Categories: ডিফল্ট

ডিপিএড বিজ্ঞান পিকে ফাইনাল সাজেশন

DPEd Final Examination-2021; DPEd Science PK Questions

ডিপিএড বিজ্ঞান পিকে ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

  • বৈজ্ঞানিক সাক্ষরতা কি? বৈজ্ঞানিক ভাবে সাক্ষর একজন মানুষের বৈশিষ্ট্যগুলো কী কী হতে পারে আলোচনা করুন।
  • বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রক্রিয়া বা পদ্ধতিগুলোর মধ্যে কোন পদ্ধতিগুলো বেশি ব্যবহৃত হয়?
  • বিজ্ঞান কী? প্রাথমিক বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষার লক্ষ্য আলোচনা করুন।
  • অথবা, বিজ্ঞান কী? কোন লক্ষ্যকে সামনে রেখে আপনি শ্রেণিতে বিজ্ঞান শেখাবেন? কেন সে লক্ষ্য অর্জন করতে হবে বিজ্ঞানমনস্কতা ও বৈজ্ঞানিক সাক্ষরতার মধ্যে সম্পর্ক লিখুন।
  • অথবা, বিজ্ঞান কী? শিক্ষার্থীরা কেন বিজ্ঞান শিখবে? আলোচনা করুন।
  • বৈজ্ঞানিক কম্যুনিটি বা সম্প্রদায় ও বৈজ্ঞানিক আবিষ্কারের স্বীকৃতি সম্পর্কে আলোচনা করুন।
  • অনুসন্ধানমূলক কাজ বলতে কী বোঝায়? অনুসন্ধানমূলক কাজ কত ধরনের ও কী কী? উদাহরণসহ লিখুন। প্রাথমিক পর্যায়ের কোন শ্রেণিতে কোন ধরনের অনুসন্ধানমূলক কাজ পরিচালনা করা দরকার তা যুক্তিসহ লিখুন।
  • বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা বলতে কী বোঝায় বিজ্ঞান প্রক্রিয়াকরণ দক্ষতা বিকাশের গুরুত্ব লিখুন।
  • বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট দক্ষতাসমূহ কত ধরনের ও কী কী? প্রাথমিক পর্যায়ের জন্য কয়েকটি প্রক্রিয়াকরণ দক্ষতা উল্লেখপূর্বক আপনি কীভাবে শিক্ষার্থীদের এ দক্ষতা অর্জনে সহায়তা করবেন? লিখুন।
  • মূল্যবোধ কী? বিজ্ঞান শিক্ষার মাধ্যমে কীভাবে মূল্যবোধ গঠন করা যায়? কয়েকটি মূল্যবোধ তাদের অর্থ ও বিজ্ঞান শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যবোধ গঠনের উপায়সমূহ লিখুন।
  • অথবা, বিজ্ঞান শিক্ষার মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের মনে মূল্যবোধ সৃষ্টি করা যায় সে সম্পর্কে আলোচনা করুন।
  • শিশুদের পূর্ব- জ্ঞান সম্পর্কিত গবেষণার ফসল কোন শিখনতত্ত্ব। এ শিখনতত্ত্বের মূল কথাগুলো লিখুন। এ শিখনতত্ত্বের আলোকে কীভাবে শিক্ষায় কার্যকর শিখন-শেখানো কার্যাবলি পরিচালনা করা যায়? উদাহরণসহ লিখুন।
  • গঠনবাদের দৃষ্টিকোণ থেকে শিখন তত্ত্বের ধারণা পরিবর্তন মডেলের ধারাবাহিকতা আলোচনা করুন।
  • ধারণা পরিবর্তন মডেলে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন।
  • গঠনবাদ শিখনতত্ত্বের মূলকথাগুলো লিখুন। ধারনা পরিবর্তন মডেলের আলোকে প্রাথমিক বিজ্ঞান বিষয়ে শ্রেণি উল্লেখপূর্বক একটি পাঠ পরিকল্পনা প্রণয়ন করুন।
  • বেইন স্টর্মিং কী? এটি কীভাবে কাজ করে?
  • কনসেপ্ট ম্যাপিং কী? এর সাহায্যে শিক্ষার্থীদের ধারণাসমূহ সংগঠিত করা যায়?
  • 5E মডেল বর্ণনাপূর্বক দেখান যে, এটি শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে খুবই কার্যকর মডেল।
  • অথবা, বিজ্ঞান ক্লাসকে কার্যকরভাবে পরিচালনার জন্য 5E মডেলের গুরুত্ব উল্লেখপূর্বক প্রাথমিক বিজ্ঞান বিষয়ের যে কোন পাঠ/বিষয়বস্তু উল্লেখপূর্বক 5E মডেলের ব্যবহার করে আপনি কীভাবে শিখন-শেখানো কার্যাবলি পরিচালনা করবেন তা বিস্তারিত লিখুন।
  • POE পদ্ধতির মাধ্যমে কীভাবে শিক্ষার্থীরা কোনো বিজ্ঞান ঘটনায় গভীরভাবে এবং সূক্ষ্মভাবে চিন্তা করার ব্যাপারে উৎসাহিত হতে পারে?
  • অথবা, POE এর পূর্ণরূপ লিখুন। এটি কীভাবে কাজ করে? প্রাথমিক বিজ্ঞান (৩য় – ৫ম শ্রেণির) বিষয়ের একটি পায়ে নির্বাচন করে ঐ পাঠে POE কৌশলটি প্রয়োগ করে কীভাবে শ্রেণিকক্ষে শিখন-শেখানো কাজ পরিচালনা করবেন? লিখুন।
  • সহযোগিতামূলক শিখন কী? সহযোগিতামূলক শিখনের সুবিধাসমূহ কী কী?
  • সহযোগিতামূলক কাজ ও দলীয় কাজে শিক্ষার্থীদের দায়িত্ব কী?
  • অনুসন্ধানভিত্তিক বিজ্ঞান শিখন কী অনুসন্ধানভিত্তিক বিজ্ঞান শিখনের গুরুত্ব আলোচনা করুন।
  • অনুসন্ধানভিত্তিক বিজ্ঞান শিখনের প্রতিটি ধাপে শিক্ষক ও শিক্ষার্থীর ভূমিকা সংক্ষেপে লিখুন।
  • অনুসন্ধানমূলক কাজের ধরণ ও বৈশিষ্ট্য আলোচনা করুন।
  • শিখন সামগ্রী বলতে কী বুঝেন? বিজ্ঞান ক্লাসে কী কী সামগ্রী ব্যবহার করে একজন শিক্ষক তার পাঠদানকে আকর্ষণীয় করতে পারেন? কোথা থেকে কী কী সামগ্রী পেতে পারেন তার একটি তালিকা তৈরি করুন। বিজ্ঞান শিখন-শেখানো কার্যক্রম পরিচালনায় কোন শিখন সামগ্রীটি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেন এবং কেন তা লিখুন।
  • শিক্ষা উপকরণ কী? বিজ্ঞান শিখন শেখানো কার্যক্রমে শিক্ষা উপকরণের প্রকারভেদ বর্ণনা করুন?
  • শিখনফল, শিখন কার্যাবলি ও মূল্যায়নের গঠনমূলক সম্পর্ক বর্ণনা করুন।
  • প্রাথমিক বিজ্ঞানের শিক্ষণ শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে ডায়াগনস্টিক মূল্যায়নের কৌশল প্রয়োগ দেখান।
  • প্রজেক্ট ভিত্তিক মূল্যায়নের ক্ষেত্রে কী কী বিষয় মনে রাখা জরুরি বলে আপনি মনে করেন?
  • ছক অঙ্কনপূর্বক প্রক্রিয়াকরণ দক্ষতাসমূহের মূল্যায়ন যাচাই করুন।
  • প্রাথমিক বিজ্ঞান পাঠ্যবইয়ের (৩য়-৫ম শ্রেণির) যে কোনো একটি পাঠ উল্লেখপূর্বক শিখন-শেখানো কার্যাবলি পরিচালনার ক্ষেত্রে উহার ডায়াগনস্টিক মূল্যায়ন ও গাঠনিক মূল্যায়নের কৌশলগুলো উদাহরণসহ লিখুন।
  • প্রাথমিক বিজ্ঞানে মূল্যায়নের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। আপনি কীভাবে প্রাথমিক বিজ্ঞানে শিক্ষার্থীদের গাঠনিক এবং দৃষ্টিভঙ্গির মূল্যায়ন করবেন তার একটি পরিকল্পনা লিখুন।
  • একটি নমুনা পাঠ পরিকল্পনার মাধ্যমে পানি/মাটি/বায়ু দূষণের কারণ ও প্রভাব বর্ণনা করুন।

আরও পোস্ট দেখুন:

দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.