Categories: প্রবন্ধ

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার নিয়ম

NID Card Amendment Tips

– মোঃ মাহফুযূর রহমান

জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্যাটাগরি রয়েছে বেশ কয়েকটি। আপনার জন্য প্রযোজ্য ক্যাটাগরি সিলেক্ট করে আবেদন করতে হবে। চলুন তবে জেনে নেই জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন করার নিয়ম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০০৮ সাল থেকে তার জনসাধারণকে জাতীয় পরিচয়পত্র বিতরণ করে আসছে। এই জাতীয় পরিচয়পত্রে যে সকল তথ্য সন্নিবেশিত হয়ে থাকে তার কিছু অংশ দৃশ্যমান থাকে। আর কিছু অংশ থাকে অদৃশ্যমান বা লুকায়িত।

অনেকে সময় আমাদের হাতে থাকা জাতীয় পরিচয়পত্রে ভুল পরিলক্ষিত হয়। উপযুক্ত প্রমাণাদি থাকা সাপেক্ষে এ সকল ভুল ত্রুটি সংশোধন করা যায়। সাধারণত জাতীয় পরিচয়পত্রে ৩৪ ধরনের ভুল সংশোধন করা যায়। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসকল ভুল ত্রুটি সংশোধন করার জন্য আবেদন অনলাইনে করতে হয়। আর ভুল ত্রুটি সংশোধন করার কিছু ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আবেদন মঞ্জুর করা হয় বা খারিজ করা হয়।

জাতীয় পরিচয়পত্রের যেসকল তথ্য সংশোধন করা যায়:

  1. নিজ নামের বানান সংশোধন (নাম পরিবর্তন ব্যতীত)
  2. মূল নাম ঠিক রেখে আংশিক পরিবর্তন
  3. নাম সংশোধন
  4. পিতা/মাতার নামের বানান সংশোধন (নাম পরিবর্তন ব্যতীত)
  5. পিতা/মাতার মূল নাম ঠিক রেখে আংশিক পরিবর্তন
  6. স্বামী/স্ত্রীর মূল নাম ঠিক রেখে আংশিক পরিবর্তন
  7. স্বামী/স্ত্রীর নামের বানান সংশোধন (নাম পরিবর্তন ব্যতীত)
  8. পিতা/মাতা/স্বামী/স্ত্রীর মৃত্যুর সাল পরিবর্তন
  9. জন্ম নিবন্ধন সনদ নাম্বার পরিবর্তন/সংশোধন
  10. জন্ম তারিখ সংশোধন
  11. লিঙ্গ পরিবর্তন
  12. বৈবাহিক অবস্থা পরিবর্তন
  13. জন্মস্থান পরিবর্তন
  14. পেশা পরিবর্তন
  15. দৃশ্যমান শনাক্ত করণ চিহ্ন পরিবর্তন
  16. রক্তের গ্রুপ পরিবর্তন/সংযোজন
  17. ঠিকানা পরিবর্তন (বর্তমান ও স্থায়ী)
  18. আর.এম.ও
  19. টিআইএন নাম্বার সংযোজন পরিবর্তন
  20. ড্রাইভিং লাইসেন্স নাম্বার পরিবর্তন/সংশোধন
  21. পাসপোর্ট নাম্বার পরিবর্তন/সংশোধন
  22. মোবাইল/ফোন নাম্বার পরিবর্তন
  23. স্বামী স্ত্রীর নাম পরিবর্তন সংযোজন/বিয়োজন/পরিবর্তন
  24. জন্ম তারিখ পরিবর্তন
  25. শিক্ষাগত যোগ্যতা পরিবর্তন
  26. অসমর্থতা
  27. ধর্ম পরিবর্তন
  28. বায়োমেট্রিক আপডেট
  29. নাম সম্পূর্ণ পরিবর্তন (পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে)
  30. পিতা/মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন (পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে)
  31. জন্ম তারিখ পরিবর্তন (পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে)
  32. নাম সম্পূর্ণ পরিবর্তন (পাবলিক পরীক্ষার সনদ বা অন্যান্য তথ্য প্রমাণ ব্যতীত)
  33. পিতা/মাতার নাম সম্পূর্ণ পরিবর্তন (পাবলিক পরীক্ষার সনদ বা অন্যান্য তথ্য প্রমাণ ব্যতীত)
  34. জন্ম তারিখ পরিবর্তন (পাবলিক পরীক্ষার সনদ বা অন্যান্য তথ্য প্রমাণ ব্যতীত)

জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদনের বিভিন্ন ক্যাটাগরি:

কেউ যখন অনলাইনে বা সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে তার জাতীয় পরিচয়পত্র সংশোধনের কোনো আবেদন করেন, প্রথমে সেই সংশোধন আবেদনটি ক্যাটাগরি হওয়ার জন্য ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ (NID Wing) এর প্রধান কার্য্যালয়ে একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে সয়ংক্রিয়ভাবে চলে যায়। উক্ত কর্মকর্তা প্রতিটি সংশোধন আবেদনের ধরন অনুযায়ী প্রতিটি আবেদনের ক্যাটাগরি করেন এবং প্রতিটি সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য সংস্লিষ্ট কর্মকর্তার কাছে ডিজিটালি প্রেরন করেন। আবেদনের ধরন/ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা আবেদনের অনুমোদন বা বাতিল করে থাকেন।

সংশোধনের ধরণ ও আবেদনের শ্রেণি:

কোন পর্যায়ে কোন ধরনের আবেদন অনুমোদন করা হয় বা খারিজ করা হয়?

১. “ক” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা।

২. “খ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা।

৩. “গ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন সংস্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এবং

৪. “ঘ” ক্যাটাগরির সংশোধন আবেদনের নিষ্পত্তি করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ (NID Wing) এর মহাপরিচালক।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.