বাড়ীর বড়রা বিশেষ করে মুরুব্বীরা বলে থাকে যে, স্বামীর বাম পাশে স্ত্রীদের থাকতে হয়। অনেক বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, বিয়ের সময় নতুন স্বামী স্ত্রীকে পাশাপাশি বসানোর সময় এই নিয়ম মানতে বাধ্য করা হয়। কারণ প্রচার করা হয় যে, এই বাম-ডান দিক না মানলে নাকি স্বামীর ক্ষতি হয়, বিভিন্ন বিপদ-আপদ, বালা-মুসিবতে পতিত হয়!
আমরা জানি সাইয়্যেদুনা আদম (আঃ) এর বাম পাশের পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছিলেন বিবি হাওড়া! প্রচলিত আছে যে, এই কারণেই সর্বদা স্বামীর বাম পাশেই স্ত্রীদের রাখতে বলা হয়। সেটা রাস্তায় হাটার সময় হোক কিংবা রাতে ঘুমুতে যাওয়ার সময়ই হোক!
অথচ এ ব্যাপারে কোনো বিধি-নিষেধ ইসলামী শরীয়তে নেই। বরং প্রত্যেক নারী-পুরুষের উচিৎ তার জন্য সুবিধাজনক ভাবে ঘুমানো। তবে স্মর্তব্য যে, নারী পুরুষ সবার জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রসূল ﷺ বলেছেন,
إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ
-‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।
[বুখারী হা/২৪৭, ৬৩১৪; মুসলিম হা/২৭১০; মিশকাত হা/২৩৮৫]সুতরাং স্বামী বা স্ত্রী, ছেলে বা মেয়ে প্রত্যেকের উচিৎ সুন্নাত তরিকায় ঘুমানোর চেষ্টা করা। স্বামী-স্ত্রী যখন একসাথে ঘুমাবে তখন যেভাবে যে পাশে মন চাই ঘুমাবে৷ এব্যাপারে শরীয়তে কোনো বিধিনিষেধ নেই৷ কারণ মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘তোমরা জেন রেখ, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে। আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর।’ অতএব, স্ত্রীকে স্বামীর ডানপাশে ঘুমাতে হবে, কিংবা স্ত্রীকে স্বামীর উপর ঘুমানো যাবেনা! ইত্যাদি ইত্যাদি বিধিনিষেধ দিয়ে স্ত্রীদের স্বাধীন ভাবে ঘুমানোর অধিকার খর্ব করা ইসলাম সমর্থন করে না। সুতরাং দু’জনেরই তাদের ইচ্ছামতো ঘুমাবে।
বসার ব্যাপারে বিধানও তাই হওয়া উচিত। তবে যে যেভাবে স্বচ্ছন্দ বোধ করে, সে সেভাবে বসবে। ডান বাম সবকিছুই আমাদেরই অঙ্গ। নিজের প্রতিটি অঙ্গকে সমান গুরুত্ব দেয়া উচিত।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.