অধ্যায়-০৩: প্রাক-প্রাথমিক শিক্ষা (শেষ অংশ)

আলোচ্যবিষয়:

  • প্রাক-প্রাথমিক স্তরে শিখন-শেখানো কাজে শিখন সামগ্রী ও উপকরণগুলোর তালিকা তৈরি করুন।
  • প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা কী?
  • ফ্লিপচার্ট কী?
  • প্রাক-প্রাথমিক স্তরের মোট কয়টি ব্যায়াম রয়েছে? যে কোন ৪টি ব্যায়ামের নাম লিখুন।
  • সৃজনশীল কাজ কী?
  • প্রাক-প্রাথমিক স্তরে ছড়া শেখানোর নিয়মগুলো লিখুন।
  • চেইন ড্রিল কী?

প্রাক-প্রাথমিক স্তরে শিখন-শেখানো কাজে শিখন সামগ্রী ও উপকরণগুলোর তালিকা তৈরি করুন।

প্রাক-প্রাথমিক স্তরের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ০৮ (আট) ধরনের শিখন-শেখানো সামগ্রী প্রণয়ন ও বিতরণ করছে। শিখন-শেখানো সামগ্রী নিম্নরূপ:

১. শিক্ষক সহায়িকা

২. আমার বই

৩. স্বরবর্ণ চার্ট ও ব্যঞ্জনবর্ণ চার্ট

৪. ফ্লিপচার্ট

৫. ফ্লাসকার্ড (৭০টি কার্ডের একটি সেট)

৬. গল্পের বই (১০টি গল্পের বই এর একটি সেট)

৭. এসো লিখতে শিখি

৮. সম্পূরক শিখন সামগ্রী

৯. ছড়া, গান, খেলা ও ব্যায়াম

১০.হাজিরা খাতা ও মূল্যায়ন

প্রাক-প্রাথমিক শিক্ষক সহায়িকা কী?

প্রাক-প্রাথমিক শ্রেণির শিখন-শেখানো সামগ্রীগুলোর মধ্যে অন্যতম ও প্রধান সামগ্রী হলো শিক্ষক সহায়িকা। প্রাক-প্রাথমিক শিক্ষা বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়ন সংক্রান্ত শিক্ষকের জন্য সকল তথ্য শিক্ষক সহায়িকাতে সন্নিবেশ করা আছে। শিক্ষক সহায়িকা হলো প্রাক-প্রাথমিকের মূল শিখন শেখানো সামগ্রী। শিক্ষক মূলত শিক্ষক সহায়িকা অনুসরণ করে বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা পরিচালনা করবেন।

ফ্লিপচার্ট কী?

ফ্লিপ চার্ট হলো বড় কাগজের পাতায় লেখা, ছবি বা চার্ট দিয়ে তৈরি প্যাড যা দেওয়ালে ঝুলানো যায়। এটি সাধারণত হোয়াইটবোর্ড বা ভিপবোর্ডের উপরের প্রান্তে স্থির করা হয়। ফ্লিপ চার্ট সাধারণত ক্লাস বা সেমিনারে উপস্থাপনার জন্য ব্যবহৃত হয়। প্রাক-প্রাথমিক স্তরে পরিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য ও নিরাপত্তার বিভিন্ন বিষয় ফ্লিপচার্টে অন্তর্ভুক্ত করা আছে। ফ্লিপচার্টে মোট ১৩টি পাতা রয়েছে । ফ্লিপচার্টের ১৩টি ভিন্ন ভিন্ন পাতায় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়েছে।

প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষে ব্যবহৃত কর্ণার সংখ্যা কয়টি ও কী কী?

প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের ৪টি কর্নারে ব্যবহার করা হয়। সেগুলো হলো:

১. কল্পনার কর্নার,

২. ব্লক ও নাড়াচাড়ার কর্নার,

৩. বই ও আঁকার কর্নার,

৪. বালি ও পানির কর্নার

প্রাক-প্রাথমিক স্তরের মোট কয়টি ব্যায়াম রয়েছে? যে কোন ৪টি ব্যায়ামের নাম লিখুন।

প্রাক-প্রাথমিক শিক্ষায় মোট ১০টি ব্যায়ামের উল্লেখ রয়েছে। সেগুলো হলো:

১) হাঁটা,

২) হাতের ব্যায়াম-ফুলকপি,

৩) হাতের ব্যায়াম-হাত নাড়ানো,

৪) হাত ও ঘাড়ের ব্যায়াম-প্যাঁচা,

৫) ঘাড়ের ব্যায়াম-ঘাড় নাড়ানো,

৬) কোমরের ব্যায়াম-কোমর দোলানো,

৭) হাঁটুর ব্যায়াম,

৮) হাত ও পায়ের ব্যায়াম-তালি বাজানো,

৯) হাত-পা ও পিঠের ব্যায়াম: ডান-বাম দৃষ্টি,

১০) হাত ও পিঠের ব্যায়ামহাতি।

সৃজনশীল কাজ কী?

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে সৃজনশীল কাজ অন্যতম। সৃজনশীলতা হল শিশুর নিজস্ব, নতুনত্ব, নান্দনিক ও সৃষ্টিশীল কোন কাজ। কোন কাজে বা দক্ষতায় নতুনত্ব ও স্বকীয়তা, নিজস্বতা, আলাদা বৈশিষ্ট্য ও নান্দনিকতা থাকতে হবে। শিশুদের নিজস্ব ভঙ্গীতে ছড়া, গান, গল্প বলা এবং ছবি আঁকা, কোন কিছু বানানো বা তৈরি করা এবং কিছুকে দেখানো হল সৃজনশীলতা।

প্রাক-প্রাথমিক স্তরে ছড়া শেখানোর নিয়মগুলো লিখুন।

  • শিশুদের ছড়া শেখানোর আগে শিক্ষক প্রতিটি ছড়া ভালোভাবে নিজে আয়ত্ব করে নেবেন।
  • প্রথমে পুরো ছড়াটি শিশুদের সামনে শুদ্ধ উচ্চারণে অঙ্গভঙ্গির মাধ্যমে আকর্ষণীয়ভাবে কয়েকবার আবৃত্তি করবেন এবং খুব সহজভাবে ছড়া অনুসারে কথা বলে পরিবেশ ক্সতরি করবেন যাতে ছড়াটির প্রতি শিশুদের আগ্রহ তৈরি হয়।
  • অতঃপর ছড়াটির দু’লাইন শিক্ষক নিজে সুন্দরভাবে আবৃত্তি করবেন এবং শিশুদেরকেও করতে বলবেন। প্রথম দু’লাইন সবার আয়ত্ব হলে পরের দু’লাইন শেখাবেন।
  • এভাবে দু’লাইন দু’লাইন করে পুরো ছড়াটি শেখাতে হবে।
  • যে সব শিশু আগে ছড়াটি আয়ত্ব করতে পারবে তাদেরকে অন্য শিশুদের সামনে দাঁড় করিয়ে আবৃত্তি করতে উৎসাহ দেবেন।
  • ছড়াটি সব শিশুর শেখা হয়ে যাওয়ার পর তারা হাততালি দিয়ে, অঙ্গভঙ্গি করে, নেচে নেচে, বিভিন্নভাবে ছড়াটি আবৃত্তি করবে।

চেইন ড্রিল কী?

ড্রিলিং এমন একটি কৌশল যা ভাষাশিক্ষার শ্রেণিতে ব্যবহৃত হয়। এটি পদ্ধতিতে মৌখিক অনুশীলনের মাধ্যমে করার উপর জোর দিয়ে শিক্ষনীয় বস্তুকে পুনরাবৃত্তি করা হয়। চেইন ড্রিলের মূল বিষয় হলো, একজন একটি কাজ বা ধারণা শুরু করবে এবং বাকিরা ধারাবাহিকভাবে একজন একজন করে সেখানে তাদের নিজস্ব কাজ বা মতামত সংযুক্ত করে কাজটিকে বা ধারণাটিকে একটি অর্থপূর্ণ জায়গায় নিয়ে যাবে। যেমন- একজন একটি গল্প শুরু করে তাতে অন্য সবাই নিজেদের সৃজনশীল ধারণা যুক্ত করে গল্পটির একটি সফল পরিসমাপ্তি ঘটাতে পারে। আবার কোনো একটি কাজ একজন শুরু করতে পারে এবং সেখানে ধারাবাহিকভাবে অন্যরা যুক্ত হয়ে কাজটি সম্পন্ন করতে পারে।

proshikkhon

View Comments

Share
Published by
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.