পড়ার দক্ষতা অর্জনের কৌশল

Strategies for acquiring reading skills

পড়ার দক্ষতা অর্জনের কৌশল নিম্নে বর্ণনা করা হলো:

শোনা দক্ষতার মতো পড়ার দক্ষতা অর্জন করতে হলে শিশুকে কোনো কিছু পড়ানোর আগে তার মধ্যে যাতে আগ্রহ সৃষ্টি হয় সেজন্য তাকে প্রস্তুত করে নিতে হবে। নিচের ধাপগুলো অনুসরণের মাধ্যমে শিশুদের পড়ার দক্ষতা অর্জন করানো সম্ভব।

পড়ার আগে:

  • আনুষ্ঠানিকভাবে পড়া শুরু করার পূর্বে শিক্ষক পাঠ সংশ্লিষ্ট ছবি দেখিয়ে পাঠের বিষয়বস্তু সম্পর্কে শিশুদের পূর্ব অভিজ্ঞতা ধরে আলোচনা করতে পারেন। অথবা পাঠের শিরোনাম ধরে পাঠের বিষয়বস্তু কী হতে পারে সে সম্পর্কে কিছু প্রশ্ন করবেন। এতে পড়ার প্রতি শিশুদের আগ্রহ সৃষ্টি হবে।
  • শিক্ষক পাঠ্যাংশটির পূর্বে প্রস্তুতকৃত সহজপাঠ, মূলভাব বা সারমর্ম তুলে ধরবেন। এটা শিশুকে পড়ার প্রতি কৌতূহলী করে তুলবে।
  • পাঠ্যাংশ থেকে বাছাইকৃত অজানা বা নতুন শব্দের অর্থ, প্রতিশব্দ, যুক্তবর্ণ-সম্বলিত শব্দ, সমোচ্চারিত শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ ইত্যাদি বিষয় শিক্ষক শ্রেণিকক্ষে উপস্থাপন করবেন।
  • পঠনে শিশুর আগ্রহ সৃষ্টির করার জন্য পাঠের কোনো মজার ঘটনা বা আনন্দদায়ক অংশের ইঙ্গিত প্রদান করবেন।
  • পাঠ্যাংশের শেষ দিকের অংশ থেকে দু-একটি প্রশ্ন করা যার উত্তর সরাসরি পাঠে রয়েছে।

পড়ার সময়:

  • শিক্ষক প্রমিত উচ্চারণে স্বরভঙ্গি ও স্বরাঘাত বজায় রেখে পাঠ্যাংশটি সরবে পড়বেন।
  • শিশুরা যাতে মনোযোগসহকারে শোনে সেদিকে খেয়াল রাখবেন।
  • প্রয়োজনে একাধিকবার পড়বেন।
  • শিশুরা শিক্ষককে অনুসরণ করে পাঠ্যাংশের অন্তর্ভুক্ত বাক্যের প্রতিটি শব্দ আঙুল দিয়ে নির্দেশ করে পড়বে। (প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্ষেত্রে সমস্বরে এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্ষেত্রে একা একা সরবে পড়বে।)
  • এরপর দল গঠন করে দলনেতা/পারগ শিশুর সহযোগিতায় শিশুকে পড়তে দিবেন। 
  • শিশুরা যাতে খুব আস্তে অথবা জোরে না পড়ে সেদিকে দৃষ্টি দিতে হবে।
  • পড়ার সময় বানান করে পড়াকে নিরুৎসাহিত করতে হবে।
  • শিক্ষক মাঝে মাঝে পাঠবহির্ভূত সমমানের ছড়া/কবিতা অথবা গল্প পড়ে শোনালে পড়ার প্রতি শিশুর আগ্রহ সৃষ্টি হবে।

পড়ার পর:

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির জন্য বিষয়বস্তুর মূলভাব গভীরভাবে বুঝতে কয়েক বার নীরব পাঠের ব্যবস্থা করা দরকার। এরপর পাঠের কিছু তথ্য বের করার জন্য প্রশ্ন করা যায় যার উত্তর সরাসরি বইতে আছে। এরপর কয়েকটি উন্মুক্ত প্রশ্ন করা যায় যার উত্তর বইতে সরাসরি নেই। পড়ার পর অনুসরণীয় কতিপয় দিক নিম্নে দেওয়া হলো:

  • কত সালে, কোন কারণে ইত্যাদি
  • গল্পের মূল চরিত্র/ঘটনা নিজের মতো করে লেখা
  • গল্পের মূলভাব/অনূভূতি নিজের মতো করে বলা বা লেখা
  • পঠিত পাঠ্যাংশের সাথে দৈনন্দিন জীবনকে সম্পৃক্ত করে পাঠবহির্ভূত নতুন গল্পাংশ তৈরি করা, ইত্যাদি।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.