গল্প

অনুগল্প-০৬: গ্রাফিতি

গ্রাফিতি

-সাবেদ আল সাদ

বন্ধু স্বপনের সাথে টিএসসিতে আড্ডা দিয়ে উঠি উঠি করছি।

আরে! সেই মেয়েটি না! সেদিন যাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়েছিলাম।

স্লামালেকুম ভাই। আজকেও দেখি আছেন।

হুম। আপনিও তো এসেছেন।

আসিতো সব সময়। প্রাণের ভার্সিটি, না আসলে যে কটা ভাত খাই তাও তো হজম হতে চায় না।

কী এখনই উঠবেন? সবেতো বিকেল পাঁচটা। সময় থাকলে চলুন একটা জিনিস দেখাই।

মেয়েটির চাঁচাছোলা কথায় আমি মন্ত্রমুগ্ধ হই ঠিক সেদিনের মতোই।

ওকে চলুন।

বেশি দূর যেতে হলো না, রোকেয়া হলের গেট থেকে একটু দূরেই দাঁড়ালো মেয়েটি। দেওয়াল দেখিয়ে বলল- দেখুন। দেখলাম, দেওয়ালে তেলরঙ দিয়ে আঁকা একটা রক্তাক্ত লাশ, বুকে ঝালমুড়ি বিক্রি করার একটা ঝাঁপি পড়ে আছে আড়াআড়িভাবে। পাশে লেখা, রুখে দাঁড়াও জব্বার!

ওটা বাবার গ্রাফিতি।

সেদিন বলেছিল-ছাত্রদের দুপক্ষের পাল্টাপাল্টি গোলাগুলিতে নিহত হয়েছেন।

জানেন? এই চানাচুরওয়ালাই আমার বাবা। আর বাবার এই গ্রাফিতিটাই আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। এটা আমার সংগ্রাম। এটাকে আমি স্টেবলিসড করবই।

খুব উত্তেজিত সে।

অবশ্যই করবেন, বাট অতটা ইমোশনাল হবেন না।

মেয়েটি আমার দিকে তাকালো-ইমোশন?

আপনার ইমোশন নেই, এই দেওয়ালের ইমোশন নেই, এই যে গুলিবিদ্ধ বাবা তার ইমোশন নেই। এই ইমোশনটাই আমার মোশান।

আমি ঠিকই বাবাকে ওইখান থেকে টেনে তুলবোই। প্রয়োজনে আমি পিএমের কাছে যাবো।

এমন চারিত্রিক দৃঢ়তা যার সে অবশ্যই পারবে।

আমিও দৃঢ়ভাবেই বললাম, ওকে, আজ থেকে আমিও তোমার সাথে আছি।

তাহলে আমার হাতটা শক্তভাবে ধরুন।এসো…

Sujon Shahadat

Share
Published by
Sujon Shahadat
Tags: গল্প

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.