শিশুতোষ গল্প

শিশুতোষ গল্প: ছোট লাল মুরগিটি

Kid’s Story: The little Red Chick

গল্প: ছোট লাল মুরগিটি

একদিন এক ছোট্ট লাল মুরগি মাঠের মধ্য দিয়ে হাঁটছিল। হঠাৎ সে মাঠের মধ্যে কিছু গমের দানা দেখতে পেল।

গমের দানাগুলো কুড়িয়ে নিয়ে সে বুনতে রওয়ানা হলো। পথে কুকুরের সঙ্গে দেখা। সে কুকুরকে বলল; তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে?

কুকুর বলল, না, আমার সময় নেই।

লাল মুরগি গমের দানা নিয়ে এগিয়ে চলল। এবার তার বেড়ালের সঙ্গে দেখা হলো। সে বেড়ালকে বলল, তুমি কি গম বুনতে আমাকে সাহায্য করবে?

বেড়াল বলল, না.. না.. আমি ব্যস্ত।

তারপরতার গররু সঙ্গেদেখা। গরুকে  জিজ্ঞেস করতেই গরু বলল আমার অনেক কাজ আমি সাহায্য করতে পারব না।

ছোট লাল মুরগিটি তখন নিজেই সেই গম বুনল।

কদিন পর ক্ষেতে অনেক গম হলো। এবারও লাল মুরগি কুকুর, বিড়াল ও গরুকে বলল, তোমরা কি আমাকে ক্ষেত থেকে গম কেটে আনতে সাহায্য করবে?

কুকুর বলল, না। বেড়াল বলল, না। গরুও বলল, না।

তখন লাল মুরগি নিজেই ক্ষেতে গিয়ে সেই গম কাটল।

এবার গম পিষে আটা বানানোর পালা। লাল মুরগি আবারো কুকুর বিড়াল এবং গরুকে জিজ্ঞেস করল; তোমরা কি আমাকে গমের দানা পিষে আটা বানাতে সাহায্য করবে?

কুকুর বলল, না.. না.. আমার অনেক কাজ। বেড়াল বলল, না.. না.. আমি বাজারে যাচ্ছি। গরু বলল, আমি মাঠে যাচ্ছি, আমার একদম সময় নেই।

ছোট লাল মুরগি একা একাই আটা তৈরি করল।

রুটি বানানোর সময়ও ছোট লাল মুরগি তাদের সহায়তা চাইল,

কুকুর বলল, না। বিড়াল বলল, না। গরুও বলল, না। লাল মুরগি রুটি বানালো নিজে নিজেই।

ছোট লাল মুরগি সবশেষে কুকুর, বেড়াল ও গরুকে জিজ্ঞেস করল, তোমরা কি রুটি খেতে আমাকে সাহায্য করবে?

এবার সঙ্গে সঙ্গেই কুকুর বলল, হ্যাঁ… নিশ্চয়ই! বেড়াল বলল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই সাহায্য করব। গরু বলল, হ্যাঁ হ্যাঁ আমিও করব।

তখন ছোট লাল মুরগিটি বলল, না, তা হচ্ছে না। তোমরা কাজের সময় কেউ আসনি। তাই এবার আমি আমার তিন ছানাকে নিয়ে মজা করে রুটি খাব।

এরপর লাল মুরগিটি তার তিন ছানাকে নিয়ে রুটি খেতে বসল।

proshikkhon

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.