাগলো।

Osadharon laglo…bt sir jodi abriti krto tahole aro vlo lagto….thank u sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!