বসন চুরি
-শাহাদত হোসেন সুজন
নাইতে গিয়ে সরোবর ঘাটে জলে নামে রাধা
সখির সঙ্গে মেতে ওঠে কোথাও মনটা যেন বাঁধা।
ঘটল কখন কাপড় চুরি কে রাখে তার খবর
লাজে যেন মরি মরি চলে মনের উপর জবর।
কি করবে ভেবে না পায় উঠবে কেমনে সে তীরে
বুকটা করে দূরদূর এত লোকের ভীড়ে।
সখিলো তোরা কিছু একটা কর বেলা যে এলো পড়ে
গোপাল কে তোরা মিষ্টি দে না মাটির হাঁড়ি ভরে।
দিন দুপুরে বসন চুরি লাজে মরে রাধা
কি করবে উপায় খোঁজে যমুনা জলে বাঁধা।
জলের দেবী করি মিনতি বসন ফিরে চাই
ঝোপের ধারে কদম ডালে বসে হাসছে বাবা কানাই…
১১ জুন ২০২১
উত্তরা, ঢাকা।