গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন; পেশাগত শিক্ষা (১ম খন্ড) - Proshikkhon

গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন; পেশাগত শিক্ষা (১ম খন্ড)

DPEd Final Examination; Important Question Suggestion; Professional Studies (Part-1)

বিস্তৃত প্রশ্নঃ

১। “আদর্শ শিক্ষক আদর্শ মানব সৃষ্টির শৈল্পিক কারিগর। আদর্শ শিক্ষক একজন আদর্শ সমাজ সংস্কারক। তিনি সমাজে একজন অনুকরণীয় ব্যক্তিত্ব” -উক্তিটির আলোকে আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করুন।।

২। শিশুর জ্ঞানীয় বিকাশে জ্যাঁ পিয়াজের জ্ঞানবিকাশ তত্ত্ব আলোচনা করুন। এ তত্ত্বের আলোকে শিক্ষক হিসেবে আপনার করণীয় কী?

৩। “শিশু এক খুদে সামাজিক বিজ্ঞানী” -এ উক্তিটির আলোকে ভিগটস্কির সামাজিকসাংস্কৃতিক তত্ত্বটি ব্যাখ্যা করুন। শিশুর শিখনে এ তত্ত্বের গুরুত্ব কী?

৪। “শিশুর শিখন ও বিকাশে পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব গুরুত্বপূর্ণ” -এ উক্তিটির আলোকে ব্রনফেনব্রেনার বাস্তুসংস্থান তত্ত্বটি আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে এ তত্ত্বের প্রভাব কী?

৫। প্রাক-প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য উল্লেখ করুন। এর শিখন-শেখানো কার্যক্রম আলোচনা করুন।

৬। প্রান্তিক যোগ্যতা, বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা, শ্রেণিভিত্তিক অর্জনউপযোগী যোগ্যতা এবং শিখনফল এর উদাহরণসহ প্রাথমিক শিক্ষাক্রম ব্যাখ্যা করুন।

৭। “প্রতিটি শিশুর শিক্ষা অর্জনের অধিকার আছে” -এ উক্তির আলোকে একীভূত শিক্ষার ধারণা ব্যাখ্যা করুন। এ শিক্ষায় অন্তর্ভুক্ত শিশুদের শিখন শেখানো কার্যক্রমে অন্তর্ভুক্ত করতে আপনার ভূমিকা ব্যাখ্যা করুন।

৮। জেন্ডার বৈষম্যের কারণ কী? জেন্ডার সংবেদনশীল শিখন পরিবেশ এবং শিখন শেখানো কার্যক্রম কেমন হওয়া উচিত?

সংক্ষিপ্ত প্রশ্নঃ

১। শিক্ষার ব্যাপক ও বিশেষ অর্থের পার্থক্য লিখুন।

২। শিক্ষার উপাদানগুলো কী কী?

৩। স্কীমা, অভিযোজন ও আত্মীকরণ কী?

৪। পিয়াজের তত্ত্বের স্তরগুলো কী কী?

৫। যোগাযোগের জন্য কী কী দক্ষতা প্রয়োজন?

৬। বিকাশের নিকটবর্তী অঞ্চল (জেডপিডি) কী?

৭। স্ক্যাফোল্ডিং কী?

 ৮। মাইক্রোসিস্টেম কী?

৯। এক্সোসিস্টেম কী?

১০। প্রাক-প্রাথমিক শিক্ষার গুরুত্ব কী?

১১। উদাহরণসহ প্রাক-প্রাথমিক শিক্ষাক্রম ম্যাট্রিক্স ব্যাখ্যা করুন।

১২। প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন পরিবেশ কেমন হওয়া উচিত?

১৩। চেইন ড্রিল কী?

১৪। বাংলাদেশের সংবিধানে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কী বলা হয়েছে?

১৫। প্রাথমিক শিক্ষাক্রমের প্রবাহচিত্রটি উল্লেখ করুন।

১৬। যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রম কী? এর বৈশিষ্ট্য উল্লেখ করুন।

১৭। শিখনফল কী? এর গুরুত্ব উল্লেখ করুন।

১৮। একীভূত শিক্ষা কী? এর লক্ষ্যদল কারা?

১৯। জেন্ডার কী? সেক্স বা জৈবিক লিঙ্গের সাথে এর পার্থক্য কী?

২০। জেন্ডার সমতা বলতে কী বুঝায়?

দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!