এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা)
সেশন-০৩: ক্রিকেট ও এর নিয়ম-কানুন
ক্লাসের আলোচ্যবিষয়:
ক্রিকেট কী?
ক্রিকেট হলো এক ধরণের খেলা যার জন্ম ইংল্যান্ডে। ক্রিকেটকে ‘রাজার খেলা’ নামেও অভিহিত করা হয়। এই খেলাটির মধ্যে এক ধরণের অভিজাত্যের ছাপ পরিলক্ষিত হয়। নিয়ম-কানুনের মধ্যে ভদ্রতা ও খেলোয়াড়দের মার্জিত আচরণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক, খেলার মাঝে পানি পান, দুপুরের খাবার, বিকেলের চা-নাশতার বিরতি ইত্যাদি কিছুর মধ্যেই যেন রাজকীয় আভিজাত্য রয়েছে। ১৯০৯ সালে International Cricket Council (ICC) গঠিত হয়। আইসিসি ক্রিকেটে বিষয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহনের সর্বময় ক্ষমতার অধিকারী। এই কমিটির সদস্য হলো টেস্ট খেলুড়ে দেশ গুলো। বর্তমান টেস্টভূক্ত দেশ সংখ্যা হলো ১০টি। দেশগুলো হলো: ইংল্যান্ড, অস্টেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ। ক্রিকেট বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় খেলা।
ইনিংস এবং ওভার কি?
ইনিংস:
ম্যাচের ধরণ অনুসারে সংগঠনের সিদান্ত অনুযায়ী ইনিংস নির্ধারিত হয়ে থাকে। যেমন- টি-২০ হলে প্রতিটি দরের জন্য ২০ ওভারের এক ইনিংস, একদিনের ওডিআই হলে উভয়পক্ষ ৫০ ওভারের ইনিংস এবং টেস্ট ম্যাচ হলে উভয় পক্ষ ২টি করে ইনিংস পায়।
ওভার :
নো বল এবং ওয়াইড বল কি?
নো-বল: বোলার নিয়ম মাফিক বল না করলে নো-বল হয়। নিম্নের কারণগুলোর জন্য নো-বল ডাকা হয়।
ক. বোলারের কনুই ভেঙ্গে গেলে।
খ. ডেলিভারির পূর্বে বোলার পপিং ক্রিজের ভেতর ঢুকে পড়লে।
গ. বোলার বল করার সময় উইকেটের কোনো ক্ষতি করলে।
ঘ. বল পিচের অর্ধেকের এপাশে পড়লে।
ঙ. বল সরাসরি ব্যাটসম্যানের বাঁধের উপর দিয়ে চলে গেলে।
চ. নিয়ম মাফিক ফিল্ডার অবস্থান না করলে।
ওয়াইড বল: বল ব্যাটমস্যানের খেলার নাগালের বাহিরে দিয়ে গেলে নো-বল হয়। তবে টেস্ট খেলা ও একদিনের খেলার নো-বলের মধ্যে পার্থক্য আছে।
ক্রিকেট খেলায় ১০ প্রকার আউটের নাম লিখুন। অথবা, একজন ব্যাটসম্যান কী কী কারণে আউট হয়?
একজন ব্যাটসম্যান ১০ টি কারণে আউট হতে পারে। সেগুলো হলো:
১. রান আউট: রান নেওয়ার সময় ব্যাটসম্যান যদি ক্রিজে পৌঁছার আগেই ফিল্ডারগণ বল দ্বারা উইকেটের বেল ফেলে দিতে পারে, তখন ব্যাটসম্যান রান আউট হবেন।
২. এল.বি. ডব্লিউ: যদি আম্পায়ার মনে করেন যে, বল ব্যাটসম্যানের পায়ে না লাগলে বলটি অবশ্যই উইকেটে লাগত, তখন আম্পায়ার ফিল্ডিং দলের বোলার ও উইকেট রক্ষকের আবেদনের প্রেক্ষিতে ঐ ব্যাটসম্যানকে আউট প্রদান করতে পারেন।
৩. বোল্ড আউট: বোলারের বলটি যদি সরাসরি বা ব্যাটের আঘাতে স্টাম্পে আঘাত করে এবং বেল পড়ে যায়, তাহলে ব্যাটসম্যান আউট হবে যাকে বোল্ড আউট বলা হয়।
৪. ক্যাচ আউট: ব্যাটসম্যান বল মারার পর বল শূন্যে থাকা অবস্থায় ফিল্ডারগণ বল ধরে ফেললে তখন ঐ ব্যাটসম্যান ক্যাচ আউট হবে।
৫. স্টাম্পড আউট: ব্যাটসম্যান বল খেলার জন্য ক্রিজ ছেড়ে বাইরে গেলে ঐ সময় যদি উইকেট কিপার বল ধরে বেল ফেলে দেয় তাহলে ব্যাটসম্যান স্টাম্পড আউট হবে।
৬. টাইমড আউট: একজন ব্যাটসম্যানকে আউট হওয়ার পর নতুন ব্যাটসম্যান গার্ড নিতে ৩ মিনিটের বেশি সময় নেয় তখন ঐ ব্যাটসম্যান টাইম আউটের আওতায় পড়বে। টি-২০ খেলার এই সময় ১ মিনিট।
৭. হিট উইকেট আউট: ব্যাটসম্যান বল খেলার সময় যদি শরীর বা পোশাকে লেগে বেল পড়ে যায় তখন ব্যাটসম্যান হিট উইকেট আউট হবে।
৮. হিট দ্য বল টোয়াইস আউট: ব্যাটসম্যানের ব্যাটে বা শরীরে বল একবার লাগার পর ব্যাটসম্যান নিজের উইকেট রক্ষার জন্য দ্বিতীয়বার বলে আঘাত করলে বা খেললে প্রতিপক্ষ দলের আবেদনের প্রেক্ষিতে এই আউট হবে।
৯. হ্যান্ডলড দ্য বল আউট: ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে হাত দ্বারা বল ধরলে বা খেললে বা বাধা প্রদান করলে ঐ ব্যাটসম্যান আউট হবে।
১০. অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট: ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যান যদি ফিল্ডারদের বল ধরতে বাধা দেয় তবে এমন ধরণের আউট হবে।
ক্রিকেট খেলার এল.বি.ডাব্লিউ কী?
এল.বি.ডব্লিউ (LBW) এর পূর্ণরূপ হলো ‘Leg Before the Wicket’ । যদি আম্পায়ার মনে করেন যে, বল ব্যাটসম্যানের পায়ে না লাগলে বলটি অবশ্যই উইকেটে লাগত, তখন আম্পায়ার ফিল্ডিং দলের বোলার ও উইকেট রক্ষকের আবেদনের প্রেক্ষিতে ঐ ব্যাটসম্যানকে আউট প্রদান করতে পারেন।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
Thanks sir
Thanks Sir
nice