বিগত কিছুদিন যাবৎ আমরা মহাগ্রন্থ আল-কুরআন অর্থ অনুধাবনের জন্য প্রতিদিন কিছু কিছু শব্দ অনুশীলন করে যাচ্ছি। মুসলিম ভাই-বোনদের মধ্যে যাঁদের আমাদের মতো কুরআন জ্ঞান নেই; যারা শুধুমাত্র মূখস্থ কিছু সুরা ও দুয়া ছাড়া কুরআন অনুধাবনের সূযোগ পাননি তাদের উদ্দেশ্যে আমরা যেভাবে কুরআনের শব্দার্থ শিখছি সেগুলোই ওয়েবসাইট ও ইউটিউবে ভিডিও আকারে শেয়ার করার ক্ষুদ্র প্রয়াস মাত্র। যদি এই কনটেন্টগুলো বিন্দুমাত্রও কাজে আসে এটাই আমাদের একমাত্র লক্ষ্য।
‘আমরা কীভাবে কুরআনের শব্দার্থ শিখছি?’
হুবহু তা শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
যেহেতু এখানে আমরা শিক্ষার্থী হিসাবে যা শিখছি হুবহু তা আপনাদের সাথেও শেয়ার করছি সেহেতু ভূল-ত্রুটি থাকা স্বাভাবিক যা নিজ গুণে মার্জনা করবেন।
তবে অবশ্যই আপনাদের মূল্যবান পরামর্শ ও উৎসাহ আশা করছি। আমাদের এই প্রচেষ্টা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্।
পবিত্র কুরআনে সর্বমোট ৭৮,৮০০ টি শব্দ আছে । এর মধ্যে মাত্র ১২৫ টি শব্দ আছে যেগুলো কুরআনে ৪০,০০০ বার ব্যবহার হয়েছে অর্থাৎ কুরআনে ব্যবহৃত মোট শব্দ সংখ্যার প্রায় ৫০%। সর্বপ্রথম আমরা সেগুলোই অর্থসহ মূখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তীতে আরবী ভোকাবুলারী শিখতে থাকব ইনশাআল্লাহ্।
যে সকল Pronoun সবসময় –Noun/ Preposition-এর শেষে সংযুক্ত (Attached) থাকে, সে সকল Pronoun -কে Possessive Pronoun বলা হয়। আরবী ব্যাকরণে Possessive Pronoun সবসময় যুক্ত থাকে বলে এগুলো Attached Pronoun নামেও পরিচিত।
| শব্দ | বাংলা উচ্চারণ | বাংলা অর্থ | ইংরেজি অর্থ |
| ـِي | _ই | আমার | My |
| نَا | না- | আমাদের | Our |
| كَ | কা | তোমার (পুরুষ) | Your (masc.) |
| كِ | কি | তোমার (স্ত্রী) | Your (fem.) |
| ـكُمْ | কুম | তোমার (পুরুষ) | Your (masc.) |
| كُنَّ | কুন্না | তোমার (স্ত্রী) | Your (fem.) |
| ـهُ | হু | তার (পুরুষ) | His (masc.) |
| ـها | হা- | তার (স্ত্রী) | Her (fem.) |
| هُمْ | হুম | তাদের (পুরুষ) | Their (masc.) |
| هُنَّ | হুন্না | তাদের (স্ত্রী) | Their (fem.) |
| ـكُمَا | কুমা- | তোমার (উভয়) | Your (Duel) |
| ـهُمَا | হুমা- | তাদের (উভয়) | Their (Duel) |
উল্লেখ্য যে, উপরোক্ত সংযুক্তিগুলো পবিত্র কুরআনে ৮০০০+ বার এসেছে।
নীচের দেখানো ছকটি (Table-01: Possessive Pronoun (Number & Person) ভালভাবে লক্ষ্য করা যাক।
| Possessive Pronoun | رَبْ -এর সংযুক্ত | বাংলা উচ্চারণ | বাংলা অর্থ | ইংরেজি অর্থ |
| ـِي | رَبِّئ | রব্বিই | আমার রব | My Rab |
| نَا | رَبَّنَا | রব্বানা- | আমাদের রব | Our Rab |
| كَ | رَبَّكَ | রব্বাকা | তোমার রব | Your Rab |
| ـكُمْ | رَبَّــكُمْ | রব্বাকুম | তোমার রব | Your Rab |
| ـهُ | رَبَّـهُ | রব্বাহু | তার রব | His Rab |
| هُمْ | رَبَّهُمْ | রব্বাহুম | তাদের রব | Their Rab |
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.