অধ্যায়-০১: কনটেন্ট ডোমেইন
সেশন-১.১: কনটেন্ট ডোমেইন ও এর শ্রেণিবিভাগ
ক্লাসের আলোচ্য বিষয়:
১) ডোমেইন কি?
২) কনটেন্ট কি?
৩) সংখ্যা ও গণনা, জ্যামতি ও পরমিাণবাচকের ডোমেইনের আওতায় কী কী সাব-ডোমেইনে আছে লিখুন।
৪) TIMSS কী ? আন্তজার্তিক গণিতের বিষয়বস্তুর বিভাজন করে দেখান।
১) ডোমেইন কি?
সাধারণভাবে যে কোন বস্তু বা বিষয়ের সুসংবদ্ধ ও সন্নিবন্ধ সংগ্রহকে একত্রিতভাবে যেই নাম বা পরিসর দ্বারা বুঝানো হয়, তাকে ডোমেইন বলে। আর গনিতের ভাষায় ঐ সংগ্রহ পরিসীমাকে রেঞ্জ বলে।
২) কনটেন্ট কি?
শিখনের উদ্দেশ্য নির্ধারিত শিখন- শিখানো বিষয় বস্তুসমূহকে কনটেন্ট বলে।
৩) সংখ্যা ও গণনা, জ্যামতি ও পরমিাণবাচকের ডোমেইনের আওতায় কী কী সাব-ডোমেইনে আছে লিখুন।
বিষয়বস্তুগুলোর ডোমেইনভিত্তিক শ্রেণিকরণ নিম্নরূপ:
(১) সংখ্যা ও গণনা (Number and Calculation): এ ডোমেইনের আওতায় সাব-ডোমেইন হিসেবে নিম্নের বিষয়বস্তুগুলো বিবেচনা করা যায়:
ক. স্বাভাবিক সংখ্যা: সংখ্যা প্রতীক ও সংখ্যা, মানসংখ্যা ও ক্রমসংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণসংখ্যা, সংখ্যার তুলনা ও স্থানীয়মান।
খ. মৌলিক চার নিয়ম: যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, সংযোগ, মৌলিক চার নিয়মের সহজ সমস্যার সমাধান ও সমস্যা তৈরি।
গ. গুণিতক ও গুণনীয়ক: গুণনীয়ক ও গসাগু, গুণিতক ও লসাগু, মৌলিক ও যৌগিক সংখ্যা, লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা সমাধান, সমস্যা তৈরি ও সমাধান।
ঘ. সাধারণ ভগ্নাংশ: ভগনাংশ ও এর প্রকারভেদ, ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ, ভগ্নাংশের তুলনা এবং ভগ্নাংশ সম্পকির্ত সমস্যা ও সমাধান কৌশল।
ঙ. দশমিক ভগ্নাংশ: দশমিক ভগ্নাংশ পঠন ও লিখনের নিয়ম, দশমিক ভগ্নাংশের স্থানীয়মান, আসন্ন মান, সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে রূপান্তর, দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর, দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এবং এতদসংক্রান্ত নতুন সমস্যা তৈরি ও সমাধান।
(২) জ্যামিতি ও পরিমাপ (Geometry and Measurement): এ ডোমেইনের আওতায় সাব-ডোমেইনগুলো হলো:
ক. পরিমাপ: পরিমাপের সাধারণ জ্ঞান, বস্তুর দৈর্ঘ্য, ওজন ও আয়তন পরিমাপ এবং এ সংক্রান্ত সমস্যা প্রণয়ন ও সমস্যার সমাধান। ত্রিভুজেরক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ধারণা, বর্গাকার, আয়তাকার, সামান্তরিক ও ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়, সমস্যা তৈরি ও সমস্যার সমাধান।
খ. জ্যামিতিক আকার ও আকৃতি: বিন্দু , রেখা, তল সংক্রান্ত সাধারণ জ্ঞান, ত্রিভুজের প্রকার ও বৈশিষ্ট্য, চতুর্ভুজের প্রকার ও বৈশিষ্ট্য, বৃত্তের বৈশিষ্ট্য, সমতলক্ষেত্র অঙ্কন এবং সহজ সমস্যা তৈরি ও সমস্যার সমাধান।
গ. ঘনবস্তু: বিভিন্ন আকারের ঘনবস্তুর সাথে পরিচিত হওয়া।
(৩) পরিমাণবাচক সম্পর্ক (Quantitative Relation): এ ডোমেইনের সাব-ডোমেইনগুলো হলো
ক. শতকরা: শতকরা, মুনাফা হিসাব, লাভ-ক্ষতি সংক্রান্ত সমস্যা প্রণয়ন ও সমস্যার সমাধান।
খ. ঐকিক নিয়ম: ঐকিক নিয়ম ও এতদসংক্রান্ত গাণিতিক সমস্যা, সমস্যা প্রণয়ন এবং এর সমাধান।
গ. উপাত্ত: উপাত্ত সংগহ্র এবং বিন্যাস ও তা গ্রাফে অঙ্কন করে ব্যাখ্যাকরণ ও সমস্যা সমাধান।
৪) TIMSS কী ? আন্তজার্তিক গণিতের বিষয়বস্তুর বিভাজন করে দেখান।
বিভিন্ন দেশের গণিতের বিষয়বস্তুকে বিভিন্নভাবে ডোমেইনে বিভাজন করা হয়েছে কিন্তু তাদের মধ্যে সাদৃশ্য বর্তমান। বিভিন্ন দেশের অংশগ্রহণে ২০১৫ সালে চতুর্থ শ্রেণির গণিত ও বিজ্ঞান বিষয়ে শিখনের ওপর একটি আন্তর্জাতিক মূল্যায়ন ফ্রেমওয়ার্ক প্রণীত হয়। আন্তর্জাতিক সংস্থা TIMSS (Trends in International Mathematics and Science Study) এটি পরিচালনা করে।
উক্ত মূল্যায়নে চতুর্থ শ্রেণির গণিত বিষয়ের ফ্রেমওয়ার্কটি নিম্নরূপ:
| কনটেন্ট ডোমেইন | অভীক্ষা সময়ের হার |
| সংখ্যা | ৫০% |
| জ্যামিতিক আকৃতি ও পরিমাপ | ৩৫% |
| উপাত্ত উপস্থাপন (পরিমাণবাচক) | ১৫% |
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.