প্রাথমিক শিক্ষা স্তরে চলমান প্রশিক্ষণ তথ্য

Ongoing training information at the primary education level

বর্তমানে প্রাথমিক শিক্ষা স্তরে বিভিন্ন মেয়াদী উল্লেখযোগ্য সংখ্যক প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রকাশিত বার্ষিক প্রতিবেদন ২০১৯-২০ অনুসারে প্রাথমিক শিক্ষা স্তরে চলমান প্রশিক্ষণ তথ্য:

বাংলাদেশের প্রাক-প্রাথমিক শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সকল শিশুর বিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ সৃষ্টি এবং সকল শিক্ষার্থীর জন্য সমতাভিত্তিক মান সম্মত শিক্ষা প্রদান করাই হচ্ছে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর অভিষ্ঠ লক্ষ্য। মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য সর্বাগ্রে প্রয়োজন শিক্ষাক্রম, পাঠ্যক্রম, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক, শিখন উপযোগী আগ্রহী শিশু, শিক্ষায়তন ও সংশ্লিষ্ট পরিবেশ। আর শিক্ষককে উপযুক্তভাবে গড়ে তোলার জন্য দক্ষ শিক্ষক শিখন ও প্রশিক্ষণ কর্মসূচি। এ প্রেক্ষিতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি৪) এর আওতায় একটি গবেষণাধর্মী অভিজ্ঞতামূলক ধারাবাহিক পেশাগত উন্নয়ন/ /Continuous Professional Development (CPD) ফ্রেমওয়ার্কপ্রণয়ন করা হয়েছে। এ গবেষণাটি চলমান প্রশিক্ষণ কার্যক্রমসমূহ পরীক্ষানিরীক্ষা ও বিশ্লেষণপূর্বক এবং বিদ্যমান প্রশিক্ষণ ম্যানুয়াল বা শিক্ষাক্রম পর্যালোচনা করে পরিচালনা করা হয়েছে।

পিইডিপি৪ এর আওতায় উল্লেখযোগ্য কার্যক্রমসমূহ বর্ণনা করা হলো:

  • ডিপিএড কোর্স: বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের মান উন্নয়নের জন্য গঠনবাদের আলোকে ডিপিএড কোর্স প্রণয়ন করা হয়েছে। ১৮ মাস ব্যাপী এ কোর্সে শিক্ষার্থী শিক্ষকগণ বিভিন্ন বিষয়জ্ঞান (SK), শিক্ষণ বিজ্ঞান (PK) ও পেশাগত অনুশীলন করে থাকেন।
  • বিষয়ভিত্তিক প্রশিক্ষণ (পাঁচটি কোর বিষয়-বাংলা, ইংরেজি, গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং তিনটি ননকোর বিষয়-শারীরিক শিক্ষা, চারু ও কারু এবং সংগীত): প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ হতে প্রশিক্ষণপ্রাপ্ত ও নির্বাচিত প্রশিক্ষক দ্বারা অন্যান্য শিক্ষকগণের মাঝে বিষয়ভিত্তিক (কোর/নন কোর) এ প্রশিক্ষণের বিস্তরণ ঘটানো হয়। এ প্রশিক্ষণের মাধ্যমে পাঠ্য পুস্তক পর্যালোচনা , লেসন প্লান তৈরি, উপকরণ তৈরি ও ব্যবহারসহ পাঠদান উপস্থাপনের কৌশল এবং পদ্ধতি বিষয়ে নবতর ধ্যান-ধারণা অবহিত করা হয়। মূলত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করেই শিখন-শেখানো প্রশিক্ষণ পরিচালিত হয়।
  • প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য যোগ্যতাভিত্তিক মূল্যায়ন বিষয়ক প্রশিক্ষণ: প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কার্যক্রম গ্রহণ, যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র এবং উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন কিভাবে করতে হয় তা অবহিত করা হয়।
  • নবনিযুক্ত সহকারী শিক্ষকগণের ইনডাকশন প্রশিক্ষণ: নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণকে চাকুরীর শুরুতে ইনডাকশন প্রশিক্ষণের মাধ্যমে চাকুরিকালীন দায়িত্ব এবং পাঠদান কার্যক্রম সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করা হয়।
  • প্রধান শিক্ষকগণের লিডারশীপ প্রশিক্ষণ: বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষকগণের কার্যকর নেতৃত্ব, তত্বাবধায়ক, ব্যবস্থাপক, প্রশাসক ও শ্রেণি পাঠদানে সহকারী শিক্ষকগণকে সার্বিক সহায়তা প্রদানে সক্ষমতা অর্জনের লক্ষ্যে লিডারশিপ প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • আইসিটি ইন এডুকেশন প্রশিক্ষণ: মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন এবং শ্রেণিকক্ষে ডিজিটাল কনটেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানকে সহজতর করার লক্ষ্যে আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
  • কর্মকর্তাগণের একাডেমিক সুপারভিশন: মাঠ পর্যায়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর ও সহকারী ইন্সট্রাক্টর শ্রেণি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ ও একাডেমিক সুপারভিশন করে থাকেন। এ প্রশিক্ষণে একাডেমিক সুপারভিশন বিষয়ে সার্বিক ধারণা প্রদান করা হয়।
  • সাব-ক্লাস্টার প্রশিক্ষণ: প্রণয়ণকৃত লিফলেট অনুযায়ী সাব-ক্লাষ্টার প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে শিক্ষকগণের একটি একাডেমিক সাপোর্ট সিস্টেম গড়ে তোলা হয়েছে । তিনটি পর্যায়ে সম্পন্ন হয়।
  • বৈদেশিক প্রশিক্ষণ: কর্মক্ষেত্রে উৎসাহ প্রদানের জন্য বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক ও কর্মকর্তা নির্বাচন করা হয়ে থাকে। নির্বাচিত শিক্ষক ও কর্মকর্তাগণের মধ্য হতে Modern School Management practice বিষয়ে ৭ দিন ব্যাপী বৈদেশিক প্রশিক্ষণে প্রেরণ করা হয়ে থাকে।
  • Overseas One Year Master’s degree: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সকল পর্যায়ের কর্মকর্তাগণের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে এক বৎসর মেয়াদী এই প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণ করা হয়।
  • অ্যাকশন রিসার্চপাঠ সমীক্ষা: অ্যাকশন রিসার্চ এমন একটি মিথস্ক্রিয়াভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া যেখানে সমস্যা সমাধানের কার্যক্রম পরিচালিত হয় উপাত্ত-ভিত্তিক যৌথ গবেষণা, বিশেষ করে বিদ্যালয়ে বা শ্রেণিকক্ষে চলমান সমস্যার তাৎক্ষণিক সমাধানে সহায়তা করে।
  • সিস্টেমেটিক ইংলিশ প্রশিক্ষণ: বৃটিশ কাউন্সিল থেকে পরিচালিত নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমটির প্রশিক্ষক প্রশিক্ষণ নির্বাচিত ১৫ টি পিটিআই এ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্র প্রস্তুতির কাজ চলছে।
  • ম্যানুয়াল ও অন্যান্য শিক্ষোপকরণ প্রণয়ন প্রশিক্ষণ: পিইডিপি৪ এ প্রথমবারের মত ম্যানুয়াল ও অন্যান্য শিক্ষোপকরণ প্রণয়ন প্রশিক্ষণ কার্যক্রম অর্ন্তভূক্ত করা হয়েছে। লেখকগণ যাতে বিধিবিধান মেনে কাজটি করতে পারেন তার জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাগণকে এই প্রশিক্ষণ প্রদান করার প্রক্রিয়া চলছে।

এক নজরে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির নাম ও প্রশিক্ষণের মেয়াদ:

ক্রমিক নং প্রশিক্ষণ কর্মসূচির নামপ্রশিক্ষণের মেয়াদ
১.ডিপিএড কোর্স ১৮ মাস
২.Overseas One Year Master’s degree১২ মাস
৩.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাংলা০৬ দিন
৪.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ইংরেজি০৬ দিন
৫.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ বাংলাদেশ ও বিশ্বপরিচয়০৬ দিন
৬.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রাথমিক বিজ্ঞান০৬ দিন
৭.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ শারীরিক শিক্ষা০৬ দিন
৮.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ চারু ও কারু০৬ দিন
৯.বিষয়ভিত্তিক প্রশিক্ষণ সংগীত০৬ দিন
১০.Primary Education Learners’ Numeracy Skills Development through Math Olympiad Techniquesমাস্টার ট্রেইনার ও রিসোর্স ০৮ দিন এবং রিফ্রেশার ০৪ দিন
 ১১.Competency Based Test Items Development Marking & Test Administration০৩ দিন
১২.ICT in Education Training১২ দিন

proshikkhon

View Comments

  • প্রাক-প্রাথমিক শিক্ষায় কোনো TOT কোর্স আছে কি? আমি প্রাক-প্রাথমিক শিক্ষায় ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত আছি। আর কোর্সটি নিলে মাস্টার ট্রেইনার পদে আবেদন করতে পারবো?

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.