ভাষা শিখনে সম্পূরক উপকরণ

Supplementary materials in language learning

ভাষা শিখনে সম্পূরক উপকরণ

ভাষা শিখনে সাধারণত যে সব উপকরণ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে- ছবি, চার্ট বা মডেল৷ এগুলো পাঠের উপস্থাপন, অনুশীলন ও মূল্যায়ন- এই তিন পর্যায়েই ব্যবহার করা যায়৷ এছাড়াও বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন কিছু সম্পূরক উপকরণ রয়েছে যেমন- ভাষাখেলা, কর্মপত্র৷

কোনো পাঠের শিখনফলের সাথে ঘনিষ্ঠভাবে সম্পকর্কযুক্ত এমন কিছু আনন্দদায়ক খেলাধর্মী কাজ যা পাঠ্যপুস্তকে নেই তাদেরকেই মূলত সম্পূরক কাজ বলা যায়৷ আর এই কাজগুলো সম্পাদনের জন্য শিক্ষককে যেসব সৃজনশীল উপকরণ ব্যবহার করতে হয় তাই সম্পূরক উপকরণ৷ এ উপকরণগুলো শিক্ষার্থীর শিখনফল অর্জনে অত্যন্ত সহায়ক৷ বিষয়বস্তুর ধরণ অনুযায়ী এগুলো পাঠ উপস্থাপনের যেকোনো পর্যায়ে ব্যবহার করা যায়৷ ভাষাদক্ষতা অর্জনে এই উপকরণগুলো কার্যকর ভূমিকা পালন করে৷

নিচে সম্পূরক উপকরণের প্রয়োজনীয়তা দেওয়া হলো –

শিক্ষার্থীর-                

  • চাহিদা অনুযায়ী শিখনের সুযোগ সৃষ্টি করে
  • শিখনফল অর্জনে সহায়তা করে
  • শব্দ ভাণ্ডার বৃদ্ধি করে
  • ব্যাকরণগত জ্ঞানের প্রয়োগের সুযোগ সৃষ্টি করে
  • মাতৃভাষার যুত্সই ব্যবহার নিশ্চিত করে
  • ভাষাদক্ষতা অর্জন সহজ করে
  • চিন্তাশক্তি প্রসারিত করে
  • মুখস্থ করার প্রবণতা হ্রাস করে
  • সৃজনশীলতা বৃদ্ধি করে
  • পাঠ গ্রহণে আগ্রহী করে তোলে
  • সক্রিয়তা বৃদ্ধি করে
  • আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়
  • কাজের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি করে
  • মানসিকতায় আত্মনির্ভরশীলতার গুণটি জোরালো হয়
  • বুদ্ধিমত্তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে
  • আনন্দায়ক শিখন নিশ্চিত করে
  • সহযোগিতার মনোভাব বাড়িয়ে দেয়
  • সাথে শিক্ষকের ও শিক্ষার্থীর সম্পর্কের উন্নয়ন ঘটায়
  • ভাষাদক্ষতা অর্জনের মূল্যায়নে সহায়তা করে।

ভাষাখেলার কয়েকটি সম্পূরক উপকরণ তৈরি ও শ্রেণিকক্ষে ব্যবহরের কৌশল পরবর্তী পোস্টে ধারাবাহিকভাবে বর্ণনা করা হবে।

proshikkhon

View Comments

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.