M.Ed

সংগঠন বলতে কী বুঝায়?

What does organization mean?

সংগঠন বলতে কী বুঝায়?

আমাদের চারিপাশে নানা ধরণের সংগঠন রয়েছে। সাধারণ অর্থে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি একত্রিত বা সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। কর্মবন্টন সংগঠনের প্রধান বিষয়। সংগঠনের অন্তর্ভূক্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে কোন কাজ করবে, কার কি দায়িত্ব রয়ে ইত্যাদি বিষয়সমূহ সংগঠনই বন্টন করে দেয়। সংগঠনের সহিত নেতৃত্বের সম্পর্ক রয়েছে।

সংগঠন এর ইংরেজি প্রতিশব্দ হলো Organization এটি ল্যাটিন শব্দ Organia হতে উৎপত্তি হয়ে ক্রমবিবর্তন হয়ে আজকের এই Organization শব্দটির আবির্ভাব হয়েছে। আমাদের চারিপাশে নানা ধরণের সংগঠন রয়েছে। যেমন- পেশাজীবি সংগঠন, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন ইত্যাদি।

গিনসবার্গ (১৯১১) এর মতে-

“সংগঠন হলো সামাজিক জীবের সংগঠিত একটি গোষ্ঠী, যারা পরস্পর সম্পর্কিত কর্মকান্ডে অংশ নেয় এবং সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সংগঠিতা হয়।”

জি.ডি. কোল (১৯৫২) এর মতে-

“সংগঠন মূলত কতক ব্যক্তিবর্গের দ্বা গঠিত একটি গোষ্ঠী যারা পরস্পর সহযোগিতার মাধ্যমে কতক সুনির্দিষ্ট পদ্ধতে অভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করে।”

সংগঠনের বৈশিষ্ট্য :

  • সংগঠনে কিছু সংখ্যক গোষ্ঠীবদ্ধ লোক থাকে।
  • জনসমষ্টি পরস্পর সুসংবদ্ধ হয়।
  • জনসমষ্টির আচরণ সুনিয়ন্ত্রিত থাকে।
  • সংগঠন বিধিবদ্ধ আইন ও নীতিমালা দ্বারা পরিচালিত হয়।
  • অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য থাকে।
  • প্রত্যেক সদস্য আইন ও বিধিমালা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ।
  • পরিচালনা পরিষদ দ্বারা পরিচালিত হয়।
  • প্রয়োজনে আইন ও বিধিমালা পরিবর্তনযোগ্য।

সংগঠনের আবশ্যকীয় শর্তাবলী:

  • সংগঠনের সদস্যবৃন্দ থাকতে হবে।
  • নির্ধারিত আইন ও নীতিমালা থাকতে হবে।
  • আয় ব্যয় নির্ধারিত বিধিমালা থাকতে হবে।
  • লক্ষ্য ও উদ্দেশ্য থাকতে হবে।
  • কর্ম পরিচালনা পরিষদ থাকতে হবে।
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.