Kid’s Story: The biggest cake in the world
গল্প: পৃথিবীর সবচেয়ে বড় পিঠা
ছোট্ট মেয়ে টুনি। সারাদিন খুশিমনে খেলে বেড়ায়। একদিন টুনি বলল, আমি পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।
কিন্তু একা তো এত বড় পিঠা বানাতে পারবো না। সে ঠিক করল গ্রামের সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবে।
টুনি গ্রামের সবাইকে বলল, আমরা সবাই মিলে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো। টুনির কথায় গ্রামের সবাই খুব খুশি হলো।
এক ঠেলাগাড়ি ভর্তি করে দুইজন চালের গুঁড়া নিয়ে এলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।
কয়েকজন ঝাঁকায় ঝাঁকায় গুড় আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।
অনেকে মিলে অনেকগুলো নারিকেল আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।
একজন বি-রা-ট এক হাঁড়িতে চালের গুঁড়া মাখালো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানাবো।
কয়েকজন ই-য়্যা বড় এক চুলা বানালো। সবাই মিলে ধরাধরি করে চুলায় পিঠা তুলে দিল। বলল, আমরা পৃথিবীর
সবচেয়ে বড় পিঠা বানাবো।
পিঠা হয়ে গেল। তখন দুইজন বিরাট এক করাত আনলো। বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা কেটে ছোট ছোট টুকরা বানাবো।
পিঠা বানানো হয়ে গেল। পিঠার সুঘ্রাণে চারদিক মৌ মৌ করতে লাগল। খবর পেয়ে চারপাশের গ্রাম থেকে অনেক লোক আসলো। সবাই এত বড় পিঠা দেখে খুব অবাক হলো। এত বড় পিঠা! বলল, আমরা পৃথিবীর সবচেয়ে বড় পিঠা মজা করে খাবো।
এবার সবাই মজা করে পিঠা খেল। কেউ বলল-দারুন! কেউ বলল- কী মজার পিঠা! কেউ বলল-মন ভরে গেল গো!
কেউ বলল-আহ্!
এভাবে টুনি সবাইকে নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় পিঠা বানালো আর সবাই মিলে মজা করে খেল। সবাই মিলে একসাথে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। আর কাজে অনেক মজাও পাওয়া যায়।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.