প্রিয়তমাসু
-শাহাদত হোসেন সুজন
প্রিয়তমাসু
একটা হালকা গোলাপী খামে চিঠি লিখ
ডাক পিয়ন এসে পৌঁছে দেবে তোমার লেখা
নয়তো শুভ্র কবুতর এসে কানে কানে বলবে তোমার মনের কথা…
এক জ্যোৎস্না রাতে চুলের সুগন্ধি ঘ্রাণ ছুঁয়ে যাবে আমায়
নক্ষত্রের অন্ধকার নেমে আসবে চোখের পাতায়
অভিমানী মন কথা বলে না মুখের ভাষায়
গভীর গোপন রাত্রি জুড়ে নেমে আসে কালের স্তব্ধতা…
আঁচলে জড়াবে রূপ, দূরদর্শী চোখে ও চিবুকে
বারবার কেঁপে উঠবে কোমলমাতি মন অনন্ত বেদনা নিয়ে
আমাকেও জড়িয়ে নিও ভ্রমরের ন্যায়
অদৃশ্য ফুলের রেণু বাগানের ফুলের গভীরে…
প্রিয়তমাসু
তুমি সেই অবিরল রূপবতী, চিঠি দিও…
সৈকতে নেমেছে রাত্রি দুপা ধুয়ে চলি নীল নুন জলে
সন্ধ্যার প্রতিটি ঢেউ ভোরের কথা, তোমার কথা বলে…
১৩ জুন ২০২১
উত্তরা, ঢাকা।