M.Ed

প্ল্যান (PLAN) বাংলাদেশ কী? এর কার্যাবলী লিখুন।

PLAN Bangladesh and its functions.

প্ল্যান (PLAN) বাংলাদেশ কী?

 Bangladesh হলো Plan in International এর একটি উন্নয়নমূলক সংগঠন। প্ল্যান বাংলাদেশ একটি জনহিতকর আন্তর্জাতিক সংস্থা ১৯৩৭ সালে স্পেনে প্রতিষ্ঠিত হয়। এটি আন্তর্জাতিক মানব হিতৈষী শিশুকেন্দ্রিক উন্নয়ন সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে। এর উন্নয়নমূলক কাযক্রম মূলত শিশুর স্বাস্থ্য, শিক্ষা, অধিকার রক্ষা এবং জেন্ডার সচেতনতাকেন্দ্রিক। এর প্রতিষ্ঠাতা হলেন ল্যাডেন ডেভিস। বাংলাদেশে এর ফোকাল পারসন হলে ডাঃ ইখতিয়ার উদ্দিন খন্দকার। এর সদর দপ্তর Woking, Surrey, England, UK। বিশ্বের ৭৩টি দেশে এর কর্ম পরিধি। বাংলাদেশে এ সংস্থাটি কাযক্রম শুরু করে ১৯৯৩ সালে।

প্ল্যান বাংলাদেশের অনেকগুলো কর্মসূচি রয়েছে। সেগুলো মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:

  • বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা কর্মসূচি।
  • শিশুর স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি।
  • মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা।
  • শিশুর শিক্ষা অধিকার রক্ষা।
  • শিশুর নিরাপত্তা বৃদ্ধি।
  • শিশুর শিক্ষা উন্নয়ন কর্মসূচি।
  • শিশুর ঝুঁকি প্রবণতা প্রতিরোধ।
  • জেন্ডার সচেতনতা বৃদ্ধি।
  • দূর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি।
  • গ্রাম উন্নয়ন কর্মসূচি।
  • নারীর ক্ষমতায়ন বৃদ্ধি।
  • উন্নয়নে সামাজিক অংশিদারিত্ব বৃদ্ধি।

প্ল্যান বাংলাদেশের সমালোচনামূলক পর্যালোচনা

সফলতাসমূহ

  • শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান।
  • গুণগত প্রাথমিক শিক্ষার জন্য এসডিজি গোল-৪ অনুসারে গুণগত শিক্ষা অর্জনে সহায়তা করা।
  • শিশুদের বিদ্যালয়মূখী করা।
  • শিশুর জন্ম নিবন্ধন করা।
  • শিশু অধিকার ও শিশু সুরক্ষার ব্যবস্থা করা।
  • বাল্যবিবাহ প্রতিরোধ কর্মসূচি।
  • দূর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করা।
  • বিদ্যালয়েকে ও পাঠ্যবিষয়কে আকর্ষণীয় করা।

দূর্বলতাসমূহ

  • সংস্থাটি কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি।
  • বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে বিভিন্ন সমস্যার কারণে এ সংস্থাটির কাজের সার্বিকভাবে মূল্যায়ন সম্ভব হয়নি।
  • বাংলাদেশের মাত্র ৭টি জেলার ১০টি উপজেলায় এ সংস্থাটি কাজ করছে। এত ক্ষুদ্র পরিসরে কাজ করে সফলতা পাওয়া কষ্ঠসাধ্য ব্যাপার।
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.