Categories: ডিফল্ট

দলীয় কাজ পরিচালনার কৌশল

Strategies for Conducting Team Work

দলীয় কাজ পরিচালনার কৌশল

দলীয় কাজ প্রদান একটি গুরুত্বপূর্ণ কৌশল। কার্যকরভাবে  দলীয় কাজের কৌশলটি ব্যবহার করা শিক্ষকের জন্য অনেকটা চ্যালেঞ্জিংও বটে ।শিক্ষার্থীরা যখন কোন দলে কাজ করে তারা পরস্পরের সাথে ভাবের আদান প্রদানের সুযোগ পায়,আত্নবিশ্বাসী হয় এবং অধিকতর কার্যকর শিখন নিশ্চিত করা যায়। এছাড়া কোন বিষয়ে সমস্যা সমাধানে বিভিন্ন দিক থেকে সমস্যাটিকে দেখার সুযোগ পায়। দলে কাজ করার ফলে শিক্ষার্থীরা নেতৃত্ব গঠন, বিশ্বাস স্থাপন,পারস্পরিক যোগাযোগ স্থাপন এবং  এমনকি সংঘাত ব্যবস্থাপনার মতো সামাজিক দক্ষতাসমূহ শিখতে পারে। এই সামাজিক দক্ষতা সমূহ শিখন সময় সাপেক্ষ  এবং এর কার্যকারীতা দীর্ঘকালের জন্য ফলপ্রসূ।

দলীয় কাজ পরিচালনার কৌশল/দলীয় কাজের কাঠামোকরণ

কার্যকরভাবে দলীয় কাজ পরিচালনার জন্য শিক্ষককে  বিশেষ ভূমিকা পালন করতে হয়। প্রধান কাজ গুলো হচ্ছে –দল গঠন,দলীয় কাজ বন্টন,দলের কাজের তত্ত্বাবধান,শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন।

  • আপনার পছন্দমতো শিক্ষার্থীদের দলবদ্ধ করুন এবং নিজের পছন্দের দলে যাওয়া থেকে বিরত রাখুন
  • শিক্ষাথীদের বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের সাথে কাজ করার সুযোগ করে দিন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সামর্থ, লিঙ্গ এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় আনুন।
  • একত্রে কাজ করার সুযোগ দেয়ার জন্য একই দলে বেশ কিছু দিন থাকতে দিন।
  • বড় দল তৈরি করার পরিবর্তে ছোট ছোট দল তৈরি করুন।
  • প্রত্যেক দলের প্রত্যেক শিক্ষার্থীর জন্য নির্দিষ্ট কাজের পরিধি নির্ণয় করে দিন।

দলীয় কাজে শিক্ষার্থীদের দায়িত্ব

দলীয় কাজকে ফলপ্রসূ করার জন্য দলীয় প্রত্যেক শিক্ষার্থীদের আলাদা করে কাজ দেয়া যেতে পারে। তবে মনে রাখতে হবে যে, সকলকে প্রত্যেক কাজের সাথে অভ্যস্থ করতে প্রতিটি নতুন কাজেই দলের সদস্যদের দায়িত্ব পরিবর্তন করতে হবে। নিম্নে একটি দলে চার জন শিক্ষার্থীকে কল্পনা করে তাদের বিভিন্ন রকম দায়িত্ব বিবৃত করা হল-

ব্যবস্থাপক: দলের ব্যবস্থাপকের কাজ হল প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও প্রয়োজন ক্ষেত্রে ফেরত দেয়া। এই শিক্ষার্থীকে উপকরণাদি সমস্যাগুলো শিক্ষকের নজরে আনাও  তার দায়িত্ব।

বক্তা: দলে বক্তার কাজ হল দলের কাজে যদি কোন বিঘ্ন ঘটে তবে তার জন অন্য দল বা শিক্ষকের সহায়তা নেয়ার ব্যপারে  কথা বলা।

পরিচালক: দলের পরিচালকের কাজ হল দলে প্রত্যেক সদস্যকে তার কাজকে সঠিকভাবে বুঝিয়ে দেয়া এবং প্রত্যেকে সদস্য তা সঠিক ভাবে অনুসরণ করছে কিনা তা দেখা।

সমন্বয়কারী: সমন্বয়কারীর কাজ হল দলের সকল সদস্য যথাযথভাবে রিপোর্ট প্রদানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ বা কর্ম সম্পন্ন করেছেন কিনা তা দেখা।

দলীয় কাজ কার্যকর করার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা সমূহ

শিক্ষার্থীদের দলীয় কাজে নির্দিষ্ট দায়িত্বের পাশাপাশি তাদেরকে কিছু দক্ষতা উন্নয়নের দিকে মনোযোগি হতে হবে। এ দক্ষতা তাদের দলীয় কাজের উন্নয়ন ঘটাতে ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষককে শিক্ষার্থীদের এই দক্ষতা সমূহ অর্জনে নিয়মিত ফলাবর্তন দিতে হবে। নিম্নে দক্ষতা সমূহ লিপিবদ্ধ করা হলঃ

দলীয় ব্যবস্থাপনা

  • নিজ গ্রুপে দ্রুত এবং নিরব অংশগ্রহণ করা।
  • আস্তে কথা বলা যাতে কেবল নিজ গ্রুপের সদস্যরা শুনতে পায়।
  • দলের সাথে কাজ শেষ না হওয়া পর্যন্ত অবস্থান Kiv|

দলীয় কাজে অংশগ্রহণে

  • দলীয় সদস্যদের নাম ধরে ডাকা।
  • দলীয় কাজের সময় যে কথা বলছে তার দিকে তাকানো।
  • কোনরূপ বিঘ্ন ছাড়া অন্যের কথা শোনা।
  • অপরকে সুযোগ দেয়া।
  • অন্যকে বিনীত ভাবে গ্রহণ করা।

শিখনের উৎকর্ষে

  • দলীয় অলোচনায় নিজের মতামত দিয়ে অংশগ্রহণ করা।
  • অন্যকে অংশগ্রহনে উদ্বুদ্ধ করা।
  • অন্যের ধারণা সম্পর্কে প্রশ্ন করা, অন্যের ধারণার বিরুদ্ধে অবস্থান নেওয়া তবে তা ব্যক্তির বিরুদ্ধে নয়।
  • অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে নিজ ধারণার সংশোধন করার মানসিকতা রাখা।

তথ্যসূত্রঃ

বিজ্ঞান প্রশিক্ষণে আরও পোস্ট দেখুন:

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.