Categories: ডিফল্ট

পাঠ পরিকল্পনা : প্রাথমিক বিজ্ঞান

Lesson Planning : Elementary Science

প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ২টি পূর্ণাঙ্গ পাঠ পরিকল্পনা দেখে ভালভাবে অনুশীলন করলে আপনি এই বিষয়ের যে কোন অধ্যায়ের পাঠ পরিকল্পনা করতে পারবেন।

পাঠ পরিকল্পনা : প্রাথমিক বিজ্ঞান-০১

পরিচিতিবিদ্যালয়ের নাম : ————– সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
শিক্ষকের নাম : ———————-।
শ্রেণি: ৩য় বিষয় : প্রাথমিক বিজ্ঞান ।
তারিখ : —————। সময় : ৪০ মিনিট ।
অধ্যায়-৫ : মাটি
পাঠ-১ : মাটির উপাদান।
পৃষ্ঠা ৩০ : আমরা মাটির ————- মাটিতে থাকে।
শিখনফল৪.১.২ গঠন অনুযায়ী মাটি শনাক্ত করতে পারবে।
উপকরণমাটির নমুনা, স্বচ্চ কাঁচের গ্লাস, পানি, নাড়বার জন্য কাঠি ইত্যাদি।
ধাপসমূহশিখন শেখানো কার্যাবলি
প্রস্তুতি১. শুভেচ্ছা ও কুশল বিনিময় :
শ্রেণিকক্ষে প্রবেশ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করব।
২. আবেগ সৃষ্টি :
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে’ দেশাত্ববোধক গানটির মাধ্যমে শিখন পরিবেশ সৃষ্টি করব।
৩. পূর্বজ্ঞান যাচাই :
প্রাসঙ্গিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্বজ্ঞান যাচাই করবো। যেমন- ক) লক্ষ শহীদ সেনা কোথায় ঘুমিয়ে আছে? খ) সব জায়গার মাটিই কী দেখতে একই রকম? শিক্ষার্থীরা উত্তরে জানাবে যে, বিভিন্ন ধরণের মাটি দেখতে পাওয়া যায়।
৪. পাঠ ঘোষণা :
পূর্বজ্ঞান যাচাইয়ের সূত্র ধরেই আজকের পাঠ ঘোষণা করে বোর্ডে লিখব ‘মাটির উপাদান’ এবং শিক্ষার্থীদের খাতায় লিখে নিতে বলব।
উপস্থাপন৫. পাঠের মূল প্রশ্নটি বোর্ডে লিখব।
প্রশ্ন : মাটি কী দিয়ে তৈরি ?
এরপর বোর্ডে একটি গ্লাসের ছবি আঁকবো এবং শিক্ষার্থীদেরও খাতায় ছবিটি আঁকতে বলবো।
৬. দলীয় কাজ :
শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করবো। প্রত্যেক দলকে পূর্বে সংগৃহিত মাটির নমুনা, একটি গ্লাস এবং পানি সরবরাহ করবো। এরপর শিক্ষার্থীদের কার্য সম্পাদনের প্রকিয়া ব্যাখ্যা করবো। প্রত্যেক দলকে পাঠ্যপুস্তকের ৩০ নম্বর পৃষ্ঠা বের করে কাজের নির্দেশনা অনুসরণ করতে বলবো। প্রয়োজনে সহায়তা দিব।  
৭. পাঠ্যপুস্তকের সাথে সংযোগ স্থাপন:
পাঠ্যপুস্তকের ৩০ নম্বর পৃষ্ঠাটি পুনরায় বের করতে বলবো এবং নীচের অংশের সারসংক্ষেপ অংশটি পড়তে বলবো।  
৮. জোড়ায় কাজ :
মাটিতে কী কী উপাদান থাকে তা জোড়ায় আলোচনা করে শিক্ষার্থীদের খাতায় একটি তালিকা তৈরি করতে বলবো।
মূল্যায়ন৯. নিচের প্রশ্নগুলোর মাধ্যমে মূল্যায়ন যাচাই করবো :
(ক) মাটি কী? (উত্তর: পৃথিবীর উপরিভাগের নরম আবরণ)।
(খ) মাটি কী দিয়ে তৈরী? (উত্তর: বিভিন্ন ধরণের ক্ষুদ্র কণা যেমন-কাদা, বালু, নুড়ি পাথর, মৃতদেহের পচা অংশ ইত্যাদি।
সার-সংক্ষেপশ্রেণিতে এতক্ষণ আলোচিত সমস্ত আলোচনার সার-সংক্ষেপ করবো।
বাড়ির কাজবিদ্যালয়ের মাঠ অথবা বাড়ীর আশেপাশে থেকে কয়েকপ্রকার মাটি সংগ্রহ করে নিয়ে আসবে।
পাঠ সমাপ্তিবোর্ড পরিস্কার করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করব।

পাঠ পরিকল্পনা : প্রাথমিক বিজ্ঞান-০২

পরিচিতিবিদ্যালয়ের নাম: —————————— ।
শিক্ষকের নাম : ——————————- ।
শ্রেণি : ৩য় বিষয় : প্রাথমিক বিজ্ঞান ।
অধ্যায়-৫: মাটি পাঠ ২ ও ৩ : বিভিন্ন ধরনের মাটি ।
পৃষ্ঠা ৩১-৩২। : মাটি তিন ধরনের ———- সহপাঠীদের সাথে আলোচনা কর ।
সময় : ৪০ মিনিট। তারিখ: —————– ।
শিখনফল৪.১.১ মাটি কয় প্রকার তা বলতে পারবে।
উপকরণমাটির তিনটি নমুনা (এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি) এবং সাদা কাগজের পৃষ্ঠা।
ধাপসমূহশিখন শেখানো কার্যাবলি
প্রস্তুতি১. শুভেচ্ছা ও কুশল বিনিময় :
শ্রেণিকক্ষে প্রবেশ করে শুভেচ্ছা ও কুশল বিনিময় করব।
২. আবেগ সৃষ্টি :
‘সোনা সোনা সোনা —- আমার দেশের মাটি’ দেশাত্ববোধক গানটির মাধ্যমে শিখন পরিবেশ সৃষ্টি করব।
৩. পূর্বজ্ঞান যাচাই :
পূর্ব পাঠের বিষয়বস্তু থেকে প্রশ্ন ও উত্তর পদ্ধতিতে পুনরালোচনা করবো। যেমন- ক) মাটি কী? খ) মাটির উপাদান কী কী?
৪. পাঠ ঘোষণা :
পূর্বজ্ঞান যাচাইয়ের সূত্র ধরেই আজকের পাঠ ঘোষণা করে বোর্ডে লিখব ‘বিভিন্ন ধরনের মাটি’ এবং শিক্ষার্থীদের খাতায় লিখে নিতে বলব।
উপস্থাপন৫. বোর্ডে আজকের পাঠের মূল প্রশ্নটি লিখব।
প্রশ্ন : বিভিন্ন ধরনের মাটির মধ্যে পার্থক্য কী ?
এরপর বোর্ডে একটি ছক আঁকবো এবং শিক্ষার্থীদেরও তাদের খাতায় ছবিটি আঁকতে বলবো।

৬. দলীয় কাজ:
শিক্ষার্থীদের কয়েকটি দলে ভাগ করবো। প্রত্যেক দলকে পূর্বে সংগৃহিত মাটির নমুনা, একটি গ্লাস এবং পানি সরবরাহ করবো। এরপর শিক্ষার্থীদের কার্য সম্পাদনের প্রকিয়া ব্যাখ্যা করবো। প্রত্যেক দলকে পাঠ্যপুস্তকের ৩১ নম্বর পৃষ্ঠা বের করে কাজের নির্দেশনা অনুসরণ করতে বলবো। আমি দলীয় কাজ ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করবো এবং প্রয়োজনে সহায়তা করবো।  

৭. পাঠ্যপুস্তকের সাথে সংযোগ স্থাপন:
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের ৩২ নম্বর পৃষ্ঠা নিরবে পড়তে বলবো এবং এতক্ষণ পর্যন্ত আলোচিত বিষয়বস্তু সম্পর্কে আরও বিস্তারিত জানতে সহায়তা করবো।  

৮. জোড়ায় কাজ :
শিক্ষার্থীদের জোড়ায় আলোচনার মাধ্যমে একটি কাজ দিব। যেমন- মাটি কয় প্রকার ও কী কী তার একটি তালিকা করতে বলবো।
মূল্যায়ন৯. নিচের প্রশ্নগুলোর মাধ্যমে মূল্যায়ন যাচাই করবো :
(ক) বাংলাদেশ প্রধানত কয় ধরনের মাটি রয়েছে ? (উত্তর: এঁটেল মাটি, বেলে মাটি এবং দোআঁশ মাটি)।
(খ) আমরা কোন বৈশিষ্ট্যের ভিত্তিকে মাটিকে ভাগ করতে পারি? (উত্তর : মাটির রং, উপাদান/কণার আকার, এবং অন্তর্ভূক্ত পদার্থের উপর ভিত্তি করে।)
সার-সংক্ষেপশ্রেণিতে এতক্ষণ আলোচিত সমস্ত আলোচনার সার-সংক্ষেপ করবো।
বাড়ির কাজবিদ্যালয়ের মাঠ অথবা বাড়ীর আশেপাশে থেকে ৩ প্রকারের মাটি সংগ্রহ করে নিয়ে আসবে।
পাঠ সমাপ্তিবোর্ড পরিস্কার করে শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে শ্রেণিকক্ষ ত্যাগ করব।

পাঠ পরিকল্পনাটির PDF Download করুন।

[pdfjs-viewer attachment_id=14503 url=https://www.proshikkhon.net/wp-content/uploads/2021/12/Science-Lesson-Plan.pdf viewer_width=0 viewer_height=800 url=https://www.proshikkhon.net/wp-content/uploads/2021/12/Science-Lesson-Plan.pdf download=true print=true fullscreen=false fullscreen_target=false fullscreen_text=”on” zoom=0 ]

আরও পাঠ পরিকল্পনা দেখুন:

১. বাংলা বিষয়ের পাঠ পরিকল্পনা দেখুন।

২. ইংরেজি বিষয়ের পরিকল্পনা দেখুন।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.