প্রশিক্ষণ পরিচালনায় একজন প্রশিক্ষকের করণীয়

What a trainer should do in conducting training

প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাব পরিচালনার জন্য প্রশিক্ষকদের বেশ কিছু করণীয় ধাপ অনুসরণ করতে হয়। প্রতিটি অধিবেশন পরিচালনার জন্য তিন ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়। সেগুলো হলো:

অধিবেশন পরিচালনার পূর্বে

  • শুরুতে সংক্ষিপ্ত পরিসরে জড়তাভঙ্গের জন্য কোন আনন্দদায়ক কাজ করা।
  • তথ্যাবলি, লিফলেট ও প্রাসংগিক সহায়ক তথ্য পড়া।
  • অধিবেশন পরিচালনায় সহায়কের করণীয় অংশের নির্দেশনা অনুক্রম/ ধাপ জেনে নেওয়া।
  • ব্যবহার্য উপকরণের তালিকা তৈরি করা।
  • তালিকা অনুযায়ী উপকরণ/তথ্যাদি তৈরি ও সংগ্রহ করা।
  • অধিবেশন পরিচালনার ধাপ অনুযায়ী পর্যায়ক্রমে উপকরণসমূহ সাজিয়ে রাখা
  • অধিবেশন কক্ষ পরিচ্ছন্ন ও বিন্যস্ত করা।
  • ফ্লিপচার্ট, বোর্ড, প্রজেক্টরসহ অন্যান্য উপকরণ যথাস্থানে স্থাপন করা
  • সদস্যের সংখ্যা অনুযায়ী আসন বিন্যাস করা ।

অধিবেশন চলাকালীন

  • অংশগ্রহণকারীদের ধারণা / অভিজ্ঞতাকে ব্যবহার করা।
  • অংশগ্রহণকারীদের বলতে উৎসাহিত করা।
  • অংশগ্রহণকারীদের কথা মনোযোগ দিয়ে শোনা।
  • ধাপ অনুযায়ী অধিবেশন পরিচালনা করা।
  • সকলের সাথে দৃষ্টি সংযোগ করে কথা বলা।
  • সময়ের সদ্ব্যবহার করা।
  • অংশগ্রহণকারীদের প্রতি সমান গুরুত্ব প্রদান করা।
  • নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশনের কাজ শেষ করা।
  • অধিবেশনে উদ্দীপকের ব্যবস্থা করা।
  • প্রশিক্ষণকক্ষের নিয়মাবলি প্রতিপালনের ব্যবস্থা করা।
  • বাংলা বিষয়ের প্রশিক্ষণের সার্বিক উদ্দেশ্য ব্যাখ্যা করা।
  • প্রত্যেক অধিবেশনের শিখনফল ও কার্যাবলির বিস্তারিত বিবরণ জানা।
  • প্রসঙ্গে থেকে অধিবেশনের মূল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা।
  • প্রশিক্ষণার্থীদের কাজগুলোকে প্রদর্শনের ব্যবস্থা করা।
  • দলগত কাজের সময় পরিবীক্ষণ করা এবং মনে করা যে প্রশিক্ষক নিজেই দলের একজন সদস্য।
  • সকলের অংশগ্রহণ নিশ্চিত করা।
  • দল বিভাজনের জন্য আকর্ষণীয় কৌশল ব্যবহার করা।
  • দল গঠনের ক্ষেত্রে সমতার প্রতি গুরুত্ব দেওয়া।
  • হাসিখুশি থাকা ও কথা বলার সময় যথাযথ শারীরিক ভাষা প্রয়োগ করা।
  • শ্রবণযোগ্য স্বরে চলিত রীতিতে কথা বলা।

অধিবেশন পরিচালনার পর

  • পরবর্তী দিনের আসন বিন্যাস ঠিক করা।
  • উপকরণসমূহ পরবর্তিতে অধিবেশন পরিচালনার জন্য গুছিয়ে রাখা।
  • অধিবেশন সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন করে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • পরিচালিত অধিবেশন সম্পর্কে স্ব-অনুচিন্তন (Self-reflection) করা।

দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.