গান আমার ভাইয়ের রক্তে রাঙানো

Song Amar Vayer Rokte Rangano

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির মুলভাব

বাঙালি মায়ের মুখের ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলনে শহিদ বরকত, সালাম, জব্বার, রফিক ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলেছিলো৷ তাদের সেই আন্দোলন আর আত্মত্যাগের ফলে বাংলা ভাষা রাষ্ট্রভাষার সম্মান আদায় করে নিতে পেরেছিলো৷ আজকের বাংলাদেশ রাষ্ট্রের পিছনে আছে সেদিনের রাষ্ট্রভাষা আন্দোলনের শহিদদের দেশপ্রেম৷ আজো আমরা প্রতি বছর ফেব্রুয়ারির একুশ তারিখে স্মরণ করি সেই ভাইদের৷ স্মরণ করি আমাদের মায়ের শোকের অশ্রুধোয়া ঐ দিনটিকে৷ বাংলাভাষা প্রেমিক ভাইদের রক্তে রঞ্জিত এই একুশে ফেব্রুয়ারি চিরস্মরণীয়৷ বছর বছর সেই দিন আমাদের কাছে নতুন হয়ে ফিরে আসে স্বজন হারানোর শোক বহন করে৷ বাংলাভাষার প্রতি ভালবাসার অমর স্মৃতি হয়ে একুশে ফেব্রুয়ারি চিরভাস্বর হয়ে থাকবে৷

আবদুল গাফ্‌ফার চৌধুরীর একটি কবিতার কয়েকটি ছত্র নিয়ে রচিত হয়েছে এই গানটি৷ আরও খানিকটা অংশও সুরে গাওয়া হয়৷ কিন্তু এখানে যে চরণ দেওয়া হয়েছে, সেটুকুই ফিরে ফিরে গাওয়া হয় একুশে ফেব্রুয়ারির প্রভাতফেরী আর বিভিন্ন অনুষ্ঠানে৷ এ গানে সুর দিয়েছিলেন শহিদ আলতাফ মাহমুদ৷ তিনিও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হয়ে চিরতরে নিখোঁজ হয়ে যান৷  

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানটির শেখানোর কৌশল :

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
  • এই গানে ফেব্রুয়ারি উচ্চারণে ইংরেজি ‘F’ এর উচ্চারণ বজায় রাখা হয়৷ ‘রাঙাাে’ শব্দটিকে ‘রাংগাাে’ বলা হয় না৷ গারে বাণীতে ‘ভ’, ‘ছ’, ‘ড়’ ধ্বণিগুাে সঠিকভাবে উচ্চারণ করার প্রতি বিশেষভাবে ল¶্যৗ রাখতে হবে৷ 
  • গানটির তাল দাদরা৷ লয় ঢিমা৷ 
  • দাদরা তাল :  ৩  +  ৩  =  ৬ মাত্রা

দাদরা তাল :  ৩  +  ৩  =  ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷

+      
ধাধিনানাতিনা

আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: আমার ভাইয়ের রক্তে রাঙানো

সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:

proshikkhon

View Comments

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.