অধ্যায়-০৫: গড়
সেশন-৫.১: গড়ের ধারণা ও ব্যবহার
ক্লাসের আলোচ্য বিষয়:
১) গড় কাকে বলে?
২) গড় নির্ণয় করুন:
ক) ৩, ৫, ৮, ৪, ২, ৫, ২
খ) ১৭, ১৬, ২০, ১৯ ১৫, ২৭
৩) লিরা প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা পড়াশুনা করবে তার একটি তালিকা তৈরি করেছে। সে গড়ে প্রতিদিন কত ঘন্টা করে পড়াশুনা করবে?
৪) ১ ডজন আপেলের মধ্যে থেকে ৪টির ওজন মেপে যথাক্রমে ১৩০ গ্রাম, ১৩৩ গ্রাম, ১২৭ গ্রাম ও ১২০ গ্রাম পাওয়া গেল।
ক) আপেল ৪টির গড় ওজন কত?
খ) গড় ওজনের ভিত্তিতে ১ডজন আপেলের ওজন কত?
১) গড় কাকে বলে? গড়ের ধারণা দিন।
কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে।
অর্থাৎ, গড় = রাশিগুলোর যোগফল ÷ রাশির সংখ্যা।
গড়ের ধারণা:
নিচের চিত্রের অনুরূপ তিনটি পাত্রে কমলার জুস রাখা আছে। তিনটি পাত্রের জুস সমান করতে চাইলে আমাদের কী করতে হবে?
যদি আমরা তিনটি পাত্রের জুস একটি পাত্রে রাখি,
তাহল হবে ৯০+১০০+১১০ = ৩০০ মিলি
সুতরাং একটি পাত্রে জুসের পরিমাণ হবে, ৩০০ ÷ ৩ = ১০০ মিলি।
২) গড় নির্ণয় করুন:
ক) ৩, ৫, ৮, ৪, ২, ৫, ২
সংখ্যাগুলোর গড় = (৩+৫+৮+৪+২+৫+২) ÷ ৭
= ২৯ ÷ ৭
= ৪.১৪
উত্তরঃ ৪.১৪
খ) ১৭, ১৬, ২০, ১৯ ১৫, ২৭
সংখ্যাগুলোর গড় = (১৭+১৬+২০+১৯+১৫+২৭) ÷ ৬
=১১৪ ÷ ৬
= ১৯
উত্তরঃ ১৯
৩) লিরা প্রতি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা পড়াশুনা করবে তার একটি তালিকা তৈরি করেছে। সে গড়ে প্রতিদিন কত ঘন্টা করে পড়াশুনা করবে?
| বার | শনিবার | রবিবার | সোমবার | মঙ্গলবার | বুধবার | বৃহস্পতিবার |
| ঘন্টা | ২.৫ | ২.৫ | ২ | ২ | ২.৫ | ৩.৫ |
সংখ্যাগুলোর গড় = (২.৫+২.৫+২+২+২.৫+৩.৫) ÷ ৬
= ১৫ ÷ ৬
= ২.৫
অতএব, লিরা প্রতিদিন গড়ে ২.৫ ঘন্টা পড়াশুনা করবে।
৪) ১ ডজন আপেলের মধ্যে থেকে ৪টির ওজন মেপে যথাক্রমে ১৩০ গ্রাম, ১৩৩ গ্রাম, ১২৭ গ্রাম ও ১২০ গ্রাম পাওয়া গেল।
ক) আপেল ৪টির গড় ওজন কত?
খ) গড় ওজনের ভিত্তিতে ১ডজন আপেলের ওজন কত?
ক) আপেলগুলোর গড় = (১৩০+১৩৩+১২৭+১২০) ÷ ৪
= ৫১০ ÷ ৪
= ১২৭.৪
অতএব, আপেল চারটির গড় ওজন ১২৭.৪ গ্রাম।
খ) ক থেকে প্রাপ্ত আপেল চারটির গড় ওজন ১২৭.৪ গ্রাম।
১ টি আপলের ওজন ১২৭.৪ গ্রাম।
অতএব, ১২ ” ” ” ১২৭.৪ × ১২ “
= ১৫৩০ গ্রাম।
১ ডজন আপেলের ওজন ১৫৩০ গ্রাম।
উত্তরঃ ১৫৩০ গ্রাম।
বাড়ির কাজঃ-
১. গড় নির্ণয় করুন:
ক) ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭ খ) ৭৫৬, ৭৫৮, ৭৪৬, ৭৫৪, ৭৬০, ৭৫৫।
২. রফিক ও রুনার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। প্রত্যেকের গড় নম্বর নির্ণয় কর এবং দুইজনের মধ্যে কে বেশি নম্বর পেয়েছে?
| বাংলা | গণিত | ইংরেজি | বিজ্ঞান | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | |
| রফিক | ৭৮ | ৯৬ | ৬৮ | ৮৮ | ৭৮ |
| রুনা | ৮২ | ৮৪ | ৮০ | ৮২ | ৮২ |
৩.গাণিতিক সমস্যা তৈরি করুন:
ক) ৪১, ৩০, ৩৫, ৩৩, ৩৭, ৩৪
খ) ৩৮, ৩৪, ৩২, ৪১, ৩০, ৬, ০
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.