বি.এড

মূল্যবোধ ও মূল্যবোধের ধারণা

Values and its concepts

মূল্যবোধের ধারণা

অধিকাংশক্ষেত্রে মানুষের মূল্যবোধের ধারণাটি ধর্মের সাথে জড়িত থাকে। ধর্মকে সাধারণভাবে একগুচ্ছ বিশ্বাস হিসেবে বিবেচনা করা যায়। এ বিশ্বাস হল পরম ক্ষমতাবান স্রষ্টার প্রতি বিশ্বাস এবং বিশ্বভ্রহ্মান্ড সৃষ্টি ও মানবজীবনের উদ্দেশ্য সম্পর্কিত বিশ্বাস। তবে অনেকে একে ব্যক্তিগত সাধারণ কোন বিশ্বাস বা ধারণার চেয়ে আরও ব্যাপক বিষয় হিসেবে বিবেচনা করেন। এর ফলে এই বিশ্বাসগুলো জীবনের অংশ হয়ে পড়ে। পর্যায়ক্রমে তা একটি জীবনপন্থা বা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে বিবেচিত হয়। সৃষ্টিকর্তা, জীবন-মৃত্যু, পরকাল, ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, সত্য-মিথ্যা ইত্যাদিকে ঘিরে একটি বিশেষ ধারণার উদ্ভব ঘটে। এ বিবেচনা অনুসারে ধর্ম আর মূল্যবোধের মধ্যে মানুষের জীবনচারণ পদ্ধতি যাপিত হতে থাকে। এভাবে মূলত মানুষের ভেতর মূল্যবোধের ধারণাটি জন্মে। আমাদের জীবনে মূল্যবোধের প্রভাব রয়েছে সুতরাং মূল্যবোধ ও মূল্যবোধের ধারণা সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা আবশ্যক। নিম্নে মূল্যবোধ কী তা বর্ণনা করা হলো:

মূল্যবোধ কী?

মানুষ সামাজিক জীব। সমাজে বসবাস করা ফলে কিছু রীতি-নীতি, নিময়-কানুন ও লৌকিকতা মানতে হয়। যেগুলো আমাদের সমাজে মূল্যবোধ নামে পরিচিতি। সহজভাবে মূল্যবোধ বলতে আমাদের ভেতরকার কিছু নীতি, আদর্শ ও আদর্শমানকে বোঝায় যা আমাদের আচরণকে নির্দেশান প্রদান করে। বিভিন্ন খবরে আমরা জানতে পারি একজন ব্যক্তি রাস্তায় অনেক টাকা পেয়েও তা নিজে না রেখে দিয়ে মালিককে খুঁজে ফেরত দেয় বা নিকটবর্তী থানায় জমা দেয়। যেটিকে আমরা বলি সততা। এই সততা ব্যাপারটিই মূল্যবোধের প্রকৃষ্ট উদাহরণ। অনুরূপভাবে সবসময় সত্য বলা, বিপদগ্রস্থকে সাহায্য করা ইত্যাদি মানুষের মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়।

বস্তুত: মূল্যবোধ একজন মানুষের আচরণ, কাজ বা সিদ্ধান্ত গ্রহণকে নানাভাবে প্রভাবিত করে। অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত গ্রহণে পেছন থেকে দিক নির্দেশনা দেয় মূল্যবোধ। এটি আমাদের দৃষ্টিভঙ্গি, মতামত ও উপলব্ধি নির্ধারণের মানদন্ড। কোন ব্যক্তির ব্যক্তিত্ব, অনুধাবন ক্ষমতা, দৃষ্টিভঙ্গি, আগ্রহ ও আচরণ বোঝার মৌলিক ভিত্তি হলো মূল্যবোধ। অর্থাৎ আমাদের মূল্যবোধ বা ব্যক্তিত্ব মূলত কতগুলি মূল্যবোধের সমষ্টি। Halstead -এর মতে-

‘মূল্যবোধ হলো আমাদের ব্যক্তিসত্তার সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত কতগুলো নীতি, মৌলিক প্রত্যয়, আদর্শ, মানদন্ড বা জীবনাদর্শ যা আমাদের আচরণ ও সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করে এবং আমাদের বিশ্বাস ও কাজের মূল্যায়নের মানদন্ড হিসেবে কাজ করে।’

মানুষের জীবনে মূল্যবোধের প্রভাব

মূল্যবোধ একজন মানুষের আচরণ, কাজ বা সিদ্ধান্ত গ্রহণকে নানাভাবে প্রভাবিত বা নির্ধারণ করে:

  1. মূল্যবোধ কোন সামাজিক ইস্যুতে নির্দিষ্ট অবস্থান নিতে নির্দেশনা দেয়;
  2. কোন রাজনৈতিক বা ধর্মীয় আদর্শকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেয়;
  3. কোন ক্ষেত্রে বিকল্পসমূহের মধ্যে একটিকে বেছে নিতে সহায়তা করে;
  4. নিজেকে অন্যের নিকট কীভাবে উপস্থাপন করবে তা নির্ধারণ করে;
  5. নিজের ও অন্যদের কাজকে মূল্যায়ন যেমন-প্রশংসা কিংবা সমালোচনা করতে নির্দেশনা দেয়;
  6. আমরা যে বিশ্বাস, দৃষ্টিভঙ্গি কিংবা কাজকে মূল্যবান মনে করি তা গ্রহণে অন্যদেরকে বোঝানো ও প্রভাবিত করতে নির্দেশনা দেয়;
  7. আমাদের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও কাজকে যৌক্তিকতা প্রদান করে।
proshikkhon

View Comments

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.