অধরা সুখের পাখি
-এনতাজুর রহমান
আমার বনে সুখপাখিটার নাই কোন নীড় নাই
কী দিয়ে তায় বাঁধব রে ভাই!
যোগ্য রশি শেকল সুতো কাছি কোথায় পাই?
তারে ধরে রাখি—-সাধ্যি যে মোর নাই!
সে তার ইচ্ছেমত হঠাৎ আসে ক্ষণেক দাঁড়ায় তিলেক বসে
ফিরে আপন খেয়াল খুশে—-
না যেতে তার কাছেপাশে পলকেই উড়ে পালায়,
তারে যে দেখব ছুঁয়ে—সেও ললাটে নাই!
বুঝিনে তার বসত কোথায় কোন দূরে কোন বনে
না কার জীবন জুড়ে বুকের নিকুঞ্জকোণে—-
শুধু ক্ষণেক এসে আমার এ শুস্ক বনপাশে
পারিযায়ীর পাখা মেলে মায়ার আবেশে
ছায়া ফেলে আমায় ছ’লে ফিরিয়া যায় তারে বাঁধব ছোঁব রাখব পাশে সে সাধ্যি মোর নাই!
২২ মে, ২০২১
নীলফামারী।