Categories: ডিফল্ট

ডিপিএড গণিত পিকে ফাইনাল সাজেশন

DPEd Final Examination-2021; DPEd Math PK Questions

ডিপিএড গণিত পিকে ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

  • গাণিতিক সাক্ষরতা বলতে কী বোঝায়?
  • ১ম ও ২য় শ্রেণির গণিত পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য লিখুন।
  • যান্ত্রিক উপলব্ধি এবং সম্পর্কমূলক উপলব্ধি কাকে বলে উদাহরণসহ লিখুন। যান্ত্রিক উপলব্ধি ও সম্পর্কমূল উপলব্ধির সুবিধা ও অসুবিধা আলোচনা করুন। যান্ত্রিক উপলব্ধি এবং সম্পর্কমূলক উপলব্ধির পার্থক্য লিখুন। ২০১৮,২০১৭,২০১৫,২০১৩
  • আবিষ্কার পদ্ধতি কী? উদাহরণসহ আবিষ্কার পদ্ধতির সুবিধা, অসুবিধা ও কার্যকারিতা বিশ্লেষণ করুন। ২০১৮
  • গাণিতিক সমস্যা সমাধানে যান্ত্রিক অথবা সম্পর্কমূলক উপলব্ধি কোনটি প্রয়োগে শিক্ষার্থী সঠিক জ্ঞান লাভ করে ব্যাখ্যা করুন।
  • জর্জ পোলিয়ার এর চার স্তরবিশিষ্ট নিয়ম অনসারে গাণিতিক সমস্যা সমাধানের প্রক্রিয়া ব্যাখ্যা করুন। শিক্ষক হিসাবে প্রাথমিক স্তরে গাণিতিক সমস্যা সমাধানে জর্জ পোলিয়ার এর নিয়মগুলোর উপযোগিতা ব্যাখ্যা করুন। ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮
  • জর্জ পোলিয়া’র গাণিতিক সমাধানের ৪টি নিয়ম কী-তা লিখুন।
  • গাণিতিক সমস্যা সামাধানে শিক্ষার্থীরা যেসব ভুল করে তা অ্যান নিউম্যানের পদ্ধতি অনুসরণপূর্বক বর্ণনা করুন। গাণিতিক সমস্যা সমাধানে অ্যান নিউম্যানের ৫টি ধাপের বর্ণনা দিন এবং এর উপযোগিতার বর্ণনা করুন। ২০১৫, ২০১৭, ২০১৯
  • উদাহরণসহ আরোহী ও অবরোহী পদ্ধতির ব্যাখ্যা দিন। আরোহী ও অবরোহী পদ্ধতির সুবিধা ও অসুবিধা উল্লেখ করুন।
  • শিক্ষণ সম্পর্কে জ্যাঁ পিঁয়াজের মনোবৈজ্ঞানিক মতবাদ উদাহরণসহ লিখুন। গণিত শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব ব্যাখ্যা করুন। ২০১৮, ২০১৬
  • শতকরা কাকে বলে? পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শতকরার ধারণা লাভে সহায়তা করার জন্য আপনি কী কী কৌশল আবলম্বন করবেন? চিত্রসহ ব্যাখ্যা করুন। ২০১৮, ২০১৫
  • পাঠ পরিকল্পনা কী এবং কেন? গণিত বিষয়ে একটি পাঠ পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ লিখুন। যোগ/বিয়োগ/গুণ/ভাগ এর ধারণার উপর শ্রেণি উল্লেকপূর্বক একটি পাঠ পরিকল্পনা তৈরি করুন। ২০১৮, ২০১৪
  • পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের আপনি কিভাবে ভগ্নাংশের গুণসংক্রান্ত সমস্যা সমাধানে সহায়তা করবেন তা নিচের সমস্যাটি ব্যবহার করে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করুন। “যদি ১ লিটার রং দিয়ে ১টি দেয়ালের ৩/৫ অংশ রং করা যায় তবে ৩/৪ লিটার রং দিয়ে দেয়ালটি কত অংশ রং করা যাবে।”
  • ত্রিভুজের ক্ষেত্রফল-১/২(ভুমি × উচ্চতা) কীভাবে হয় তা চিত্রসহ ব্যাখ্যা করুন। আপনি কীভাবে শিক্ষার্থীদের ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যার সমাধান শিখাবেন ব্যাখ্যা করুন। ২০১৮
  • ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি প্রতিষ্ঠা করুন। যেকোন পরিমাপের একটি ট্রাপিজিয়াম অঙ্কন করে কীভাবে শিক্ষার্থীদের ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয়ে সহায়াতা করবেন তা চিত্রের মাধ্যমে ৩টি উপায়ে ব্যাখ্যা করুন।
  • দ্বিতীয় শ্রেনির একজন শিক্ষার্থী নিম্নরুপভাবে কয়েকটি যোগের সমস্যা সমাধান করলো-

ক. ২৯+১২=৩১১

খ. ৭৫+২৯=৯১৪

গ. ৮৬+৫৮=১৩১৪

উল্লেখিত সমাধানে শিক্ষার্থী কী ভুল করেছে? কেন এই ভুল করেছে? এক্ষেত্রে আপনি কিভাবে শিক্ষার্থীকে শিখনে সহায়তা করবেন?

(সংখ্যাগুলো পরিবর্তন করে এ ধরণের প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি)

  • স্থানীয়মান শেখানোর জন্য সাধারণত কী ধরণের উপকরণ ব্যবহার করা হয়? স্থানীয়মানের ধারণা প্রদানে অ্যাবাকাস, কাঠি ও বর্গাকৃতি কাজ ব্যবহারের উপযোগিতা উদাহরণসহ আলোচনা করুন। উল্লেখিত উপকরণগুলোর সুবিধা ও অসুবিধা লিখুন। এই তিন ধরণের উপকরণ তুলনা করে কোনটি বেশি উপযোগী এবং কেন তা ব্যাখ্যা করুন। ২০১৭, ২০১৪, ২০১৩

প্রথম শ্রেণির শিক্ষার্থীরা বেশিরভাগ সময় নিম্নোক্ত ভুল করে থাকে:

৮১-৩৮ = ৫৭; ৪০-২১=২০; ৩২-১২=২২; ৪০৪-২৮৭=১২৭

(১) উল্লেখিত সমস্যার ক্ষেত্রে শিক্ষার্থীরা কী কী সাধারণ ভুল করেছে?

(২) এসব ভুল সংশোধনের ক্ষেত্রে আপনি তাদের কী কী নির্দেশনা দিবেন? ২০১৮ ২০১৫

  • গণিতের বিষয়বস্তুকে কয়টি ডোমেইনে ভাগ করা হয়েছে? প্রত্যেক ডোমেইনভুক্ত তিনটি করে বিষয়বস্তু লিখুন। ২০১৩, ২০১৬, ২০১৮
  • গণিত শ্রেণিকক্ষে মূল্যায়নের বিভিন্ন অ্যাপ্রোচ এবং পদ্ধতি আলোচনা করুন। “শিক্ষার্থীদের গণিত শিখনে সহায়তা প্রদানের জন্য মূল্যায়ন” – উক্তিটি বিশ্লেষণ করুন।
  • প্রথম শ্রেণিতে যোগ/বিয়োগ শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাস্তব, অর্ধবাস্তব ও বস্ত নিরপেক্ষ পর্যায় অনুসরণ করা কেন যুক্তিসঙ্গত? ৫-৯=২ শেখানোর জন্য কী পদক্ষেপ নেওয়া উচিত?
  • প্রান্তিক যোগ্যতা কাকে বলে?
  • শিখনফল কী?
  • আমরা কেন গণিত শেখাই ব্যাখ্যা করুন। ২০১৮
  • গণিত শিক্ষায় সামষ্টিক ও গাঠনিক মূল্যায়নের গুরুত্ব বর্ণনা করুন। ২০১৪, ২০১৮
  • পাঠ পরিকল্পনা কী? গণিত শিক্ষণে পাঠ পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ? ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৮
  • গণিত পাঠ পরিকল্পনার গুরুত্ব ও বিবেচ্য বিষয়গুলো আলোচনা করুন।
  • “গণিত মানুষকে সৎ হতে শেখায়” ব্যাখ্যা করুন। ২০১৬
  • গণিত শিক্ষকদের কর্ম-সহায়ক গবেণায় করণীয় কাজসমূহ কী কী? ২০১৪, ২০১৫, ২০১৬
  • শিশুদের ল.সা.গু/গ.সা.গু শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতি উদাহরণসহ লিখুন।
  • মৌলিক গুণনীয়ক ও মৌলিক সংখ্যার মধ্যে পার্থক্য লিখুন। ১ কেন মৌলিক সংখ্যা নয় তা ব্যাখ্যা করুন। ২০১৩
  • নিচের ভগ্নাংশের ভাগটিকে দৈনন্দিন জীবনে ব্যবহৃত সমস্যা আকারে লিখুন এবং চিত্রের সাহায্যে সমাধান করুন। ১/২ ÷ ৩/৪। ২০১৩
  • ধরা যাক, প্রথম শ্রেণির একজন শিক্ষার্থী নিচের ভুলটি করেছে। ৩-৩=৩, এ শিক্ষার্থীকে আপনি কী নির্দেশনা দিবেন।
  • শিক্ষোপকরণ বলতে কী বোঝায়? গণিত শিক্ষায় শিক্ষোপকরণের প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
  • সহজলভ্য উপকরণ কী? সহজলভ্য স্থানীয় উপকরণের একটি তালিকা তৈরী করুন।
  • গণিত শিক্ষায় ডিজিটাল কনটেন্ট এর ধারণা ব্যাখ্যা করুন। গণিত বিষয় শিক্ষাদানে ডিজিটাল কনটেন্টের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
  • গণিত বিষয় পাঠদানে আইসিটির সীমাবদ্ধতা ব্যাখ্যা করুন।
  • শিখন ঘাটতি কী? কীভাবে শিক্ষার্থীদের শিখন ঘাটতি চিহ্নিত করা যায় তা ব্যাখ্যা করুন।
  • নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যামে কীভাবে শিক্ষার্থীদের শিখন ঘাটতি দূর করা যায় তা ব্যাখ্যা করুন।

আরও পোস্ট দেখুন:

দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.