উজ্জ্বয়িনী
-শাহাদত হোসেন সুজন
উজ্জ্বয়িনী, লাল পেড়ে সাদা শাড়ি
আলতা জড়ানো পায়ে মেঠো পথে এসো,
কলমিলতার মতো দোলানো খোলা চুলে
প্রাণোচ্ছ¡ল উচ্ছ্বাসে ধীর পায়ে এসো…
মুক্তা ছড়ানো হাসি উপচে পড়ে সৌন্দর্য
দিগন্ত জোড়া সবুজ প্রান্তরে,
কঁচি ধানের গন্ধে কর বিভোর
রাঙাও ঘুঘুর বাদামী পায়ের ছন্দে ছন্দে…
মিশে আছো প্রতিটি নিঃশ্বাসে স্পন্দনে
আত্মার বন্ধনে তুমি বাঁধা,
শত আকাক্সক্ষার প্রেম নিবিড় ভালোবাসায়
কখনো হয়েছো রাধা…
তুমি কখনো প্রেম কখনো দ্রোহ
কখনো বৈশাখী প্রকৃতির সুবাস,
কখনো এক অখন্ড স্বচ্ছ নীল আকাশ
কখনো বেঁচে থাকার নির্মল বাতাস…
উজ্জ্বয়িনী, তুমি অগ্নিবীণার বাঁশী
অগাধ বিশ্বাস বিস্তৃত জল রাশি রাশি
তুমি কখনো রাতের তস্বিনী নদীর উত্তাল ঢেউ
কখনো পাশে দাঁড়িয়ে প্রেরণা জোগানো কেউ…
১৬ এপ্রিল ২০২১
কচুয়ার খামার, গাইবান্ধা।