বিশ্বসংগীতকে কে বাংলায় অনুবাদ করেন? এই গানটি কিভাবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ ঘটায়?
শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধের মনোভাব ফুটে উঠবে এমন দুটি গানের উল্লেখ পুর্বক শিক্ষক হিসেবে গানের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের মধ্যে দেশাত্ববোধে জাগ্রত করতে পারেন ব্যাখ্যা করুন।
লোকসংগীত কী? ‘আল্লাহ মেঘ দে পানি দে’ গানটি আমাদের লোক সংস্কৃতির অংশ’ ব্যাখ্যা করুন।
আমাদের দুটি লোক সংস্কৃতির নাম লিখুন। আল্লাহ মেঘ দে পানি দে গানটি কোন প্রকৃতির? এর সুর ও তালের দুটি বৈশিষ্ট্য লিখুন।
শ্রমের মর্যাদা দেওয়া কেন প্রয়োজন? ‘নিজের হাতে কাজ করো’ গানটিতে কিভাবে ফুটে উঠেছে উল্লেখ করুন।
শ্রমের মর্যাদা সম্পকিত গান গাইতে পারা এটি কোন শ্রেণির অর্জন উপযোগী যোগ্যতা? এই গানটিতে শ্রমের মর্যাদা সম্পর্কে কী বলা হয়েছে?
‘চল চল চল’ গানটি কেন উদ্দীপনামুলক?
‘চল চল চল’ গানটি কোন তালে গাওয়া হয়েছে এবং এ রন সংগীতটিতে কীভাবে প্রকাশ পেয়েছে?
‘এই সুন্দর ফুল সুন্দর ফল’ কোন ধরনের গান? গানটিতে কার প্রশস্তি করা হয়েছে?
মুক্তিযুদ্ধের গানের চেতনা ও পটভূমি লিখুন ।
‘ধন ধান্য পুস্প ভরা’ গানটিতে মাতৃভুমির প্রতি যে মমত্ববোধ ফুটে উঠেছে তা ব্যখ্যা করুন।