ভার্চুয়াল লাভ
-সাবেদ আল সাদ
ডাটা ছিলো না বলে আজ সারাদিন নেট ওপেন করেনি। নেট ওপেন করে মেসেঞ্জারে গিয়ে দেখে, এরিয়ানের অনেকগুলো মেসেজ।
জানু তুমি কই?
এইতো আছি জান। বিজি ছিলাম, তাই নেট খোলা হয়নি।
আমার কথা কি একবারের জন্যও মনে পড়ে না জানু।
কেন মনে পড়বে না। সে জন্যই তো কাজ ফেলে তড়িঘড়ি মেসেঞ্জারে আসলাম।
আচ্ছা জানু, তুমি তো অনেক বড়লোকের পোলা। বাবা লেক্সাস গাড়ি চালায়।
এপারে নয়ন আমতা আমতা করে রিপ্লাই করে, হ্যা! তো কী হইচে!
তোমার সাথে আমার কতোদিনের রিলেশন বলোতো জানু? এতোদিনে নিশ্চয়ই বুঝেছো আমি কেমন!
হুম, জানিতো।
এরিয়ানের গলায় সোহাগী সুর। আমার একটা আবদার পূরণ করতে হবে জানু। তুমি একটু হেল্প করলেই আমার অনেক দিনের শখটা পূরণ হয়।
নয়ন ঢোক গিলে বলে কী আবদার!
আমাকে হাজার ত্রিশেক টাকা দাও জানু। আমি একটা স্যামসাং এন্ড্রয়েড ফোন কিনব। তোমার কাছে এইটাতো কোনো ব্যাপারই না।
দিবানা বেবী!
খাইচে আমারে। এরিয়ানের ছোটখাটো আবদার পূরণ করতেই সে ফতুর। এবার ত্রিশ হাজার! নাহ আর নয়।
দেখো জান, আমি না- একটা মিথ্যা কথা বলেছি। আসলে আমার বাবা কোটিপতি নয়, সেলুনে কাজ করে। আজ ডাটা কেনার জন্য বাবার পকেট থেকে দুশো টাকা মারতে গিয়ে ধরা পড়ায় এমন দৌড়ানি খাইচি যে এখনো বাড়ি ফিরতে পারিনি। আমাকে মাফ করে দাও জান।
এরিয়ান ওপ্রান্ত থেকে চিচিয়ে ওঠে,কী, একটা নাপিতের ছেলে আমার বয়ফ্রেন্ড।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.