DPEd Viva Examination Preparation; Part-02
বিষয়: বাংলা
প্রাক-প্রাথমিক শিখন সামগ্রী কোনগুলো?
– আমার বই, এসো লিখতে শিখি, বর্ণ ও সংখ্যা কার্ড, এক সেট গল্পের বই, ছবি দেখে শিখি ফ্লিপ চার্ট, ছড়ায় ছন্তে ব্যঞ্জনবর্ণ, ছড়ায় ছন্দে স্বরবর্ণ।
প্রাক-প্রাথমিকে শিক্ষক কয়লাইন করে ছড়া শিখাবেন?
– ২ লাইন।
শিশুর শিখন নির্ভর করে কিসের উপর?
– শিক্ষকের শিখন-শেখানো কাজে সফলতার উপর।
রঙ্গিন ছবিযুক্ত শিশুতোষ গল্পে মোট কতটি বই রয়েছে?
– ১০ টি।
প্রাক-প্রাথমিক শিশুর বিকাশের ক্ষেত্র কয়টি?
– ৪টি।
ভাষার দক্ষতা কয়টি ও কী কী?
– ৪ টি। যথা: শোনা, বলা, পড়া ও লেখা।
প্রাথমিক স্তরে বাংলা বিষয়ের প্রান্তিক যোগ্যতা কয়টি?
– ১৪ টি।
বাংলা বিষয়ে প্রান্তিক যোগ্যতাগুলোর দক্ষতা অনুসারে বিভাজন বলুন।
– শোনা-৩, বলা-৪, পড়া-৩ এবং লেখা-৪।
ভাববস্তু কি?
– ভাববস্তু হচ্ছে কোন লেখার মূল ধারণা।
কোন ধারণাকে কেন্দ্র করে লেখার পরিকল্পনা করা হয়।?
– ভাববস্তু।
শিশুর ভাষা দক্ষতা বিকাশের স্তর কয়টি?
– ৭ টি স্তর।
মূল্যায়ন পদ কী?
– যে সকল পদের মাধ্যমে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা যায়, সেগুলোকে মূল্যায়ন পদ বলা হয়। যেমন- বাক্য বলা ও লেখা, শব্দের অর্থ বলা ও লেখা, যুক্তবর্ণ ভেঙ্গে লেখা ইত্যাদি।
শ্রবণের বৈশিষ্ট্য কয়টি?
– ৪টি।
শ্রবণ কয় ধরণের?
– ২ ধরণের। যথা: উদ্দেশ্যমূখী ও নৈমিত্তিক শ্রবণ।
বলা কী?
– ভাষার মৌখিক রূপ হল বলা। বলা পারস্পরিক যোগাযোগের একটি প্রক্রিয়া।
বলার বৈশিষ্ট্য কয়টি?
– ৪টি।
বলার প্রকারভেদ কয়টি ও কী কী?
– ২ প্রকার। যথা: ১. আনুষ্ঠানিক বলা, এবং ২. অনানুষ্ঠানিক বলা।
পড়ার উদ্দেশ্য কয়টি ও কী কী?
– ২টি। যথা: ১. আনন্দ পাওয়া এবং ২. তথ্য পাওয়া।
পাঠের প্রকারভেদ কয়টি ও কী কী?
– দুই প্রকার। যথা: সরব পাঠ ও ২. নীরব পাঠ।
সরব পাঠ কী?
– বাগযন্ত্র ব্যবহার করে অনুরণন সৃষ্টি করে যে পাঠ করা হয় তাকে সরব পাঠ বলে।
নীরব পাঠ কী?
– বাগযন্ত্র ব্যবহার না করে অর্থাৎ শব্দ না করে মনে মনে পড়াকে নীরব পাঠ বলা হয়।
লেখার উপদক্ষতার কোনগুলো?
– লেখার কলাকৌশল, বর্ণ জুড়ে লেখা, বাক্য লেখা, অনুচ্ছেদ লেখা।
ভাষা কাকে বলে?
– ভাষা হল যোগাযোগের মাধ্যম। পৃথিবীতে নানা ধরণের ভাষা রয়েছে।
মাতৃভাষা কাকে বলে?
– মায়ের মুখের ভাষাই হল মাতৃভাষা।
ভাষা ও মাতৃভাষার মধ্যে পার্থক্য কী?
– ভাষা হলো সর্বজনবোধ্য আর মাতৃভাষা হলো মানব শিশুর মায়ের ভাষা যা প্রকৃতিগত।
ভাষার প্রধান গুণ কোনটি?
– অর্থবহতা।
কে শিশুর ভাষাবোধের ভিত্তি হিসেবে ‘পরিবারের ভাষা’ বুঝিয়েছেন?
– নোয়াম চমস্কি।
সাহিত্য কী?
– সাহিত্য হলো আমাদের জীবন সত্যেরই সহজ পাঠ। ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, সময় ইত্যাদি বিষয়ের প্রতিবিম্ব ফুটে ওঠে সাহিত্যে।
সাহিত্য কয় প্রকার ও কী কী?
– ২ প্রকার। যথা: ১. মন্ময় সাহিত্য এবং ২. তন্ময় সাহিত্য।
বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য ৩ জন ছড়াকারের নাম বলুন।
– ১. সুকুমার রায়, ২. রবীন্দ্রনাথ ঠাকুর ও ৩. কাজী নজরুল ইসলাম।
কবিতা কাকে বলে?
– ভাষা যখন নিবিড় উপলব্ধিতে আবেগ ও প্রাণময় হয়, তখন তার ভিতরে একটি বেগ ও গতির সঞ্চার হতে থাকে।
উপন্যাস কী?
– উপন্যাস হচ্ছে লেখকের ব্যক্তিগত জীবনদর্শন ও জীবনানুভূতি কোন বাস্তব কাহিনী অবলম্বন করে সৃষ্ট বর্ণনাত্মক শিল্পকর্ম।
প্রবন্ধ কাকে বলে?
– লেখক তাঁর কল্পনা ও বুদ্ধিবৃত্তিকে আশ্রয় করে কোন বিষয়বস্তু সম্বন্ধে যে আত্মসচেতন নাতিদীর্ঘ সাহিত্যরূপ সৃষ্টি করেন তাকে প্রবন্ধ বলা হয়।
ছোট গল্প রচনার বৈশিষ্ট্য কী?
– ছোটগল্পের আরম্ভ ও শেষ নাটকীয় হয়।
রবীন্দ্রনাথ রচিত ২টি ছোটগল্পের নাম বলুন।
– হৈমন্তী ও কাবুলিওয়ালা।
বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য ২ টি নাটক ও এর রচয়িতার নাম বলুন।
– ১. রক্তাক্ত প্রান্তর- মুনীর চৌধুরী এবং ২. ভ্রান্তিবিলাস- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
শিশুতোষ সাহিত্য কি?
– শিশুতোষ সাহিত্য হলো অত্যন্ত সহজ-সরল ভাষায় লিখিত ছড়া, কবিতা ও গল্প যা শিশুর বয়স উপযোগী, চাহিদা অনুযায়ী লেখা হয়েছে এবং যা পড়ে শিশুরা আনন্দ পায় এবং খুশি হয়।
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।