প্রাথমিক স্তরে বাংলা শিখনে ভাষিক কাজ

Linguistic work in learning Bangla at primary level

প্রাথমিক স্তরে বাংলা শিখনে ভাষিক কাজ

বাংলা যেমন আমাদের মাতৃভাষা তেমনি অন্য সব বিষয় শেখারও মাধ্যম৷ অর্থাৎ বাংলা ভাষা চর্চার গুণগত মানের ওপর গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়সহ অন্য বিষয়গুলো ভালোভাবে পড়তে পারা অনেকাংশেই নির্ভর করে৷ এজন্য বাংলা ভাষার গঠন ও বৈশিষ্ট্য ভালোভাবে জানা শিক্ষার্থীর জন্য খুবই দরকার৷ ব্যাকরণগত এই জ্ঞান শিক্ষার্থীকে বাংলা ভাষার প্রয়োগে সৃজনশীল করে৷ কিন্তু প্রাথমিক স্তরে আলাদাভাবে ব্যাকরণ শেখানোর কোনো সুযোগ শিক্ষাক্রমে নেই৷ তবে অনানুষ্ঠানিকভাবে ব্যাকরণ শেখানোর বিষয়ে শিক্ষাক্রমে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে৷ তাই প্রাথমিক স্তরের আমার বাংলা বই এর পাঠ শিখি অংশে কিছু ভাষা সম্পর্কীয় কাজ বা ভাষিক কাজ দেওয়া হয়েছে৷ এই ভাষিক কাজগুলো অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থী বাংলা ভাষার গঠন ও বৈশিষ্ট্য সহজেই বুঝতে পারে৷ বাংলা ব্যাকরণের নিয়ম বা রীতিগুলো এই ভাষিক কাজে সমন্বয় সাধন করা হয়েছে৷  এক কথায় বলা যায়, বাংলা ব্যাকরণের নিয়ম বা রীতির অন্তর্নিহিত রূপের পরিমার্জিত ও আধুনিক সংস্করণ হলো ভাষিক কাজ৷

বাংলা ভাষার ধ্বনি,শব্দ ও বাক্য কোনো রকম সংজ্ঞা বা তত্ত্ব উল্লেখ না করে খুবই সহজে ভায়ার প্রায়োগিক বিবেচনায় ব্যবহার করা হয়েছে ভাষিক কাজে৷ অর্থাত্ পাঠের প্রয়োজনে ব্যবহৃত ধ্বনি, শব্দ ও বাক্য ব্যবহারের দিকটি আলোকপাত করার জন্য অনুশীলনের যে প্রচেষ্টা তাই মূলত ভাষিক কাজ৷ আর এ ধরনের ভাষিক কাজে সংজ্ঞা বা তত্ত্ব জানার বিষয়টি গৌণ বলে আনুষ্ঠানিকতার প্রয়োজন হয় না৷ ভাষিক কাজে মূখ্য হচ্ছে অনানুষ্ঠানিকভাবে প্রচুর অনুশীলনের ব্যবস্থা থাকা৷ ফলে ভাষিক কাজ অনুশীলন করার অর্থই হচ্ছে অনেকটা মজা করে খেলার ছলে ব্যাকরণের নিয়ম বা রীতি অনুশীলন করা৷ এই অনুশীলন বাংলা ভাষা সম্পর্কিত জ্ঞান ও প্রয়োগকে পরিশীলিত করে৷ ফলে ভাষাদক্ষতা অর্জনে শিক্ষার্থী যথেষ্ট পারদর্শী হয়৷

বাংলা শিখনে ভাষিক কাজের প্রয়োজনীয়তা

  • বাংলা ভাষার গঠন বুঝতে সহায়তা করা।
  • বাংলা ভাষার বৈশিষ্ট্য বুঝতে সহায়তা করা।
  • বাংলা ব্যাকরণের নিয়ম-রীতিগুলোর প্রায়োগিক অনুশীলনের সুযোগ সৃষ্টি করা।
  • মুখস্থনির্ভর ব্যাকরণের চর্চাকে নিরুৎসাহিত করা।
  • ব্যাকরণের তাত্ত্বিক জ্ঞানের পরিবর্তে ব্যবহারিক জ্ঞানের দিকে উৎসাহিত করা।
  • উদাহরণ সহযোগে বারবার অনুশীলনের মাধ্যমে ভাষার ব্যবহারিক দিকের গুরুত্ব বাড়ানো।
  • ভাষা ব্যবহারে শিক্ষার্থীর সৃজনশীলতাকে কাজে লাগানো৷

পাঠ্যপুস্তক প্রণয়নের নির্দেশনা

৪.  ব্যাকরণ ও নির্মিতি

৪.১ দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত আলাদা কোনো ব্যাকরণ বই থাকবে না৷ শিক্ষার্থীকে কোনো রকম ব্যাকরণগত সংজ্ঞা ও প্রকারভেদ মুখস্থ করতে দেওয়া কাম্য নয়৷ পাঠনির্ভর ভাষিক কাজের মাধ্যমে তার ভাষা শিক্ষায় সহায়তা করতে হবে৷

৪.২ পাঠের অনুশীলনী অংশে সংশ্লিষ্ট পাঠের ভিত্তিতে নিম্নলিখিত ভাষিক কাজগুলো গুরুত্ব পাবে।

দ্বিতীয় শ্রেণি               

যুক্তব্যঞ্জন ভেঙে লেখা, সহজ বিপরীত শব্দ, অনুকার শব্দ, শব্দের পদরূপ (বলা, বলার, বলতে, বলো, বলে, বলল, বলব ইত্যাদি), নাম বোঝানো শব্দ, কাজ বোঝানো শব্দ,  জোড়া শব্দ ভাঙা (লতাপাতা, ফুলফল ইত্যাদি),  এক ও অনেকের ধারণা, পুরচ্ষ ও নারী শব্দের ধারণা, নাম শব্দের বদলে শব্দ, বর্ণনার শব্দ (বিশেষণ), বিপরীত শব্দ (বিশেষণ), অবস্থান নির্দেশক শব্দ, ছোট ছোট বাক্যরচনা৷ বাক্যে করছে বোঝানো,  প্রশ্ন তৈরি (তুমি পড়ছ৷ তুমি কি পড়ছ? না বোঝানো বাক্য (তুমি চালাক৷ সে চালাক না৷ বাক্যে করছে ও করছে না  বোঝানো ৷ বাক্যে অবস্থান বোঝানো (ক্রিয়াবিশেষণ)৷ বাক্যে শব্দ জোড়া (ও, এবং, আর)৷ বাক্যে শব্দ জোড়া (তবে, কিন্তু) ৷ বাক্যের ক্রম৷ বাক্যে প্রশ্ন শব্দ ব্যবহার (কি, কী, কে, কোন)৷ বাক্যে প্রশ্ন শব্দ ‘কার’ ব্যবহার করে আমার তোমার, তার ইত্যাদির প্রয়োগ৷ বাক্যে প্রশ্ন শব্দ ব্যবহার (কখন, কোথায়) ৷ বাক্যের প্রশ্নের উত্তরে হ্যাঁ না৷  বাক্যে আদেশ ও অনুরোধ প্রকাশ।

তৃতীয় শ্রেণি                                 

যুক্তব্যঞ্জন ভেঙ্গে লেখা, নাম বোঝানো শব্দ৷ কাজ বোঝানো শব্দ, এক ও অনেকের ধারণা৷ টি, টা, খানা, খানি, এটি, ওটি, এগুলি, ওগুলি৷ পুরচ্ষ ও নারী শব্দের ধারণা৷ নাম শব্দের বদলে শব্দ (সর্বনাম)৷ বর্ণনার শব্দ (বিশেষণ)৷ সহজ বিপরীত শব্দ, (বিশেষণ)৷ অবস্থান নির্দেশক শব্দ৷ সহজ সমার্থ শব্দ, ৷ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, ৷ ধ্বন্যাত্মক শব্দ৷ শব্দের পদরূপ, (করা, করার, করতে, করো, করে, করল, করব ইত্যাদি), জোড়া শব্দ ভাঙা (ঘরবাড়ি, রাতদিন ইত্যাদি),  বাক্যে ক্রিয়ার কাল (পড়ি, পড়েছিলাম, পড়ব)৷ বাক্যে করছে বোঝানো, প্রশ্ন তৈরি (তুমি পড়ছ৷ তুমি কি পড়ছ?)৷ না বোঝানো বাক্য (তুমি চালাক৷ সে চালাক না৷) বাক্যে করছেও করছে না  বোঝানো ৷ বাক্যে অবস্থান বোঝানো (ক্রিয়া বিশেষণ)৷ বাক্যে শব্দ জোড়া (ও, এবং, আর, বা, কিন্তু, তবে, তাই, কারণ, অতএব)৷ হ্যাঁ বাচক বাক্য, না-বাচক বাক্য৷ বাক্যের ক্রম৷ বাক্যে প্রশ্ন শব্দ ব্যবহার (কি, কী, কে, কোন, কখন, কোথায়)৷ বাক্যে আদেশ ও অনুরোধ প্রকাশ৷ বিরাম চিহ্নের ব্যবহার৷

চতুর্থ শ্রেণি :

বানান, নাম বোঝানো শব্দ, জাতিবাচক ও সংজ্ঞাবাচক শব্দ (বিশেষ্য)৷ এক ও অনেকের ধারণা৷ টি, টা, খানা, খানি, এটি, ওটি, এগুলি, ওগুলি৷ পুরচ্ষ ও নারীবাচক শব্দ,  নাম শব্দের বদলে শব্দ (সর্বনাম)৷ গুণ বোঝানো শব্দ, (বিশেষণ)৷ বিপরীত শব্দ (বিশেষণ)৷ বিশেষণ থেকে বিশেষ্য গঠন৷ বিশেষ্য থেকে বিশেষণ গঠন৷ ক্রিয়াবিশেষণ৷ অবস্থান নির্দেশক শব্দ৷ সমার্থক শব্দ৷ বিপরীতার্থক শব্দ৷ সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ৷ ধ্বন্যাত্মক শব্দ৷ শব্দের পদরূপ, (করা, করার, করতে, করো, করে, করল, করব ইত্যাদি), জোড়া শব্দ ভাঙা (ঘরবাড়ি, রাতদিন  ইত্যাদি), সহজ উপসর্গ দিয়ে তৈরি শব্দ, এক কথায় প্রকাশ, বাক্যে ক্রিয়ার কাল (পড়ি, পড়েছিলাম, পড়ব)৷ বাক্যে করছে বোঝানো, প্রশ্ন তৈরি (তুমি পড়ছ৷ তুমি কি পড়ছ? না বোঝানো বাক্য (তুমি চালাক৷ সে চালাক না৷)৷ বাক্যে করছে ও করছে না বোঝানো৷ বাক্যে অবস্থান বোঝানো (ক্রিয়া বিশেষণ)৷ বাক্যে শব্দ জোড়া (ও, এবং, আর, বা, কিন্তু, তবে, তাই, কারণ, অতএব)৷ হ্যাঁ বাচক বাক্য, না-বাচক বাক্য৷ বাক্যের ক্রম৷ বাক্যে প্রশ্ন শব্দ ব্যবহার (কি, কী, কে, কোন, কখন, কোথায়)৷ বাক্যে আদেশ ও অনুরোধ প্রকাশ৷ বাক্যে যতিচিহ্নের ব্যবহার৷

নির্মিতি : সংকেত অনুসরণে গল্প লেখা৷ নমুনা গল্পলিখন , অনুচ্ছেদ পড়ে নতুন অনুচ্ছেদ রচনা (শিশু দিবস পড়ে স্বাধীনতা দিবস রচনা)।

রচনা লিখন : নমুনা রচনা৷ সংকেত অনুসরণে রচনা লেখা (চিড়িয়াখানা, উত্সব)৷বোধশক্তি পরীক্ষা৷

পত্রলিখন : (জন্মদিনে উপহার পেয়ে মামাকে ধন্যবাদ জানিয়ে)৷ ছুটির দরখাস্ত৷

পঞ্চম শ্রেণি :

বানান, নানা রকম বিশেষ্য৷ নানা রকম সর্বনাম৷ নানা রকম বিশেষণ৷ বিশেষ্য থেকে বিশেষণ, বিশেষণ থেকে বিশেষ্য, নানা রকম ক্রিয়াবিশেষণ৷ উপমা/তুলনা৷ যোজক (ও, এবং, আর)৷ শব্দগঠন (উপসর্গ, প্রত্যয়,সমাস যোগে)৷ সমার্থক শব্দ৷ বিপরীতার্থক শব্দ৷ সমোচ্চারিত শব্দ৷ ধ্বন্যাত্মক শব্দ৷ শব্দের পদরূপ, (করা, করার, করতে, করো, করে, করল, করব ইত্যাদি), পুরচ্ষ ও নারীবাচক শব্দ, শব্দ সংক্ষেপণ৷ প্রবাদ-প্রবচন৷ বাক্যে যতিচিহ্ন৷ বাক্য পরিবর্তন৷ উদ্দেশ্য ও বিধেয়৷ সাধারণ বর্তমান, সাধারণ অতীত, সাধারণ ভবিষ্যত্৷ বাক্যের ক্রম৷ বাক্যে প্রশ্ন শব্দ ব্যবহার (কি, কী, কে, কোন, কখন, কোথায়)৷ বাক্যে আদেশ ও অনুরোধ প্রকাশ বিরামচিহ্ন৷

নির্মিতি : সংকেত অনুসরণে গল্প লেখা ৷

গল্পলিখন : নমুনা ৷ পরিচিত পরিবেশ ৷

রচনা লিখন : নমুনা৷ সংকেত অনুসরণে রচনা লেখা (বিষয় দিতে হবে)৷ বোধশক্তি পরীক্ষা৷ অনুচ্ছেদ রচনা (নির্বাচিত)৷ রচনা লিখন (নির্বাচিত) ৷

পত্রলিখন : আবেদনপত্র (ভ্রমণের অনুমতি৷ জন্মদিনের আমন্ত্রণ৷ ছুটির দরখাস্ত)।

সহায়ক গ্রন্থ :

১৷ বাংলা, পিটিআই. প্রশিক্ষণার্থীদের জন্য, প্রাথমিক শিক্ষা পরিদপ্তর, বাংলাদেশ, ঢাকা৷

২৷ প্রাথমিকস্তরের শিক্ষাক্রম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা৷

৩৷ Browne, Ann, Developing Language and Literacy 3-8।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.