Categories: প্রবন্ধ

এলাচ চাষ পদ্ধতি ও এর ঔষুধি গুণ

কৃষি বার্তা | Cardamom cultivation method and its medicinal properties

Agricultural Tips| এলাচ চাষ পদ্ধতি ও এর ঔষুধি গুণ

সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা বাসা বাড়িতে শোভাময় গাছ লাগাতে পছন্দ করি। তবে বাড়িতে যদি প্রয়োজনীয় গাছগুলো লাগানো হয়, তাহলে আপনারই অনেক সুবিধা হবে। আজ এমন একটি উদ্ভিদ সম্পর্কে আপনাকে তথ্য জানব, সেই উদ্ভিদটি খুবই নিত্য প্রয়োজনীয় সবার জন্য। আসুন বিস্তারিত জেনে নিই।
এলাচ গাছের কথা বলছি। সুস্বাদু ও সুগন্ধি খাবার বানাতে এলাচের জুড়ি নেই । আর এলাচ গাছটি খুব বড় হয় না। একটি পাত্রে আপনি গাছটি চাষ করতে পারবেন। এই গাছের বীজ বাজার থেকেও যেমন পাওয়া যায়, তেমনি অনলাইনে থেকেও আপনি অর্ডার করতে পারবেন। বাজারের মুদিখানা দোকানে আপনি পেয়ে যাবেন। নতুন বীজ লাগিয়ে আপনি এলাচ গাছটি বাড়াতে পারবেন। তবে কতগুলো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, আসুন তবে জেনে নিন এলাচ চাষ পদ্ধতি।

এলাচ চাষ পদ্ধতি:

  • বাজারে থেকে আপনি বীজ কিনে এনে, সেখান থেকেই আপনাকে চারা বের করতে হবে। এই গাছের বীজ একটি বায়ুরোধী পাত্রে প্যাক করে সারারাত ভিজিয়ে রাখতে হবে।
  • একটা পাত্রের মধ্যে একটা চামচে বীজ পানির মধ্যে ভিজিয়ে রাখুন। ওই পাত্রে কালো এবং লাল মাটি মেশাতে হবে। যদি কালো বা লালমাটি না মে শাতে চান, তাহলে গোবর বা কোকোপিট ব্যবহার করতে পারবেন।
  • তবে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, মাটিতে যেন পোকামাকড় না থাকে। না হলে গাছের বৃদ্ধিতে বাধা দেবে।
  • প্রতিদিন পানি দিতে হবে। বীজ অঙ্কুরিত হতে প্রায় ৬/৭ দিন সময় লাগবে। সমস্ত জিনিসটাই বীজের ওপর নির্ভর করবে। সকাল সন্ধ্যে সঠিক পরিমাণ পানি দিতে হবে।
  • যতক্ষণ না বীজ অঙ্কুরিত হচ্ছে, ততক্ষণ খুবই যত্ন নিতে হবে।
  • ১ মাস পর থেকেই লক্ষ্য করবেন গাছটি আসতে আসতে বেড়ে উঠছে। এভাবেই ঘরে এলাচ চাষ করা সম্ভব হয়।

এলাচের উপকারিতা:

  • এলাচের অনেক ঔষধি গুণ রয়েছে। এলাচ মানুষের হজমে সহায়তা করে ও বিভিন্ন পেটের সমস্যা থেকে নিস্তার দেয়। হজম শক্তি বাড়ায় ফলে পেট খারাপ ও বুকে জ্বালা করে না। হজম শক্তি বাড়ায় ফলে মানুষের খওয়ার ইচ্ছেও বৃদ্ধি পায় ও মানুষের খাওয়ার অনিহা দূর করে।
  • মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁত ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় এলাচ কার্যকর ভূমিকা পালন করে।
  • এমনকী এলাচের তেল মুখের সমস্যা দূর করতে কার্যকর একটি ঔষুধ হিসেবেও ব্যবহৃত হয়।
  • এলাচ ক্যান্সার প্রতিরোধে কাজ করে।
  • এছাড়া শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা হুপিংকাশি, ফুসফুস সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় এলাচ খুবই উপকারী।

এলাচ সেবনে সর্তকতা বা অপকারিতা :

এলাচ ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এলাচের রয়েছে অনেক ঔষধি গুণ। তবে যদি এই চার সমস্যা থাকে এলাচ খাওয়া হতে পারে বিপদজনক। জেনে নিন সেই সমস্যাগুলি কি কি-দুই ধরণের এলাচ ভারতীয় মশলায় পাওয়া যায়। একটি বড় এলাচ এবং অন্যটি এলাচি। ছোট এলাচি সবুজ বর্ণের। যদিও এলাচ সেবন থেকে আমাদের দেহে অনেক উপকার পাওয়া যায়, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। যেমন-

  • গর্ভাবস্থায় এমনিতেই খাদ্য বিষয়ে সচেতন থাকতে হয়। এই সময় বেশি এলাচ খাওয়ার ফলে গর্ভপাত হতে পারে। আপনি যদি গর্ভাবস্থায় এলাচ খেতে চান তবে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন। তবেই এলাচ খান।
  • যাদের গলব্লাডার বা কিডনি-তে স্টোনের সমস্যা রয়েছে তাদের জন্য এলাচ ক্ষতিকারক হতে পারে। এলাচের বীজ শরীরে পাথর বাড়াতে পারে। অতএব, এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খান।
  • যাঁদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাঁদের এলাচ খাওয়া থেকে দূরে থাকা উচিত।
  • এটি গ্রহণের ফলে শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে পারে।
  • এছাড়া অনেকের এলাচের থেকেই অ্যালার্জির সমস্যা হতে পারে, তাই আগে জেনে নিয়ে তবেই এলাচ সেবন করুন।
proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.