পাপের বাণ
-এনতাজুর রহমান
শপ্ত পাপের বাণ গুলো তুই শানাস রে মন কত
নিত্য থরে থরে সাজাস রে তোর তূণে
হিসেব কি তার মিলবে কভু কষে!
শেষ হবে কি গুনে?
আশিস মাখা পুণ্যের বাণ ধারাস রে কয়খান
নিত্য সাজাস প্রাণের তূণে—–রাখিস রে যতনে?
ওরে মন!চিনিস কি তুই পাপের বাণ
পুন্যের বাণ কী রূপ ধরে অন্তরে পায় স্থান?
পরের ছুড়া যে বাণ এসে বিধলে তোরই গায়ে
ক্ষত জড়ায় দেহ-প্রাণে রক্ত ঝরে বিষের ঘায়ে—-
ঐ তো পাপের বাণ!
তোর ছুড়া ঐ বাণের ঘায়ে
কারও প্রাণে ক্ষত,কারোবা খানখান।
তোর পাপের বাণ তূণে ভরা রয় কত গোপনে!
তোর অহমে পাপের বাণে পাপের ভারি ভারা
নিত্য বয়ে বেড়াস পথে পথে
তুই যে পাগল পারা!
কতজনে চরাচরে চিনলনারে তোরে
দেখলনা তোর গোপন কালো খোলস সজ্জা আড়ে
কোন পাপীটা পাপের বোঝা বইছে তুষ্ট মনে!
অলখে তোর ছুড়া বাণে করলো হত কত প্রাণে
হিসেব কি তার করিস কভু গুনে?
আপন পূজায় আপন গান গেয়ে
খাটো প্রাণে নিত্য ধ্যানে বসিস
আপন মনে বিপুল উদার আকাশ পানে চেয়ে।
জগতে তুই দেবতা মিছেই ভেবে হিসেব কষিস—–
পরম যেটা আসে শুধু তোরই তরে
দূর হতে সব নিত্য ধারায় বেয়ে।
ঊর্দ্ধে চেয়ে আকাশ চিরে ছুড়লি যে শর চাঁদের পানে
আকাশ ভালের কুঞ্জবনে
ফোটা ফুলের বক্ষ ভেদি তোর পাপেরই টানে
ফিরল সে বাণ পথ বাঁকায়ে বিধল তোরই গায়ে।
ক্ষুব্ধে ফিরে বাণ শানালি প্রতিশোধে পাপের বিষ ছুঁয়ে
পূজার কুসুম অসুর ঘায়ে ডলে-পিষে মলিন পায়ে
ধ্বংসলীলায় মত্ত চিতে বোধ হারায়ে!
যে পাখিটা রাত্রী জেগে গান শোনায়ে তোরে
ঘুম পাড়ায়ে জাগিয়ে দিত ভোরে
ছুড়লি রে বাণ তাক করে সেই গানের পাখিটারে?
তার বক্ষ গড়া রক্ত ফোটায় পড়বে তোরই গায়ে
তোর পাপেরই বাণ তোরই বুকে বিধবে বিষের ঘায়ে।
১7 জুন, ২০২১, নীলফামারী।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.