শিশুমন কোমল এবং সুরের প্রতি সংবেদনশীল৷ সুর শিশুমনকে যেমন আকর্ষন করে, তেমনি তাকে প্রভাবিত করে৷ বিশ্বের শিশুদের মাঝে একটি ইংরেজি ভাষার গান প্রচলিত৷ সেই গানটির বাংলা হলো- আমরা করব জয়৷ মূলত আফ্রিকান ক্রীতদাসদের মুখের প্রচলিত একটি গানকে শিল্পী পিট সিগার নতুন করে কম্পোজ করেন৷ এই গানটি সব শিশুদের একাত্ম হতে উদ্ধুদ্ধ করে-তা শুধু নিজের দেশেই নয়- সমগ্র পৃথিবীর শিশুদের সাথে৷
এই গানটি শিশুদের সুনাগরিক ও সংস্কৃতিমনস্ক বিশ্বনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে৷ পৃথিবীর সব শিশুরাই এক – এই মানসিকতা সৃষ্টির মাধ্যমে বিশ্বায়নের এই যুগে সমগ্র পৃথিবীটাকেই তারা বিশ্বপল্লী মনে করবে এবং তারা একত্রে সমস্ত বাধা-বিপত্তি অতিক্রম করার চেষ্টা করবে৷ এই গান তাদের মনকে সচেতন করে তুলবে এবং তারা আর একা নয়, তাই তারা আর কোন কিছুকেই ভয় পায় না৷ তাদের দৃপ্ত মনোবল তারা সবকিছুকে জয় করবেই৷ “We shall overcome” মূল বিশ্ব সংগীতের বাংলা অনুবাদ এই গানটি৷ মূল গানের সুরে বিশ্ব সংগীত আমরা করব জয়গানটি গীত হয়৷
| + | ০ | ||||||||
| ধা | গে | তে | টে | না | গে | ধি | না | ৷ | |
| ১ | ২ | ৩ | ৪ | ৷ | ৫ | ৬ | ৭ | ৮ | ৷ |
আমরা করব জয় গানটির খুব চমৎকার ভিডিও লিংক দেওয়া হলো যার মাধ্যমে আপনার গানটি খুব সুন্দরভাবে অনুশীলন করতে পারবেন।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
স্যার আমরা এটা শিক্ষার্থীদের কিভাবে শিখাব? এইভাবে না বই এর মত,
ডিপিএড বইয়ের মতো করে শেখাবেন। এখানে যে সংগীতটি আছে সেটা মূল We shall overcome এর অনুবাদ। আর প্রাথমিক স্তরে বিশ্বসংগীত গানটি কিছুটা মডিফাই করা আছে। আপনার যেহেতু প্রাথমিক স্তরের শিক্ষক সুতরাং অবশ্যই ডিপিএড / বিষয়ভিত্তিক সংগীত প্রশিক্ষণ অনুসরণ করবেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।