গান প্রজাপতি প্রজাপতি

Song: Projapoti Projapoti

 কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি৷ হাম্‌দ-নাত, গজল, কীর্তন, শ্যামাসংগীত থেকে শুরু করে নানা মাত্রার নানা প্রকারের গান তিনি রচনা করেছেন৷ বাংলা গানের ভান্ডার তাঁর কথা ও সুরে সমৃদ্ধ৷ শিশুদের উপযোগী গান রচনায়ও তিনি অনবদ্য৷ “প্রজাপতি প্রজাপতি”, “মোমের পুতুল মোমীর দেশের মেয়ে”, “লাল টুকটুকে বউ যায় গো”, “শুকনো পাতার নুপুর পায়ে” এ রকম অনেক গান শিশুরা আনন্দের সাথে গায়৷ কবি শিশুমনের অনুভূতির কথা ব্যক্ত করেছেন এ গানটির মাধ্যমে৷ কবি মন একটি সাধারণ জিনিসকে আসাধারণরূপে দেখতে পারে৷ তাই প্রজাপতিকে নিয়ে এত চমৎকার একটি রচনা সম্ভব৷

প্রজাপতি নানা রকমের৷ কারো পাখার রং টুকটুকে লাল বা নীল, কারো গায়ে সোনালী, রূপালী পরাগ মাখা৷ প্রজাপতি বন্ধনহীনভাবে বনে বনে ফুলে ফুলে মধু খেয়ে উড়ে বেড়ায়৷ শিশুমন প্রজাপতির বন্ধু হয়ে উড়ে বেড়াতে চায়৷ পাঠশালাতে ভাল লাগে না৷ প্রজাপতির সাথে মুক্তভাবে ঘুরে বেড়াতে শিশু মন আগ্রহী৷ কবির শিশুমন চায় প্রজাপতি যেমন নেচে নেচে আনন্দ পায় তার মতো আনন্দ পেতে আর নানা রঙ্গের ছবি আকার জামা পরতে৷

প্রজাপতি প্রজাপতি গানটি শেখানোর কৌশল:

  • গানটির কথাঃ কাজী নজরুল ইসলাম এবং সুরঃ কমল দাসগুপ্ত৷
  • “প্রজাপতি”, “মন”, “বন” এই উচ্চারণগুলো হবে “প্রোজাপোতি, মোন, বোন” – এ রকম৷ ‘রঙীন’ উচ্চারণ ‘রঙ্গীন’ হবে না৷
  • আঁকা, বাঁকা শব্দগুলো উচ্চারণের ক্ষেত্রে চন্দ্রবিন্দুর উচ্চারণ ঠিক হতে হবে৷
  • কাহারবা তাল :  ৪ + ৪ = ৮ মাত্রা ।

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷

+        
ধাগেতেটে নাগেধিনা

দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

প্রজাপতি প্রজাপতি গানটির ভিডিও অনুশীলন করতে চাইলে নীচের লিংকে প্রেস করুন।

ভিডিও: প্রজাপতি প্রজাপতি গান

proshikkhon

View Comments

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.