গণিত (পিকে)

প্রাথমিক গণিত (পিকে); অধ্যায়-২ শিক্ষাক্রম

অধ্যায়-০২: প্রাথমিক গণিত শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক

সেশন-২.১: প্রাথমিক গণিত শিক্ষাক্রম

ক্লাসের আলোচ্য বিষয়:

১. গণিত শিক্ষাক্রম কী?

২. প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলোর মধ্যে গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট উদ্দেশ্যটি কোনটি?

৩. গণিত শিক্ষার উদ্দেশ্য ও প্রান্তিক যোগ্যতা উল্লেখ করুন।

৪. শ্রেণিভিক্তিতক অর্জন উপযোগী যোগ্যতা কী?

১. গণিত শিক্ষাক্রম কী?

শিক্ষাক্রম হচ্ছে শিখন-শেখানোর মূল নির্দেশক। একটি দেশের শিক্ষা ব্যবস্থা উপর নির্ভর করে গড়ে উঠে। শিক্ষাক্রম হলো শিক্ষা পরিকল্পনা যা বাস্তবায়নের জন্য বিদ্যালয় কর্তৃক পরিকল্পিত ও পরিচালিত যাবতীয় শিখন-শেখানো কার্যাবলি যা বিদ্যালয়ের ভিতরে বা বাইরে দলগত বা এককভাবে সম্পন্ন করা হয়। জাতীয় শিক্ষাক্রমের ভিত্তিতে গণিতের বিভিন্ন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি গঠনের লক্ষ্যে প্রণীত শিক্ষাক্রমই হলো প্রাথমিক গণিত শিক্ষাক্রম। গণিত শিক্ষাক্রমে গণিত শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, যোগ্যত্য, শিখনফল, শিখন-শেখানো পদ্ধতি ও কৌশল, উপকরণ ব্যবহার ইত্যাদির উপর প্রণীত বিস্তারিত লিখিত দলিল।

২. প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলোর মধ্যে গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট উদ্দেশ্যটি কোনটি?

প্রাথমিক শিক্ষাস্তরে ১৩টি উদ্দেশ্যে রয়েছে। তার মধ্যে ৫ নং উদ্দেশ্যটি সরাসরি গণিত বিষয়ের সাথে সংশ্লিষ্ট।

উদ্দেশ্যটি হলো:

গাণিতিক ধারণা, যৌক্তিক চিন্তা ও সমস্যা সমাধানের যোগ্যতা অর্জনে সহায়তা করা।

৩. গণিত শিক্ষার উদ্দেশ্য ও প্রান্তিক যোগ্যতা উল্লেখ করুন।

প্রাথমিক গণিত বিষয়ের জন্য নির্ধারিত প্রান্তিক যোগ্যতাগুলো হলো:

১. বাস্তব উপকরণের সাহায্যে গাণিতিক ধারণা লাভ করা।

২. উপকরণ গণনা করতে পারা।

৩. কোটি পর্যন্ত সংখ্যা গণনা করতে পারা।

৪. ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা প্রতীকগুলো চিনতে পারা।

৫. কোটি পর্যন্তসংখ্যা পড়তে ও লিখতে পারা।

৬. কোটি পর্যন্ত সংখ্যায় ব্যবহৃত অঙ্কের ¯
ানীয় মান নির্ণয় করতে পারা।

৭. কোটি পর্যন্ত সংখ্যার তুলনা করতে ও মানের ক্রমানুসারে সাজাতে পারা।

৮. বিশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা পড়তে, লিখতে ও ব্যবহার করতে পারা।

৯. দুই বা ততোধিক সংখ্যার যোগ ও এতদসংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা (হাতে না রেখে ও রেখে)।

১০. একটি সংখ্যা থেকে আর একটি সংখ্যা বিয়োগ করতে পারা (হাতে না রেখে ও রেখে)।

১১. যোগ ও বিয়োগ প্রক্রিয়া ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারা।

১২. একটি সংখ্যাকে আর একটি সংখ্যা দ্বারা গুণ করতে পারা (গুণ্য অনূর্ধ্ব ৪ অঙ্কবিশিষ্ট সংখ্যা এবং গুণক অনূর্ধ্ব ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা)।

১৩. একটি সংখ্যাকে আর একটি সংখ্যা দ্বারা ভাগ করতে পারা (ভাজ্য অনূর্ধ্ব ৫ অঙ্কবিশিষ্ট এবং ভাজক অনূর্ধ্ব ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা হবে)।

১৪. যোগ, বিয়োগ, গুণ ও ভাগ প্রক্রিয়া ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারা (কার্যবিধির যে কোনো পর্যায়ে ৪ অঙ্কবিশিষ্ট সংখ্যার চেয়ে বড় সংখ্যা ব্যবহৃত হবেনা)।

১৫. বাংলাদেশি মুদ্রা ও টাকা চিনতে এবং ক্সদনন্দিন লেনদেনে ব্যবহার করতে পারা।

১৬. গড়ের ধারণা লাভ করা এবং এতদসংক্রান্ত ও সমস্যার সমাধান করতে পারা।

১৭. গ.সা.গু. ও ল.সা.গু.’র ধারণা লাভ করা এবং সহজ সমস্যা সমাধানে এসব ধারণা প্রয়োগ করতে পারা।

১৮. প্রতীক ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারা।

১৯. সাধারণ ভগ্নাংশের ধারণা লাভ করা (হর অনূর্ধ্ব ২ অঙ্কের সংখ্যা) এবং বিভিন্ন প্রকারের ভগ্নাংশ চেনা ও ব্যবহার করতে পারা।

২০. সাধারণ ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারা এবং এ সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারা (ভগ্নাংশের হর অনূর্ধ্ব ২ অঙ্কের সংখ্যা)।

২১. দশমিক ভগ্নাংশের ধারণা লাভ করা ও ব্যবহার করতে পারা।

২২. দশমিক ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ করতে পারা এবং সমস্যা সমাধানে ব্যবহার করতে পারা।

২৩. শতকরার ধারণা লাভ করা এবং সমস্যা সমাধানে ব্যবহার করতে পারা

২৪. দৈর্ঘ্য, ওজন, তরল পদার্থের আয়তন ও ভূমি পরিমাপের বিভিন্ন একক জানা ও ব্যবহার করতে পারা।

২৫. সময় পরিমাপের একক জানা ও ব্যবহার করতে পারা।

২৬. পরিবেশের বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিন্যাস করতে পারা এবং জনসংখ্যা ভিত্তিক বিভিন্ন তথ্য

লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারা।

২৭. পরিবেশের বিভিন্ন বস্তুর জ্যামিতিক আকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা।

২৮. তল, রেখা ও বিন্দুসম্বন্ধে ধারণা লাভ করা।

২৯. সমতলীয় জ্যামিতিক আকৃতির শ্রেণিবিন্যাস ও নামকরণ করতে পারা (ত্রিভুজ, চতুভুর্জ ও বৃত্ত) এবং চিত্র আঁকতে পারা।

৩০. ক্যালকুলেটরের ব্যবহার কৌশল জানা ও হিসাব নিকাশে প্রয়োগ করতে পারা এবং কম্পিউটার সম্পর্কে জানা।

৪. শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা কী?

বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতার শ্রেণিভিত্তিক এই বিভাজনই হলো শ্রেণিভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা বা আবশ্যকীয় শিখনক্রম । কোনো কোনো প্রান্তিক যোগ্যতা কোনো একটি নির্দিষ্ট শ্রেণিতে শুরু হয়ে ঐ শ্রেণিতে অর্জন শেষ হয়। যেমন- ৪ নং যোগ্যতাটির শুরু ২য় শ্রেণিতে এবং অর্জন শেষ হবে ২য় শ্রেণিতে।

৫. MCQ প্রশ্ন ও সমাধান:

– শীঘ্রই যুক্ত করা হবে

proshikkhon

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.